রবীন্দ্রোত্তর প্রবন্ধসাহিত্যের ক্ষেত্রে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর অবদান সংক্ষেপে আলোচনা করো

রবীন্দ্রোত্তর প্রবন্ধসাহিত্যের ক্ষেত্রে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর অবদান সংক্ষেপে আলোচনা করো

সৈয়দ মুজতবা আলীর অবদান
সৈয়দ মুজতবা আলীর অবদান

ভূমিকা: রবীন্দ্রোত্তর প্রবন্ধসাহিত্যের ধারায় প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) এক স্মরণীয় নাম। বাংলা রসসাহিত্য বলতে যা বোঝায়, সেই ধারায় তিনি বাংলা সাহিত্যে আলোড়ন ঘটিয়েছেন। শান্তিনিকেতনে অধ্যয়নকালে এই বহুভাষাবিদ ও লোকপ্রিয় গদ্যশিল্পী ‘সত্যপীর’, ‘ওমর খৈয়াম’, ‘টেকচাঁদ’, ‘প্রিয়দর্শী’ ইত্যাদি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। তাঁর রচনায় বিভিন্ন ভাষা থেকে সংগৃহীত শ্লোক ও রূপকের যথাযথ প্রয়োগ লক্ষ করা যায় এবং নির্মল হাস্যরসের মাধ্যমে যে গভীর জীবনবোধ প্রতিফলিত হয়েছে, তার তুলনা তিনি নিজেই।

অবদান: রসসাহিত্যিক মুজতবা আলীর উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে রয়েছে ‘দেশে বিদেশে’, ‘ধূপছায়া’, ‘চতুরঙ্গ’, ‘পঞ্চতন্ত্র’, ‘ময়ূরকণ্ঠী’, ‘দ্বন্দ্বমুখর’ প্রভৃতি। প্রাবন্ধিকের ‘দেশে বিদেশে’ গ্রন্থে আফগানিস্তানের স্মৃতি, রাজনীতি, সংস্কৃতি, দর্শনীয় স্থান ইত্যাদি বিবৃত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ‘দেশে বিদেশে’ গ্রন্থরচনার মধ্য দিয়ে তাঁর বাংলা সাহিত্যে পথ চলা শুরু। ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটিকে তিনি রসিকতায় জারিত করে পাঠকের সামনে উপস্থাপিত করেন-যা এক বৈঠকি মেজাজের রূপ নেয়। এই গ্রন্থের ‘বই কেনা’, ‘আজব শহর কলকেতা’, ‘পঁচিশে বৈশাখ’, ‘আড্ডা’ প্রবন্ধগুলি বিষয়বৈচিত্র্যে ও বুদ্ধিদীপ্ত হাস্যরসে সিক্ত। তিনি ‘আহারাদি’ প্রবন্ধের গুরুগাম্ভীর্যকে কাব্যধর্মী ভাষা ও উপমার সাহায্যে এমনভাবে উপস্থাপন করেছেন, যা সত্যিই অনবদ্য। এই গ্রন্থে আলী সাহেবের আড্ডাপ্রিয় মেজাজকে খুঁজে পাওয়া যায়। তাঁর ‘পুলিনবিহারী’ প্রবন্ধটি ও কাব্যিক। এটি চিত্রকল্পের ঢঙে রচিত। তাঁর ‘রসিকতা’ প্রায় একই ধাঁচের প্রবন্ধ বলা যেতে পারে। সমাজের যে-কোনো বিষয়কে নিয়েই প্রাবন্ধিক সহজাত ভঙ্গিতে ব্যাধর্মী প্রবন্ধরচনায় প্রবৃত্ত হয়েছেন।

রচনারীতি: মুজতবা আলী তাঁর গদ্য বা প্রবন্ধের বিষয়কে কেন্দ্র করে কখনও তা গম্ভীর আবার কখনও বা সেটিকে হালকা চালে উপস্থাপন করেছেন। তিনি বৈঠকি ঢঙে গদ্যরচনায় ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচনায় অসমাপিকা ক্রিয়া অধিক ব্যবহৃত হয়নি, বরং তার পরিবর্তে তিনি ছোটো ছোটো বাক্যে মনের ভাবপ্রকাশে সচেষ্ট হয়েছেন। আলী সাহেব রচনাকে পাঠকের মনোগ্রাহী করে তুলতে কৌতুকপূর্ণ গদ্যভাষা প্রয়োগ করেন। সুতরাং নিঃসন্দেহে বলাই যায় যে, বাংলা সাহিত্যে মুজতবা আলী এক স্বতন্ত্র রীতির অধিকারী।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ