পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো

পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো

পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো
পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো

মোক্ষ

ভারতীয় নীতিবিদ্যায় মোক্ষের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দার্শনিকদের কাছে মোক্ষের ধারণা চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে প্রিয় কাম্যবস্তু হিসেবে একটি অন্য মাত্রা লাভ করেছে। চার্বাক ও প্রাচীন মীমাংসা সম্প্রদায় ব্যতীত সমগ্র ভারতীয় দর্শনে পরম পুরুষার্থরূপে মোক্ষকে স্বীকার করা হয়েছে।

পরম পুরুষার্থরূপে মোক্ষ

পুরুষার্থ বলতে বোঝায় মানুষের ইপ্সিত বা কাম্যবস্তুকে। আর পরমপুরুষার্থ বলতে বোঝায় পরম কাম্যবস্তুকে। পরম কাম্যবস্তু হল সেই বস্তু যা লাভ করলে মানুষ আর কিছুই চায় না। ভারতীয় নীতিবিদ্যায় মানুষের এমন কাম্যবস্তু হল মোক্ষ।

‘মোক্ষ’  শব্দের পর্যায়বাচক শব্দ

“মুক্তিঃ কৈবল্যনির্বাণং শ্রেয়ো নিঃশ্রেয়সামৃতম্ মোক্ষোহপবর্গো।” ভারতীয় দর্শনে বহুল ব্যবহৃত ‘মোক্ষ’ শব্দের পর্যায়বাচক শব্দ হল বৌদ্ধ দর্শনে ‘নির্বাণ’, ন্যায় দর্শনে ‘অপবর্গ’, বৈশেষিক দর্শনে ‘নিঃশ্রেয়স’, সাংখ্য ও যোগ দর্শনে ‘কৈবল্য’, মীমাংসা ও বেদান্ত দর্শনে ‘মোক্ষ’। এ ছাড়াও ‘মোক্ষ’ শব্দের পর্যায়বাচক শব্দ হল- স্বরূপপ্রাপ্তি, শ্রেয়, অমৃত, ব্রহ্মভবন, ব্রহ্মপ্রাপ্তি, ব্রত্মনির্বাণ, অপুনরাবৃত্তি, অপুনর্ভব, ব্রহ্মলয়, সজ্ঞানাশ, প্রলয় ইত্যাদি। ন্যায়শাস্ত্রে অপবর্গকেই অভয়, অজয়, অমৃত্যুপদ ও ক্ষেমপ্রাপ্তি বলে বর্ণনা করা হয়েছে।

‘মোক্ষ’ শব্দের অর্থ

সাধারণত মোক্ষ বলতে বোঝায় বন্ধন থেকে মুক্তি। বেদে বলা হয়েছে মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্তি। উপনিষদে বলা হয়েছে মৃত্যু থেকে মুক্তি- “মৃত্যুসুখাৎ প্রমুচ্যতে।” বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে জীবের সর্বপ্রকার কামনা থেকে প্রমুক্ত হওয়াই মুক্তি- “যদা সর্বে প্রমুচ্যন্তে যে অস্য হৃদিশ্রিতাঃ”। দুর্গাদাস তর্কবাগীশের মতে বন্ধনযুক্ত অবস্থা থেকে বন্ধন রহিত অবস্থার প্রাপ্তিই মুক্তি- “বন্ধনরহিতাভাবে অকর্মঃ অয়ম্”। অবশ্য কোনো কোনো গ্রন্থে বন্ধননাশকেই মুক্তি বা মোক্ষ বলা হয়েছে- “তৎকৃত বন্ধ স্তন্নাশোমোক্ষ উচ্যতে।”

মোক্ষ ত্রিবর্গের পর্যায়বস্তু নয়

ত্রিবর্গ বা তিনটি পুরুষার্থ মানুষের সামাজিক আদর্শের চাবিকাঠি। যেমন-ধর্মে কতগুলি সামাজিক অনুশাসনের মাধ্যমে মানুষের জীবনের সমস্ত নৈতিক কর্তব্য নির্ধারিত হয়। আবার ধর্ম, অর্থ ও কামকে নিয়ন্ত্রণ করে, তাই অর্থ ও কামের সামাজিক আদর্শও পরোক্ষভাবে ধর্মের দ্বারা পরিচালিত। কিন্তু মোক্ষ জীবনের এমন এক পর্যায় যেখানে মানুষ সংসারের আসক্তি থেকে মুক্ত হয়। মোক্ষ জগতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এবং নিরাসক্ত ও নির্মোহ জীবনের সূচনা করে। সুতরাং, বলা যায় যে ধর্ম, অর্থ ও কাম-এই তিন পুরুষার্থ মোক্ষের সমপর্যায়ভুক্ত নয়।

সুতরাং বলা যায়, মোক্ষ নিত্য সুখস্বরূপ, মোক্ষ মানুষের পরম কাম্যবস্তু যা চরিতার্থ করতে পারলে দুঃখের আর কোনো সম্ভাবনাই থাকে না। বৌদ্ধ দার্শনিক নাগসেন মোক্ষ বা নির্বাণকে আনন্দময় অবস্থা বলেছেন। তিনি একটি উপমা স্বরূপ বলেছেন- “নির্বাণ সমুদ্রের মতো গভীর, পর্বতশৃঙ্গের মতো উঁচু, মধুর মতো মিষ্টি।”

আরও পড়ুন – যুক্তিবিজ্ঞানের প্রকৃতি – অবরোহ এবং আরোহ

পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আরোহ অনুমানের স্বরূপ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন | Aroho Onumaner Sworup Question Answer (Exclusive Answer) New Click here
নিরপেক্ষ ন্যায় — মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন 2nd সেমিস্টার Click here
রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসতা প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন Click here
কারণতা প্রশ্ন উত্তর (চতুর্থ অধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ