অর্ধেন্দুশেখর মুস্তাফির নাট্যজীবন সম্পর্কে সংক্ষেপে লেখো

অর্ধেন্দুশেখর মুস্তাফির নাট্যজীবন সম্পর্কে সংক্ষেপে লেখো

অর্ধেন্দুশেখর মুস্তাফির নাট্যজীবন সম্পর্কে সংক্ষেপে লেখো
অর্ধেন্দুশেখর মুস্তাফির নাট্যজীবন সম্পর্কে সংক্ষেপে লেখো

অভিনয়জীবনের সূচনা: অর্ধেন্দুশেখর মুস্তাফি (১৮৫০-১৯০৮) ছিলেন একাধারে নাট্য সংগঠক, মঞ্জুাধ্যক্ষ, অভিনেতা, এবং নাট্য শিক্ষক। নাট্যকার হিসেবে তিনি দুটি গ্রন্থ রচনা করেন। যথা- ‘ভগবান ভূত’ প্রহসন এবং ‘দুর্গাপূজার পঞ্চরং’। তিনি এবং তাঁর সহযোগীদের উদ্যোগেই ১৮৭২ সালে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

অভিনয়জীবন: তিনি ন্যাশনাল থিয়েটার, হিন্দু ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, এমারেল্ড থিয়েটার, মিনার্ভা থিয়েটার প্রভৃতি মঞ্চে কখনও নিজের মালিকানায় কখনও অন্যের মালিকানায় অভিনয় এবং পরিচালনার কাজে যুক্ত ছিলেন।

অমৃতলাল বসুর মতে, অর্ধেন্দুশেখর ছিলেন ‘বিধাতার হাতে গড়া অ্যাক্টর’। একই নাটকে একই রাত্রে একাধিক চরিত্রেও অভিনয় করেছেন তিনি। মঞ্চে অর্ধেন্দু ছোটো ছোটো চরিত্র বেছে নিয়ে তাকেই অসাধারণ করে তুলতেন। শিশির কুমার ভাদুড়ীর মতে, চরিত্রাভিনেতা হিসেবে অর্ধেন্দুশেখরের জুড়ি মেলা ভার। ১৯০৮ সালে কোহিনুর থিয়েটারে ‘প্রফুল্ল’ ও ‘নবীন তপস্বিনী’ নাটকে যথাক্রমে যোগেশ ও জলধরের ভূমিকায় অভিনয়ই তাঁর শেষ অভিনয়।

বহুভাষী: অর্ধেন্দুশেখর হিন্দি, ইংরেজি এবং বাংলার বিভিন্ন উপভাষায় অনর্গল কথা বলতে পারতেন। সাহেবের ভূমিকায় তাঁর প্যান্টোমাইম বা কৌতুকপূর্ণ মূকাভিনয় ‘মুস্তাফি সাহেবকা পাক্কা তামাশা’ ছিল অত্যন্ত জনপ্রিয়।

রবীন্দ্রনাটকের মঞ্চায়ন: সাধারণ রঙ্গালয়ে রবীন্দ্রনাথের নাটক ও উপন্যাসের নাট্যরূপকে জনপ্রিয় করে তোলার দায়িত্ব নিয়েছিলেন অর্ধেন্দুশেখর মুস্তাফি। ‘রাজা বসন্ত রায়’ (‘বৌ-ঠাকুরাণীর হাট’ উপন্যাসের নাট্যরূপ), ‘রাজা ও রাণী’ নাটকে তিনি বারবার অভিনয় করেছেন।

উপসংহার: অর্ধেন্দুশেখরের সহ-নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বলেছেন অর্ধেন্দুশেখর ‘অতুলনীয়র মধ্যে অতুলনীয়’। কৌতুকাভিনয়েও তিনিই ছিলেন সেরা। নাট্যালয়ের অবিসংবাদী এই ব্যক্তিত্বের আলোচনা ছাড়া রঙ্গমঞ্চের ইতিহাস অসম্পূর্ণ।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ