জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব আলোচনা করো

ভূমিকা: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনস্মৃতিতে লিখেছেন- “হিন্দুমেলার পর হইতে কেবলই আমার মনে হইত-কি উপায়ে দেশের প্রতি লোকের অনুরাগ ও স্বদেশপ্রীতি উদ্বোধিত হইতে পারে।”- এরপরই তিনি ঐতিহাসিক কাহিনি নিয়ে নাটক লিখতে প্রবৃত্ত হলেন।

নাট্যসম্ভার: বিষয়বস্তু অনুযায়ী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকসমূহকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়-

ঐতিহাসিক নাটক: জ্যোতিরিন্দ্রনাথের গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক নাটক হল- ‘পুরুবিক্রম’ (১৮৭৪), ‘সরোজিনী’ (১৮৭৫), ‘অশ্রুমতী’ (১৮৭৯), ‘স্বপ্নময়ী’ (১৮৮২) প্রভৃতি।

প্রহসন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য প্রহসন হল- ‘কিঞ্চিৎ জলযোগ’ (১৮৭২), ‘এমন কর্ম আর করব না’ (১৮৭৭)-এই প্রহসন পরে ‘অলীকবাবু’ নামে প্রকাশিত হয়। ‘হিতে বিপরীত’ (১৮৯৬), ‘হঠাৎ নবাব’ (১৮৮৪), ‘দায়ে প’ড়ে দারগ্রহ’ (১৮৯০) ইত্যাদি। শেষ দুটি প্রহসন ফরাসি নাট্যকার মলিয়ের-এর নাটকের অনুবাদ।

অনুবাদ ও সম্পাদনা: জ্যোতিরিন্দ্রনাথ বিভিন্ন ভাষার বই, বিশেষ করে নাটক বাংলা ভাষায় অনুবাদ করেন। তিনি শেকসপিয়রের ‘জুলিয়াস সিজার’ এবং ১৮৯৯ থেকে ১৯০৪ সালের মধ্যে মোট সতেরোটি গুরুত্বপূর্ণ সংস্কৃত নাটক বাংলা ভাষায় অনুবাদ করেন। তাঁর অনুবাদসমূহ হল- কালিদাসের ‘অভিজ্ঞানশকুন্তলম্’, ‘মালবিকাগ্নিমিত্র’, ‘বিক্রমোর্ব্বশী’, ভবভূতির ‘মালতীমাধব’ ও ‘উত্তরচরিত’, শূদ্রকের ‘মৃচ্ছকটিকম্’ প্রভৃতি।

বৈশিষ্ট্য: জ্যোতিরিন্দ্রনাথের বাংলা নাটক অনেকাংশে সংস্কৃত প্রভাবমুক্ত ছিল। তাঁর সৃষ্ট চরিত্রসমূহ অনেক বেশি বাস্তবনিষ্ঠ আচরণে অভ্যস্ত। তাঁর নাটকে গৌরবোজ্জ্বল অতীতের বীবত্বের কাহিনি প্রাধান্য পেয়েছে। তাঁর নাটকগুলি দীর্ঘ এবং অভিনয়ের অনুপযোগী বলে অনেক সমালোচক অভিযোগ করেন। সমালোচকদের মতে, জ্যোতিরিন্দ্রনাথই প্রথম প্রহসনকার যিনি হাস্যরসকে রুচির বশীভূত করেছিলেন। বাংলা সাহিত্যে যাঁরা অনুবাদক হিসেবে যশস্বী হয়েছেন, তাঁদের মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অন্যতম প্রধান স্থানের অধিকারী।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ