রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো
রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

আবির্ভাবকাল: পারিবারিক আবহেই রবীন্দ্রচিত্তে নাট্যভাবনার উদ্ভব হয়েছিল। জোড়াসাঁকোর বাড়িতে যে অভিনয় হত তাতে বালক রবি বারে বারে যোগ দিতেন এবং পরে এরই প্রভাবে তিনি নাটক রচনায় ব্রতী হন।

নাট্যসম্ভার: রবীন্দ্রনাথের নাটকগুলিকে বিষয়বস্তুর নিরিখে কয়েকটি ভাগে ভাগ করা যায়-

গীতিনাটক : ‘বাল্মীকি প্রতিভা’ (১৮৮১) তাঁর প্রথম গীতিনাটক এবং ১৯৩৯-এ শেষ নাটক লেখেন ‘শ্যামা’। ‘বাল্মীকি প্রতিভা’-র পর ‘প্রায়শ্চিত্ত’, ‘কালমৃগয়া’, ‘মায়ার খেলা’ লেখেন। এই জাতীয় নাটকে প্রধান বিষয় সুরের অভিনবত্ব।

মনস্তাত্ত্বিক নাটক: এরপর মনস্তাত্ত্বিক ভাবনার আশ্রয়ে লেখা নাটকগুলি হল-‘প্রকৃতির প্রতিশোধ’, ‘রাজা ও রাণী’, ‘বিসর্জন’ ‘রাজর্ষি’ উপন্যাসের নাট্যরূপ), ‘মালিনী’, ‘তপতী’ ইত্যাদি।

কাব্যপ্রধান নাটক: এরপর তিনি কয়েকটি কাব্যপ্রধান নাটক লেখেন। যথা- ‘চিত্রাঙ্গদা’, ‘বিদায়-অভিশাপ’, ‘সতী’, ‘গান্ধারীর আবেদন’, ‘নরকবাস’, ‘কর্ণ-কুস্তী-সংবাদ’ ইত্যাদি। এই শ্রেণির নাটকে কাব্যগুণের প্রাধান্য থাকায় এদের কয়েকটি রচনাকে নাট্যকাব্য বলা যায়।

রূপক-সাংকেতিক নাটক: রবীন্দ্র নাট্যচিন্তায় এক বিশেষ নাট্য প্রকরণের জন্ম হয় পাশ্চাত্য নাট্যরীতির প্রভাবে। এই নাটকগুলিকে বলা হয় রূপক- সাংকেতিক নাটক। এগুলি হল- ‘রাজা’, ‘অচলায়তন’, ‘ডাকঘর’, ‘গুরু'[‘অচলায়তন’-এর অভিনয়যোগ্য সংক্ষিপ্ত রূপ (১৯১৮)], ‘অরূপরতন’, ‘ঋণশোধ’, মুক্তধারা’, ‘রক্তকরবী’ ও ‘কালের যাত্রা’।

নৃত্যনাট্য: এ ছাড়া কয়েকটি নৃত্যনাট্য লেখেন, সেগুলি হল- ‘নটীর পূজা’, ‘চণ্ডালিকা’, ‘তাসের দেশ’, ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’ ইত্যাদি।

কৌতুক নাটিকা: এ ছাড়া কয়েকটি কৌতুক নাটিকা বা প্রহসনও লেখেন। যথা- ‘গোড়ায় গলদ’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘চিরকুমার সভা’ ইত্যাদি।

কৃতিত্ব: চরিত্রনির্মাণ, নাট্যদ্বন্দ্ব উপস্থাপনা, সংলাপের বৈচিত্র্য ও কাহিনিবর্ণনার কুশলতায় রবীন্দ্রনাথের নাটক সমৃদ্ধ। ‘বিসর্জন’ নাটকে অধ সংস্কার ও ধর্মচেতনার জড়ত্ব, হিংসা ও স্বার্থসিদ্ধিকে তুলে ধরা হয়েছে। ‘অচলায়তন’-এ শাস্ত্রাচার ও পুথিবদ্ধ জড়ত্বকে ভাঙার প্রচেষ্টা রয়েছে। ‘ডাকঘর’-এ বন্ধনমুক্তির আহ্বান, ‘রক্তকরবী’তে পাশ্চাত্যের যন্ত্রসভ্যতার অহংকার, ধনতান্ত্রিক ব্যবস্থার আস্ফালন ও যান্ত্রিকতার যন্ত্রণা তুলে ধরে মানবতাবাদের জয় ঘোষিত হয়েছে। তাঁর নাট্যচেতনা উত্তরকালের বাংলা নাটককে বিশেষভাবে প্রভাবিত করেছে। এজন্য বর্তমান কালেও তাঁর নাট্যাদর্শ অবিস্মরণীয় স্থান অধিকার করে আছে।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ