নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও

নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও

নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও
নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও

ভূমিকা: বাংলার প্রথম পেশাদার থিয়েটার যাঁর নাটক দিয়ে পথ চলা শরু করেছিল। এমনকি, প্রায় শতাব্দীকাল পরে গঠিত গণনাট্য সংঘের বাস্তবধর্মী নাটকগুলিও যাঁর নাটকের উত্তরাধিকার বহন করছিল, যাঁর নাটক বিমোহিত করেছিল খোদ বিদ্যাসাগরকে তিনি বাংলা নাট্যসাহিত্যের প্রবাদপ্রতিম রূপকার এবং ‘নীলদর্পণ’-সহ বিভিন্ন উৎকৃষ্ট নাটক ও প্রহসনপ্রণেতা দীনবন্ধু মিত্র।

নাটকসমূহ: ‘নীলদর্পণ’: ১৮৬০ সালে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের প্রথম নাটক ‘নীলদর্পণ’। এই নাটকে তিনি নীলকর সাহেবদের নির্মম অত্যাচারের চিত্রাঙ্কন করেছেন। বঙ্কিমচন্দ্র এই নাটকটিকে তুলনা করেছেন, স্টো-এর লেখা ‘Uncle Tom’s Cabin’ রচনার সঙ্গে। ১৮৭২ সালের ৭ ডিসেম্বর অর্থাৎ নাটক প্রকাশের প্রায় বারো বছর পরে, এই নাটক দিয়েই সাধারণ রঙ্গালয়ের পথ চলা শুরু হয়েছিল। এই নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত।

রোমান্টিক কমেডি: সমালোচকদের মতে, দীনবন্ধুর প্রতিভার সার্থক পরিচয় নিহিত আছে রোমান্টিক কমেডি রচনায়। শেকসপিয়রের হলফাস্টের অনুকরণে দীনবন্ধু রচনা করেন ‘নবীন তপস্বিনী’। তাঁর দ্বিতীয় রোমান্টিক কমেডি হল ‘কমলে-কামিনী’। হাস্যরস সৃষ্টিতে দীনবন্ধুর ব্যর্থতা এই নাটকের নাট্যরসকে ক্ষুণ্ণ করেছে বলে অনেক সমালোচক মনে করেন।

সামাজিক নাটক: জটিল কাহিনিজালে জর্জরিত ‘লীলাবতী’ দীনবন্ধু মিত্রের একটি সামাজিক নাটক। আদিরসাত্মক কাহিনির কারণে নাটকটিতে বাস্তবতার অভাব দেখা যায়। একে অনেকে প্রহসনের পর্যায়ভুক্তও করেছেন।

প্রহসন: ‘বিয়ে পাগলা বুড়ো’ (১৮৬৬) প্রহসনটি ১৮৭২ সালে প্রথম মঞ্চস্থ হয়। তাঁর অন্যতম শ্রেষ্ঠ প্রহসন ‘সধবার একাদশী’ ১৮৬৬ সালে রচিত হয়। এ ছাড়াও ‘জামাই বারিক’ (১৮৭২) তাঁর একটি উল্লেখযোগ্য প্রহসন।

মূল্যায়ন: সমসাময়িক জীবনের আলেখ্যরূপে দীনবন্ধুর নাটক ও প্রহসনগুলির আবেদন অনস্বীকার্য। বিশেষত, ‘নীলদর্পণ’ নাটকের বৈপ্লবিক আদর্শ মানুষকে ব্রিটিশ বিরোধিতায় উদ্বুদ্ধ করেছিল। এ ছাড়াও তাঁর প্রহসনগুলিতে কৌতুকরসের সার্থক রূপায়ণ ঘটেছে। তাঁর নাট্যচেতনা উত্তরকালের বাংলা নাটককেও প্রভাবিত করেছে। সেই কারণেই বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ