শ্রীকৃষ্ণ যোগস্থ হয়ে নিষ্কাম কর্মের সম্পাদনের ক্ষেত্রে যে বুদ্ধিযোগের কথা বলেছেন তার তাৎপর্য কী? এই যোগ কাম্য কর্মের থেকে উন্নততর কেন

বুদ্ধিযোগ

শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ তত্ত্বে যোগস্থ হয়ে কাজ করতে বলেছেন। ‘যোগস্থ’ পদটির অর্থ হল পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়ে বুদ্ধিকে পরমেশ্বরে নিহিত করে কর্ম করা। নিষ্কাম কর্ম সম্পাদনের ক্ষেত্রে বুদ্ধিযোগের তাৎপর্য হল-

• কর্মফলে আসক্তি থাকবে না। ‘আমি কর্তা’-এই অভিমান যেন না থাকে।

• কর্মের সফলতা ও নিষ্ফলতাকে তুল্য মনে করবে। কর্ম সফল হলে যেমন উৎফুল্ল হবে না, বিফল হলে বিষণ্ণ হবে না। একেই বলা হয়েছে সমত্ববুদ্ধি, এটিই যোগের প্রকৃত লক্ষণ। নিষ্কাম কর্মীকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে সমত্ব-বুদ্ধিসম্পন্ন হয়ে কাজ করতে হবে। একেই বলা হয় বুদ্ধিযোগ।

বুদ্ধিযোগ কাম্যকর্ম অপেক্ষা উন্নত

বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম (কাম্যকর্ম) নিকৃষ্ট কেন তা আলোচনা করা যাক-

• সকাম কর্মে বুদ্ধি মনের অসংখ্য কামনা-বাসনা দিয়ে চালিত হয়ে বিক্ষিপ্ত হয় এবং নানাদিকে ধাবিত হয়। অপরদিকে বুদ্ধিযোগে যোগস্থ ব্যক্তির বুদ্ধি পরমেশ্বরে যুক্ত থাকে।

• বুদ্ধিযোগে যোগস্থ ব্যক্তির চিত্ত কোনো সন্দেহ বা সংশয় দ্বারা আন্দোলিত হয় না। অপরপক্ষে বাসনাযুক্ত কর্মে ব্যক্তির চিত্তের কোনো স্থিরতা থাকে না। সবসময় সংশয় ও সন্দেহে আন্দোলিত হয়।

• বুদ্ধিযোগে যুক্ত ব্যক্তি শান্তি ও সমতার সঙ্গে কাজ করেন। তার মনে কোনো রাগ বা দ্বেষ থাকে না। অপরপক্ষে সকাম কর্মীর চিত্ত অশান্ত এবং বিভিন্ন আবেগের দ্বারা বিক্ষুব্ধ হয়ে থাকে।

• বুদ্ধিযুক্ত ব্যক্তির কর্মে কখনও কোনো ভ্রম উৎপন্ন হয় না। তিনি সমত্ববুদ্ধিতে ঈশ্বরের ইচ্ছায় কর্ম করেন। অপরপক্ষে বাসনাচালিত ব্যক্তি প্রায়ই ভ্রমে পতিত হন।

• বুদ্ধিযুক্ত ব্যক্তি সদা আনন্দে থাকেন। অপরপক্ষে সকাম কর্মীর আনন্দ ক্ষণস্থায়ী।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

• বুদ্ধিযোগ মানুষকে মোক্ষের পথে নিয়ে যায়। অপরপক্ষে কামনা-বাসনাপ্রসূত কর্ম ব্যক্তিকে সংসারে আবদ্ধ করে।

শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে সকাম কর্ম ত্যাগ করে বুদ্ধিযোগে যুক্ত থেকে নিষ্কামকর্ম পালন করার উপদেশ দেন।

আরও পড়ুন – যুক্তিবিজ্ঞানের প্রকৃতি – অবরোহ এবং আরোহ

পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আরোহ অনুমানের স্বরূপ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন | Aroho Onumaner Sworup Question Answer (Exclusive Answer) New Click here
নিরপেক্ষ ন্যায় — মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন 2nd সেমিস্টার Click here
রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসতা প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন Click here
কারণতা প্রশ্ন উত্তর (চতুর্থ অধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ