আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester

Adorini Golper MCQ
Adorini Golper MCQ

১। জয়রাম মোক্তার কোন্ দিনের সকালের পুজো ঘটা করে করেন?
(ক) রবিবার
(খ) সোমবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) মঙ্গলবার।
উত্তরঃ (ক) রবিবার ✓

২। কোন্ পূজো জয়রাম মুখুজ্জে ঘটা করে করেন?
(ক) বাৎসরিক পুজো
(খ) শ্রাবণ মাসের পুজো
(গ) সংক্রান্তির পুজো
(ঘ) রবিবার সকালের আহ্নিক পুজো।
উত্তরঃ (ঘ) রবিবার সকালের আহ্নিক পুজো ✓

৩। জয়রাম রবিবারের আহ্নিক পুজো সমাপন করলেন-
(ক) দুপুর ২টোয়
(খ) বেলা ৯টায়
(গ) দুপুর ১২টায়
(ঘ) বেলা ১১টায়।
উত্তরঃ (খ) বেলা ৯টায় ✓

৪। জয়রাম বৈঠকখানায় কখন এলেন?
(ক) দিনান্তে
(খ) পুজো শেষ করে
(গ) জলযোগান্তে
(ঘ) নৈশভোজের পরে।
উত্তরঃ (গ) জলযোগান্তে ✓

৫। জলযোগান্তে জয়রাম মোক্তার এসে বসলেন-
(ক) শয়নকক্ষে
(খ) ঠাকুরদালানে
(গ) বেঞ্চিতে
(ঘ) বৈঠকখানায়।
উত্তরঃ (ঘ) বৈঠকখানায় ✓

৬। চিঠি লেখার সময় মুখুজ্জে মশায় হাতে কী তুলে নিলেন?
(ক) কাগজ পেনসিল
(খ) কাগজ কলম
(গ) কালি কলম
(ঘ) ফাউন্টেন পেন।
উত্তরঃ (খ) কাগজ কলম ✓

৭। চিঠির পাঠটি কী ছিল?
(ক) “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু”
(খ) “মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরীর চরণকমলে আশ্রয়প্রার্থী”
(গ) “হস্তীপ্রার্থনাপূর্বক নিবেদন”
(ঘ) “প্রতাপশালী শ্রীমন্মহারাজ শ্রীগিরীশচন্দ্র রায়চৌধুরীর পদকমলে আশ্রিত”।
উত্তরঃ (ক) “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু” ✓

৮। জয়রাম মোক্তার চিঠি মারফত প্রার্থনা করেছিলেন-
(ক) একটি পালকি
(খ) একটি ঘোড়ায় টানা গাড়ি
(গ) একটি গোরুর গাড়ি
(ঘ) একটি হস্তী।
উত্তরঃ (ঘ) একটি হস্তী ✓

৯। জয়রাম মুখোপাধ্যায় কীরকম হস্তী চেয়েছিলেন?
(ক) বলবান
(খ) শান্ত ও ধীর
(গ) সুবোধ ও সুশীল
(ঘ) মস্ত বড়ো।
উত্তরঃ (গ) সুবোধ ও সুশীল ✓

১০। ক-দিনের জন্য হস্তী প্রার্থনা করে পত্র লেখেন জয়রাম মোক্তার?
(ক) একদিন
(খ) দুই-তিনদিন
(গ) চার-পাঁচদিন
(ঘ) সাতদিন।
উত্তরঃ (খ) দুই-তিনদিন ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

১১। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, কোন্ বয়সের গন্ডি পার করেছে?
(ক) চল্লিশের
(খ) ষাটের
(গ) সত্তরের
(ঘ) পঞ্চাশের।
উত্তরঃ (ঘ) পঞ্চাশের ✓

১২। জয়রাম মোক্তারের দেহের গড়ন-
(ক) বেঁটে ছাঁদের
(খ) লম্বা ছাঁদের
(গ) রোগাটে
(ঘ) স্থূল প্রকৃতির।
উত্তরঃ (খ) লম্বা ছাঁদের ✓

১৩। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস-
(ক) বরিশাল
(খ) খুলনা
(গ) যশোর
(ঘ) ঢাকায়।
উত্তরঃ (গ) যশোর ✓

১৪। কোন্ নদী নৌকাপথে পার হয়ে মোক্তারি করতে আসতে হয়েছিল জয়রামকে?
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) কাবেরী।
উত্তরঃ (গ) পদ্মা ✓

১৫। নৌকাপথে পদ্মা পার হয়ে জয়রাম মুখুয্যে কীসে চড়েছিলেন?
(ক) ঘোড়ার গাড়ি
(খ) পালকি
(গ) হাতি
(ঘ) গোরুর গাড়ি।
উত্তরঃ (ঘ) গোরুর গাড়ি ✓

১৬। মোক্তারি করতে আসার সময় জয়রামের কাছে ছিল-
(ক) একটি হস্তী
(খ) পাঁচ আনা পয়সা ও স্বল্প কিছু আহার
(গ) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি
(ঘ) কয়েকটি কোম্পানির কাগজ।
উত্তরঃ (গ) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ✓

১৭। মোক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিল?
(ক) তেরো টাকায়
(খ) তেরো সিকায়
(গ) তেত্রিশ টাকায়
(ঘ) আট সিকায়।
উত্তরঃ (খ) তেরো সিকায় ✓

১৮। মোক্তারি ব্যবসার শুরুর দিকে জয়রাম মোক্তারের রান্না করে দিতেন কে?
(ক) একজন রান্নার ঠাকুর
(খ) জয়রামের স্ত্রী
(গ) জয়রামের সহকর্মী
(ঘ) জয়রাম নিজ হাতেই রাঁধতেন।
উত্তরঃ (ঘ) জয়রাম নিজ হাতেই রাঁধতেন ✓

১৯। মোক্তারির ব্যবসা করে জয়রাম কী কী করেছিলেন?
(ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর
(খ) পাকা বাড়ি, ঘোড়াশাল, হাতিশাল
(গ) নিজস্ব বাড়ি ও মস্ত একটি মিষ্টির দোকান
(ঘ) বাগান, দালান কোঠা, বসতবাড়ি।
উত্তরঃ (ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর ✓

২০। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি অত্যন্ত-
(ক) কঠোর
(খ) কোমল
(গ) স্নেহপ্রবণ
(ঘ) কোমল ও স্নেহপ্রবণ।
উত্তরঃ (ঘ) কোমল ও স্নেহপ্রবণ ✓

২১। কোথায় একজন ডেপুটির সঙ্গে জয়রাম মোক্তারের বচসা বাধে?
(ক) পীরগঞ্জে
(খ) উচ্চ আদালতে
(গ) বৈঠকখানায়
(ঘ) এজলাসে।
উত্তরঃ (ঘ) এজলাসে ✓

২২। একদিন এজলাসে জয়রাম মোক্তারের সঙ্গে কার বচসা বাধে?
(ক) এক মোক্তারের
(খ) এক ডেপুটির
(গ) এক জজসাহেবের
(ঘ) এক মক্কেলের।
উত্তরঃ (খ) এক ডেপুটির ✓

২৩। জয়রাম মোক্তার বাড়ি এসে দেখলেন একটি এঁড়ে বাছুর প্রসব করেছে তাঁর-
(ক) কুমুদ গাই
(খ) রাধী গাই
(গ) মঙ্গলা গাই
(ঘ) আদরিণী গাই।
উত্তরঃ (গ) মঙ্গলা গাই ✓

২৪। মঙ্গলা গাই প্রসব করেছে একটি-
(ক) এঁড়ে বাছুর
(খ) বকনা বাছুর
(গ) অন্ধ বাছুর
(ঘ) কালো বাছুর।
উত্তরঃ (ক) এঁড়ে বাছুর ✓

২৫। কার নামে এঁড়ে বাছুরটির নামকরণ করা হয়েছিল?
(ক) কুঞ্জবিহারীর
(খ) নগেন ডাক্তারের
(গ) হাকিমের
(ঘ) ডেপুটিবাবুর।
উত্তরঃ (ঘ) ডেপুটিবাবুর ✓

২৬। কী কারণে জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল?
(ক) ট্রাফিক নিয়ম না মানার জন্যে
(খ) আদালত-অবমাননার জন্য
(গ) মহারাজ প্রবর্তিত নিয়ম লঙ্ঘনের জন্য
(ঘ) প্রহারের দায়ে।
উত্তরঃ (খ) আদালত-অবমাননার জন্য ✓

২৭। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা।
উত্তরঃ (ক) পাঁচ টাকা ✓

২৮। জয়রাম মোক্তার জরিমানা আদেশের বিরুদ্ধে লড়েছিলেন-
(ক) জেলাকোর্টে
(খ) গ্রাম-আদালতে
(গ) হাইকোর্টে
(ঘ) সুপ্রিমকোর্টে।
উত্তরঃ (গ) হাইকোর্টে ✓

২৯। পাঁচ টাকা জরিমানার হুকুম মকুব করতে জয়রাম মুখোপাধ্যায়কে ব্যয় করতে হয়েছিল –
অথবা, হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মশায়ের কত টাকা খরচ হয়েছিল?
(ক) ১৭০০ টাকা
(খ) ১৫০০ টাকা
(গ) ২০০০ টাকা
(ঘ) ১৮০০ টাকা।
উত্তরঃ (ক) ১৭০০ টাকা ✓

৩০। পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশা খেলতে আসতেন-
(ক) প্রতি শনিবার
(খ) প্রতি বুধবার
(গ) প্রতি শুক্রবার
(ঘ) প্রতি রবিবার।
উত্তরঃ (ঘ) প্রতি রবিবার ✓

আরো পড়ুন : আদরিণী গল্পের বিষয়বস্তু

৩১। প্রতি রবিবার কোন্ সময়ে মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশার আড্ডা বসত?
(ক) অপরাহ্ণকালে
(খ) বৈকালে
(গ) প্রদোষকালে
(ঘ) সন্ধ্যাকালে।
উত্তরঃ (ক) অপরাহ্ণকালে ✓

৩২। প্রতি রবিবার অপরাহ্ণকালে মোক্তার মশায়ের বৈঠকখানায় কীসের আড্ডা বসত?
(ক) চা-সিঙাড়ার
(খ) দাবার
(গ) তাস-পাশার
(ঘ) সুরাপানের।
উত্তরঃ (গ) তাস-পাশার ✓

৩৩। পত্রবাহক ভৃত্যটি, জয়রাম মোক্তারের চিঠিখানি কাকে গিয়ে দিয়েছিল?
(ক) মহারাজ নরেশচন্দ্রকে
(খ) দেওয়ানজীকে
(গ) মন্ত্রীকে
(ঘ) দ্বারপালকে।
উত্তরঃ (খ) দেওয়ানজীকে ✓

৩৪। দেওয়ানজী চিঠিটি নিয়ে কার কাছে গিয়েছিলেন?
(ক) মহারাজের পরামর্শদাতার কাছে
(খ) মহারাজের প্রধানমন্ত্রীর কাছে
(গ) মহারাজের কাছে
(ঘ) মহারানির কাছে।
উত্তরঃ (গ) মহারাজের কাছে ✓

৩৫। মহারাজ নরেশচন্দ্র, জয়রাম মোক্তারকে হাতির বদলে কীসে চড়ে বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে বলেছিলেন?
(ক) ঘোড়ার গাড়িতে
(খ) পালকিতে
(গ) পায়ে হেঁটে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ (ঘ) গোরুর গাড়িতে। ✓

৩৬। কে এক জোড়া নতুন বলদ কিনেছে?
(ক) পীরগঞ্জের মেজোবাবু
(খ) উমাচরণ লাহিড়ী
(গ) ইমামদ্দি শেখ
(ঘ) নগেন্দ্রবাবু।
উত্তরঃ (গ) ইমামদ্দি শেখ। ✓

৩৭। যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন?
(ক) পাঁচ ক্রোশ
(খ) ছয়-সাত ক্রোশ
(গ) এক ক্রোশ
(ঘ) দুই-তিন ক্রোশ।
উত্তরঃ (ঘ) দুই-তিন ক্রোশ। ✓

৩৮। জয়রাম মোক্তার কী কিনবেন বলে লোক পাঠালেন?
(ক) হাতি
(খ) ঘোড়া
(গ) বলদ
(ঘ) জমি।
উত্তরঃ (ক) হাতি। ✓

৩৯। মাদী হাতিটি কার?
(ক) রাধাচরণ লাহিড়ীর
(খ) রামতনু লাহিড়ীর
(গ) উমাচরণ লাহিড়ীর
(ঘ) রমাচরণ লাহিড়ীর।
উত্তরঃ (গ) উমাচরণ লাহিড়ীর। ✓

৪০। উমাচরণ লাহিড়ীর নিবাস-
(ক) পীরগঞ্জে
(খ) মতিগঞ্জে
(গ) নিশিপুরে
(ঘ) বীরপুরে।
উত্তরঃ (ঘ) বীরপুরে। ✓

৪১। আদরিণী ছিল একটি-
(ক) মদ্দা হাতি
(খ) বুড়ো হাতি
(গ) অসুস্থ হাতি
(ঘ) মাদী হাতি।
উত্তরঃ (ঘ) মাদী হাতি। ✓ 

৪২। উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন?
(ক) পাঁচ হাজার টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দু হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা।
উত্তরঃ (গ) দু হাজার টাকা ✓

৪৩। হস্তিনী কখন এসেছিল?
(ক) সকাল পাঁচটায়
(খ) বেলা নটায়
(গ) বেলা সাতটায়
(ঘ) বেলা দশটায়।
উত্তরঃ (গ) বেলা সাতটায়। ✓

৪৪। হস্তিনীর নাম কী?
(ক) মঙ্গলা
(খ) আদরিণী
(গ) গজগামিনী
(ঘ) মালিনী।
উত্তরঃ (খ) আদরিণী। ✓

৪৫। কী দিয়ে আদরিণীর ললাট রাঙানো হল?
(ক) লাল রং
(খ) আবির
(গ) তৈল ও সিন্দুর
(ঘ) ঘৃত ও সিন্দুর।
উত্তরঃ (গ) তৈল ও সিন্দুর। ✓

৪৬। আদরিণীর সম্মুখে ধামায় করে রাখা হয়েছিল-
(ক) সাপটা চাল
(খ) ঝিঙেশাল চাল
(গ) কনকপাণি চাল
(ঘ) আলোচাল।
উত্তরঃ (ঘ) আলোচাল। ✓

৪৭। জয়রাম, মহারাজের সঙ্গে কীসে চড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন?
(ক) হস্তীপৃষ্ঠে
(খ) পালকিতে
(গ) মোটরগাড়িতে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ (ক) হস্তীপৃষ্ঠে। ✓

৪৮। জয়রাম মোক্তারের ক-টি পুত্র?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (খ) তিনটি ✓

৪৯। জয়রাম মোক্তারের কোন্ পুত্রটি পাঠরত ছাত্র?
(ক) জ্যেষ্ঠ
(খ) মধ্যম
(গ) কনিষ্ঠ
(ঘ) সবকটিই।
উত্তরঃ (গ) কনিষ্ঠ। ✓

৫০ মোক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছে-
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) মুম্বাইয়ে
(ঘ) কোটায়।
উত্তরঃ (ক) কলকাতায়। ✓

৫১। পাঁচ বছর পরে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল-
(ক) ষাট বছর
(খ) পঁয়ষট্টি বছর
(গ) সত্তর বছর
(ঘ) পঁচাত্তর বছর।
উত্তরঃ (ক) ষাট বছর ✓

৫২। খুনি মোকদ্দমা কতদিন চলেছিল?
(ক) পাঁচদিন
(খ) চারদিন
(গ) তিনদিন
(ঘ) দুদিন।
উত্তরঃ (গ) তিনদিন। ✓

৫৩। লোকমত অনুযায়ী আদরিণীকে বিক্রি করে দিলে মাসে জয়রামের কত টাকা সাশ্রয় হত?
(ক) ত্রিশ চল্লিশ টাকা
(খ) কুড়ি ত্রিশ টাকা
(গ) পঞ্চাশ ষাট টাকা
(ঘ) এক শত টাকা।
উত্তরঃ (ক) ত্রিশ চল্লিশ টাকা ✓

৫৪। হস্তী ভাড়ার বিজ্ঞাপন ‘আদরিণী’ গল্পের কোন্ পরিচ্ছেদে আছে?
(ক) তৃতীয়
(খ) চতুর্থ
(গ) পঞ্চম
(ঘ) ষষ্ঠ
উত্তরঃ (গ) পঞ্চম ✓

৫৫। হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল?
(ক) ৫ টাকা
(খ) ৪ টাকা
(গ) ৩ টাকা
(ঘ) ২ টাকা
উত্তরঃ (গ) ৩ টাকা ✓

৫৬। আদরিণীর খোরাকি ছিল-
(ক) ১ টাকা
(খ) ২ টাকা
(গ) ৩ টাকা
(ঘ) ৪ টাকা
উত্তরঃ (ক) ১ টাকা ✓

৫৭। মাহুতের খোরাকি ছিল-
(ক) একুনে ৩
(খ) একুনে ৪
(গ) ৩ টাকা
(ঘ) ১ টাকা
উত্তরঃ (খ) একুনে ৪ ✓

৫৮। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত-
(ক) ১০-১৫ টাকা
(খ) ১৫-২০ টাকা
(গ) ২০-২৫ টাকা
(ঘ) ৩০-৪০ টাকা
উত্তরঃ (খ) ১৫-২০ টাকা ✓

৫৯। কল্যাণীর হবু পাত্রের পণের চাহিদা ছিল-
(ক) পাঁচশত টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দুই হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা
উত্তরঃ (গ) দুই হাজার টাকা ✓

৬০। কল্যাণীর বিবাহে কন্যাপক্ষের খরচ হত আনুমানিক-
(ক) চার হাজার টাকা
(খ) তিন হাজার টাকা
(গ) পাঁচশত টাকা
(ঘ) দুইশত টাকা
উত্তরঃ (গ) পাঁচশত টাকা ✓

৬১। মোট কত টাকা হলেই কল্যাণীর বিবাহ হতে পারত?
(ক) তিন হাজার টাকা
(খ) আড়াই হাজার টাকা
(গ) দেড় হাজার টাকা
(ঘ) এক হাজার টাকা
উত্তরঃ (খ) আড়াই হাজার টাকা ✓

৬২। কোথা থেকে আড়াই হাজার টাকার সংস্থান করা জয়রাম মুখোপাধ্যায়ের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল?
(ক) মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে
(খ) কোম্পানির কাগজ থেকে
(গ) হস্তী ভাড়ার টাকা থেকে
(ঘ) হবু পাত্রের থেকে
উত্তরঃ(খ) কোম্পানির কাগজ থেকে ✓

৬৩। “একদিন সংবাদ আসিল,”- কী সংবাদ এল?
(ক) জ্যেষ্ঠ পুত্রের অসুস্থতার সংবাদ
(খ) আদরিণীর অসুস্থতার সংবাদ
(গ) আদরিণীর বিক্রি হয়ে যাওয়ার সংবাদ
(ঘ) কনিষ্ঠ পুত্রের বিএ পরীক্ষায় ফেল করার সংবাদ
উত্তরঃ (ঘ) কনিষ্ঠ পুত্রের বিএ পরীক্ষায় ফেল করার সংবাদ ✓

৬৪। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন্ পরীক্ষায় ফেল করেছিল?
(ক) এলএ
(খ) বিএ
(গ) এমএ
(ঘ) ম্যাট্রিক
উত্তরঃ (খ) বিএ ✓

৬৫। বামুনহাটে মেলা হয়-
(ক) কার্তিক সংক্রান্তিতে
(খ) পয়লা বৈশাখে
(গ) চৈত্র সংক্রান্তিতে
(ঘ) মকর সংক্রান্তিতে
উত্তরঃ (গ) চৈত্র সংক্রান্তিতে ✓

৬৬। চৈত্র সংক্রান্তিতে বড়ো মেলা হয় কোথায়?
(ক) পীরগঞ্জে
(খ) বামুনহাটে
(গ) বীরপুরে
(ঘ) চৌধুরীপাড়ায়
উত্তরঃ (খ) বামুনহাটে ✓

৬৭। বামুনহাটের মেলাটি সংক্রান্তির কতদিন আগে বসে?
(ক) দশ দিন
(খ) পনেরো দিন
(গ) কুড়ি দিন
(ঘ) এক মাস
উত্তরঃ (খ) পনেরো দিন ✓

৬৮। কবে আদরিণীকে মেলায় পাঠানোর দিন স্থির করা হয়েছিল?
(ক) সংক্রান্তির পরে
(খ) মেলার শেষদিনে
(গ) মেলার শুরুর দিনে
(ঘ) সংক্রান্তির এক সপ্তাহ আগে।
উত্তরঃ (ঘ) সংক্রান্তির এক সপ্তাহ আগে। ✓

৬৯। যাত্রার আগের দিন জয়রাম, আদরিণীর জন্য আনিয়ে রেখেছিলেন-
(ক) দুই টাকার রাজভোগ
(খ) দুই মন আলোচাল
(গ) দুই টাকার রসগোল্লা
(ঘ) এক ডজন কলা।
উত্তরঃ (গ) দুই টাকার রসগোল্লা ✓

৭০। কল্যাণীর বিবাহ স্থির হয়েছে-
(ক) ১০ই জ্যৈষ্ঠ
(খ) ১০ই মাঘ
(গ) ১০ই শ্রাবণ
(ঘ) ১০ই অগ্রহায়ণ।
উত্তরঃ (ক) ১০ই জ্যৈষ্ঠ ✓

৭১। কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসল?
(ক) ৪ঠা বৈশাখ
(খ) ৩রা বৈশাখ
(গ) ২রা বৈশাখ
(ঘ) ১লা বৈশাখ।
উত্তরঃ (ঘ) ১লা বৈশাখ। ✓

৭২। জয়রাম মুখোপাধ্যায় কাদের সমগোত্রীয় নন?
(ক) সৎ ব্রাহ্মণদের
(খ) মুরগিখোর ব্রাহ্মণদের
(গ) লোভী ব্রাহ্মণদের
(ঘ) ঠগ ব্রাহ্মণদের।
উত্তরঃ (খ) মুরগিখোর ব্রাহ্মণদের ✓

৭৩। বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত দূরে?
(ক) ৮ ক্রোশ দক্ষিণে
(খ) ১০ ক্রোশ পূর্বে
(গ) ১০ ক্রোশ উত্তরে
(ঘ) ৯ ক্রোশ পূর্বে।
উত্তরঃ (গ) ১০ ক্রোশ উত্তরে ✓

৭৪। বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল?
(ক) পীরগঞ্জের মেলায়
(খ) বীরপুরের মেলায়
(গ) রসুলগঞ্জের মেলায়
(ঘ) করিমগঞ্জের মেলায়।
উত্তরঃ (গ) রসুলগঞ্জের মেলায় ✓

৭৫। কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল?
(ক) তিন ক্রোশ
(খ) চার ক্রোশ
(গ) পাঁচ ক্রোশ
(ঘ) সাত ক্রোশ। ✓

৭৬। আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন?
(ক) দুই মাস
(খ) তিন মাস
(গ) চার মাস
(ঘ) পাঁচ মাস।
উত্তরঃ (ক) দুই মাস ✓

৭৭। জয়রাম মোক্তার কীসে চড়ে পীরগঞ্জে যেতে পারবেন না?
(i) গোরুর গাড়ি
(ii) ঘোড়ার গাড়ি
(iii) পালকি
(iv) হাতি।
বিকল্পসমূহ :
(ক) সবকটিই সঠিক
(খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(গ) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
(ঘ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল।
উত্তরঃ (খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল ✓

৭৮। জয়রাম মুখোপাধ্যায় মোক্তারি ব্যবসা শুরু করার পর কী কী করেছিলেন?
(i) পাকা দালানকোঠা
(ii) বাগান
(iii) পুকুর
(iv) কোম্পানির কাগজ।
বিকল্পসমূহ :
(ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
(ঘ) সবকটিই সঠিক
উত্তরঃ (ঘ) সবকটিই সঠিক। ✓

৭৯। রাজহস্তীর জন্য রাখা কোন্ জিনিস দিয়ে আদরিণী ভোজন সারল?
(i) আলোচাল
(ii) কলা
(iii) কদলীকাণ্ড
(iv) বৃক্ষশাখা।
বিকল্পসমূহ:
(ক) সবকটিই ভুল
(খ) সবকটিই সঠিক
(গ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল
(ঘ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল।
উত্তরঃ (গ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল ✓

৮০। আদরিণীকে ভাড়া দেওয়া হল–
(i) বিবাহের শোভাযাত্রার জন্য
(ii) খেলা দেখানোর জন্য
(iii) মালপত্র বহনের জন্য
(iv) দূরদূরান্তে গমনাগমনের জন্য।
বিকল্পসমূহ:
(ক) সবকটিই সঠিক
(খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(গ) কেবল (1) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(ঘ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল।
উত্তরঃ (ঘ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল। ✓

৮১। বামুনহাটের মেলায় বিক্রি হয়–
(i) গোরুবাছুর
(ii) ঘোড়া
(iii) হাতি
(iv) উট
বিকল্পসমূহ:
(ক) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (ii) ও (iv) ভুল
(গ) সবকটিই ভুল
(ঘ) সবকটিই সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটিই সঠিক। ✓

৮২। সঠিক ঘটনাক্রম বেছে নাও।
(ⅰ) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।
(ii) ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
(iii) যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন।
(iv) পরদিন বিকালে একটি চাষীলোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল।
বিকল্পসমূহ:
(ক) (ii), (i), (iii), (iv)
(খ) (iii), (i), (iv), (ii)
(গ) (iv), (iii), (ii), (i)
(ঘ) (iii), (iv), (i), (ii)
উত্তরঃ (খ) (iii), (i), (iv), (ii) ✓

৮৩। ক–স্তম্ভ            খ–স্তম্ভ
(i) কুঞ্জবিহারী      (a) ডাক্তার
(ii) নগেন্দ্র            (b) মোক্তার
(iii) জয়রাম         (c) মহারাজ
(iv) নরেশচন্দ্র      (d) উকিল
বিকল্পসমূহ :
(ক) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(খ) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(গ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(ঘ) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
উত্তরঃ (গ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c ✓

৮৪। (i) কল্যাণীর বিবাহের দিন — (a) ১লা বৈশাখ
(ii) বামুনহাটের মেলা থেকে ফিরে এল আদরিণী — (b) বৈশাখ পড়লে
(iii) বামুনহাটের মেলা বসে — (c) ১০ই জ্যৈষ্ঠ
(iv) কল্যাণীর আশীর্বাদ — (d) চৈত্র–সংক্রান্তিতে
বিকল্পসমূহ:
(ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(খ) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(গ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(ঘ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
উত্তরঃ (খ) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b ✓

৮৪। (i) মাসপ্রতি হাতির খরচ — (a) ১৫–২০ টাকা
(ii) হাতি ভাড়া দিয়ে পাওয়া টাকা — (b) ৫–৭ টাকা
(iii) জ্যৈষ্ঠ পৌত্রের ঔষধ–পথ্যাদির খরচ দিনপ্রতি — (c) ২৫০০ টাকা
(iv) কল্যাণীর বিবাহে সর্বমোট খরচ — (d) ৩০–৪০ টাকা
বিকল্পসমূহ:
(ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(খ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(গ) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
উত্তরঃ (ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c ✓

৮৫। (i) জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র।
(ii) কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ দুই হাজার টাকা চায়।
(iii) পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে।
(iv) ১লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মস্ মস্ করে আদরিণী ঘরে ফিরে আসল।
বিকল্পসমূহ:
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।
উত্তরঃ (ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা ✓

৮৬। (i) জয়রাম মুখোপাধ্যায় শামলা ব্যবহার করতেন।
(ii) জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিএ পড়ছে।
(iii) চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড়ো মেলা হয়।
(iv) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এল।
বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য ✓

৮৭। বিবৃতি ১: একদিন এজলাসে এক ডেপুটির সঙ্গে জয়রামের ভীষণ বচসা বেঁধে যায়।
বিবৃতি ২: জয়রাম মোক্তার তাঁর মঙ্গলা গাই প্রসূত এঁড়ে বাছুরটির নামকরণ করেন ডেপুটির নামে।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই ভুল
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ
(ঘ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
উত্তরঃ (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত ✓

৮৮। বিবৃতি (A): আদালত অবমাননা করার জন্য জয়রাম মোক্তারের পাঁচ টাকা জরিমানা হয়েছিল।
কারণ (R): একদিন এজলাসে বচসা চলাকালীন এক ডেপুটিকে জয়রাম কটাক্ষ করে বলেন যে তাঁর স্ত্রীর যেটুকু আইনজ্ঞান আছে, ডেপুটি বাবুটির তাও নেই।
বিকল্পসমূহ :
(ক) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(খ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক।
উত্তরঃ (খ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ ✓

===========================

File Details :

PDF Name : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

Size : 547 KB

No. of Pages : 7

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here
বাঙালির চিত্রকলার ইতিহাস প্রশ্ন উত্তর | ক্লাস 12 বাংলা Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

4 thoughts on “আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester”

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ