হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো

হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো

হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো
হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো

হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা: ইতিহাস বলছে, ভারতবর্ষে নাট্যচর্চার সূত্রপাত বৈদিক যুগ বা উত্তর-বৈদিক যুগে। তবে বাঙালির জীবনে আধুনিক রীতিতে নাট্যচর্চার সূত্রপাত ঘটেছিল ঊনবিংশ শতকের মধ্যভাগে। ১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর প্রতিষ্ঠিত ‘হিন্দু থিয়েটার’-এর মঞ্চ থেকেই বাঙালির আধুনিক নাট্যাভিনয়চর্চার সূচনা হয়। এখানেই একদিক খোলা মঞ্চ বা ‘প্রসেনিয়াম’ রীতিতে নাট্যাভিনয় পরিবেশনার ক্ষেত্রে বাঙালির হাতেখড়ি হল বলা চলে।

বৈশিষ্ট্য: শহর কলকাতায় সেসময় আখড়াই, হাফ-আখড়াই, কীর্তন, পাঁচালি, কবির লড়াই, তরজা, যাত্রা প্রভৃতি রমরমিয়ে চলছিল। কিন্তু নব্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালিবাবুরা এর মধ্যে আর আনন্দ খুঁজে পাচ্ছিলেন না। এই বাবুসমাজকে নাট্যরসের আস্বাদদানের তাগিদে, প্রসন্নকুমার ঠাকুরের নেতৃত্বে, তাঁরই বাগানবাড়িতে নাট্যমঞ্চ গড়ে তোলা হল। এরই নাম হল ‘হিন্দু থিয়েটার’। ১৮৩১ সালের ২৮ ডিসেম্বর এই মঞ্চে শেকসপিয়রের ‘জুলিয়াস সিজার’-এর অংশবিশেষ এবং ভবভূতির ‘উত্তররামচরিত’-এর অভিনয় হয়-দুটি নাটকই হয় ইংরেজিতে।

গুরুত্বপূর্ণ বিষয়: হিন্দু থিয়েটারের মধ্য দিয়েই বাঙালি প্রথম নিজপ্রচেষ্টায় নাট্যচর্চার ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হতে পেরেছিল এবং বাঙালির সংস্কৃতিচর্চায় নাটক একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল, যার পরিণাম সুদূরপ্রসারী।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন