উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে সংক্ষেপে লেখো

উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে সংক্ষেপে লেখো

উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে সংক্ষেপে লেখো
উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে সংক্ষেপে লেখো

নকশা জাতীয় রচনা: উনিশ শতকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রথম উপন্যাসধর্মী নকশার অবতারণা করেন। তাঁর ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবুবিলাস’, ‘নববিবিবিলাস’ প্রভৃতি নকশা জাতীয় রচনায় উপন্যাসের অঙ্কুরোদ্গমের চিহ্ন পাওয়া যায়। প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ উনিশ শতকে লিখিত একটি নকশা জাতীয় রচনা। তিনিই সর্বপ্রথম আখ্যানকথাকে কিছুটা হলেও নকশার খর্বতা থেকে রক্ষা করে উপন্যাসের পথ প্রস্তুত করেন। তা ছাড়া উনিশ শতকের মধ্যভাগে কালীপ্রসন্ন সিংহের ‘হুতোম প্যাঁচার নক্শা’য় কলকাতার নাগরিক সমাজের উচ্ছৃঙ্খলতা, নানা কদাচার জীবন্তভাবে বর্ণিত।

প্রহসন জাতীয় রচনা: উনিশ শতকের প্রহসন জাতীয় রচনার মধ্যে উল্লেখযোগ্য হল, মাইকেল মধূসুদন দত্ত লিখিত ‘একেই কি বলে সভ্যতা’ এবং ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’। প্রহসন দুটির প্রথমটিতে সেকালের উচ্চশিক্ষিত অথচ উচ্ছৃঙ্খল নব্যযুবকদের প্রতি এবং দ্বিতীয়টিতে কপট, ধার্মিক, ধনবান বৃদ্ধের লালসার প্রতি নাট্যকারের ব্যঙ্গ বর্ষিত হয়েছে। এ ছাড়াও উনিশ শতকে দীনবন্ধু মিত্র ‘বিয়ে পাগলা বুড়ো’, ‘সধবার একাদশী’, ‘জামাইবারিক’ প্রভৃতি প্রহসন রচনা করেন। ‘বিয়ে পাগলা বুড়ো’-তে নাট্যকার এক বৃদ্ধ বিপত্নীকের পুনরায় বিবাহের উদ্যোগ এবং সেই কারণে হেনস্থা হওয়ার কৌতুকচিত্র লেখেন।

‘সধবার একাদশী’-তে পাশ্চাত্য ভাষায় শিক্ষিত উচ্ছৃঙ্খল যুবকদের প্রতি ব্যঙ্গ এবং ‘জামাই বারিক’-এ ধনবান শ্বশুরগৃহে অলস জামাইয়ের অবস্থানের কৌতুককর কাহিনি পরিবেশিত হয়েছে। এ ছাড়াও গিরিশচন্দ্র ঘোষও কতকগুলি প্রহসন রচনা করেছিলেন। যথা-‘ভোটমঙ্গল’, ‘হীরার ফুল’, ‘বেল্লিক বাজার’, ‘বড়দিনের বখশিস’, ‘য্যায়সা কি ত্যায়সা’ প্রভৃতি। উনিশ শতকে নাট্যকার অমৃতলাল বসুও ‘চোরের উপর বাটপাড়ি’, ‘চাটুয্যে ও বাঁড়ুয্যে’, ‘তাজ্জব ব্যাপার’, ‘কূপণের ধন’, ‘ব্যাপিকা বিদায়’ ইত্যাদি নামে কয়েকটি উল্লেখযোগ্য প্রহসন রচনা করেন। বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এ সমস্ত প্রহসন অমূল্য সম্পদ।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ