বিশ্বের ভাষা ও পরিবার MCQ 1st Semester । | Class 11 1st Semester Bengali | Biswer Vasha O Poribar MCQ

বিশ্বের ভাষা ও পরিবার MCQ 1st Semester । | Class 11 1st Semester Bengali | Biswer Vasha O Poribar MCQ

বিশ্বের ভাষা ও পরিবার MCQ 1st Semester
বিশ্বের ভাষা ও পরিবার MCQ 1st Semester

১। সারা পৃথিবীতে কতকগুলি ভাষা আছে তা—
(ক) উত্তর দেওয়া সহজ
(খ) উত্তর দেওয়ার প্রয়োজন হয় না
(গ) উত্তর দেওয়া কঠিন
(ঘ) উপরের কোনোটিই নয়।
উত্তরঃ (গ) উত্তর দেওয়া কঠিন ✓

২। ভাষাবিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কত সংখ্যক ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে?
(ক) পাঁচ হাজার
(খ) তিন হাজার
(গ) ছয় হাজার
(ঘ) চার হাজার।
উত্তরঃ (খ) তিন হাজার ✓

৩। কোন্ সময় রোমান ক্যাথলিক মিশনারিরা সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য লক্ষ করেছেন?
(ক) ষোড়শ শতকে
(খ) পঞ্চদশ শতকে
(গ) ত্রয়োদশ শতকে
(ঘ) দ্বাদশ শতকে।
উত্তরঃ (ক) ষোড়শ শতকে ✓

৪। পৃথিবীর বেশিরভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা—
(ক) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(খ) পাঁচ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(গ) তিন লক্ষ থেকে কয়েক হাজারের মধ্যে
(ঘ) চার লক্ষ থেকে কয়েক হাজারের মধ্যে।
উত্তরঃ (ক) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে ✓

৫। ভাষাবিদ শুলৎস হলেন—
(ক) ভারতের অধিবাসী
(খ) জার্মানির অধিবাসী
(গ) ইংল্যান্ডের অধিবাসী
(ঘ) জাপানের অধিবাসী।
উত্তরঃ (খ) জার্মানির অধিবাসী ✓

৬। ভাষাবিদ ক্যারদ্যুও ছিলেন—
(ক) ফরাসি ভাষাবিদ
(খ) ভারতীয় ভাষাবিদ
(গ) ইংল্যান্ডের ভাষাবিদ
(ঘ) জাপানের ভাষাবিদ।
উত্তরঃ (ক) ফরাসি ভাষাবিদ ✓

৭। সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে, এ কথা বলেছেন—
(ক) জার্মান পণ্ডিত শুলৎস ও ফরাসি ভাষাবিদ ক্যারদ্যুও
(খ) উইলিয়ম জোন্স
(গ) ওটো ইয়েসপারসন
(ঘ) জামেনহফ।
উত্তরঃ (ক) জার্মান পণ্ডিত শুলৎস ও ফরাসি ভাষাবিদ ক্যারদ্যুও ✓

৮। উইলিয়ম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন?
(ক) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৭৮৬ খ্রিস্টাব্দে ✓

৯। পৃথিবীর ভাষাকে বর্গীকরণ করা হয়—
(ক) দু-রকম পদ্ধতিতে
(খ) তিন রকম পদ্ধতিতে
(গ) চার রকম পদ্ধতিতে
(ঘ) ছয় রকম পদ্ধতিতে।
উত্তরঃ (ঘ) ছয় রকম পদ্ধতিতে ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

১০। কোন উপাদানকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ করা কখনোই সম্ভব নয়?
(ক) ধর্ম
(খ) সামাজিক অবস্থান
(গ) অর্থনৈতিক অবস্থান
(ঘ) শিক্ষাগত মানদণ্ড।
উত্তরঃ (ক) ধর্ম ✓

১১। ভাষার রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগের ভিত্তি হল—
(ক) বাক্যের বিশ্লেষণ
(খ) বাক্য ও শব্দের বিশ্লেষণ
(গ) প্রত্যয় ও উপসর্গের বিশ্লেষণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বাক্য ও শব্দের বিশ্লেষণ ✓

১২। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়, এই ধরনের শ্রেণিবিভাগের নাম—
(ক) মুক্তান্বয়ী বর্গ
(খ) অত্যন্বয়ী বর্গ
(গ) অনন্বয়ী বর্গ
(ঘ) সমন্বয়ী বর্গ।
উত্তরঃ (গ) অনন্বয়ী বর্গ ✓

১৩। অনন্বয়ী বা অসমবায়ী শ্রেণির ভাষা হল—
(ক) চিনা
(খ) তুর্কি
(গ) ইংরেজি
(ঘ) সোয়াহিলি।
উত্তরঃ (ক) চিনা ✓

১৪। বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে যে ভাষায়, তাকে বলে—
(ক) অনন্বয়ী বর্গ
(খ) অত্যন্বয়ী বর্গ
(গ) সমন্বয়ী বর্গ
(ঘ) মুক্তান্বয়ী বর্গ।
উত্তরঃ (ঘ) মুক্তান্বয়ী বর্গ ✓

১৫। মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষা হল—
(ক) তুর্কি
(খ) সোয়াহিলি
(গ) ‘ক’ এবং ‘খ’ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ‘ক’ এবং ‘খ’ উভয়ই ✓

১৬। সোয়াহিলি ভাষা প্রচলিত যে অঞ্চলে—
(ক) আফ্রিকা
(খ) চিন
(গ) আমেরিকা
(ঘ) উরাল।
উত্তরঃ (ক) আফ্রিকা ✓

১৭। মুক্তান্বয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা হয়—
(ক) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে
(খ) ভাষা-উপভাষার ব্যবহারের উপর ভিত্তি করে
(গ) কারকবিভক্তির ব্যবহারের উপর ভিত্তি করে
(ঘ) ধাতু ও ক্রিয়া ব্যবহারের উপর ভিত্তি করে।
উত্তরঃ (ক) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে ✓

১৮। সুদানি-গিনীয়, বান্টু ইত্যাদি ভাষা কোন্ ভাষা পরিবারের অন্তর্গত?
(ক) আফ্রিকান
(খ) উরালীয়
(গ) ককেশীয়
(ঘ) জার্মানি।
উত্তরঃ (ক) আফ্রিকান ✓

১৯। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত, তা হল—
(ক) মুক্তান্বয়ী
(খ) অত্যন্বয়ী
(গ) সমন্বয়ী
(ঘ) অসমবায়ী।
উত্তরঃ (ক) মুক্তান্বয়ী ✓

২০। মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষাগুলি হল—
(ক) চিনা ভাষা
(খ) প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভাষা
(গ) এস্কিমোদের ভাষা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভাষা ✓

২১। এমন ভাষা, যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীনসত্তাই নেই, শব্দ যেখানে শুধুমাত্র কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র, তাকে বলে—
(ক) মুক্তান্বয়ী বর্গ
(খ) সমন্বয়ী বর্গ
(গ) অনন্বয়ী বর্গ
(ঘ) অত্যন্বয়ী বর্গ।
উত্তরঃ (ঘ) অত্যন্বয়ী বর্গ ✓

২২। নিম্নোক্ত কোন্ শ্রেণির মানুষেরা অত্যন্বয়ী বর্গের ভাষা ব্যবহার করে?
(ক) গারো উপজাতির লোকেরা
(খ) সাঁওতালরা
(গ) বান্টু উপজাতির লোকেরা
(ঘ) এস্কিমোরা।
উত্তরঃ (ঘ) এস্কিমোরা ✓

২৩। ‘aulisariartorsuarpox’ (সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে)- এমন ‘aulisar’ ও ‘Peartor’ শব্দ দুটির অর্থ হল—
(ক) মাছ ধরা ও কাজে নিযুক্ত হওয়া
(খ) তাড়াতাড়ি যাওয়া
(গ) সে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মাছ ধরা ও কাজে নিযুক্ত হওয়া ✓

২৪। সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষাগুলি কোন্ বর্গের অন্তর্গত?
(ক) সমন্বয়ী
(খ) অত্যন্বয়ী
(গ) মুক্তান্বয়ী
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সমন্বয়ী ✓

২৫। অনেক ভাষাতে প্রত্যয়-বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্কজ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে, আলাদা অস্তিত্ব থাকে না। এই ধরনটিকে বলা হয়—
(ক) মুক্তান্বয়ী বর্গ
(খ) সমন্বয়ী বর্গ
(গ) অসমবায়ী বর্গ
(ঘ) অত্যন্বয়ী বর্গ।
উত্তরঃ (খ) সমন্বয়ী বর্গ ✓

২৬। একই বংশজাত ভাষাগুলিকে বলা হয়—
(ক) সমগোত্রজ ভাষা
(খ) অসমগোত্রজ ভাষা
(গ) বিভাষা
(ঘ) দ্বিভাষা।
উত্তরঃ (ক) সমগোত্রজ ভাষা ✓

২৭। পৃথিবীর বেশিরভাগ ভাষাই যে-কটি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে—
(ক) ২৫–২৬ টি
(খ) ১০–১১ টি
(গ) ১৫–১৬ টি
(ঘ) ২০–২১ টি।
উত্তরঃ (ক) ২৫–২৬ টি ✓

২৮। যে ভাষাকে শ্রেণিভুক্ত করা সম্ভব হয়নি, তাকে বলা হয়—
(ক) গোষ্ঠীভুক্ত ভাষা
(খ) অগোষ্ঠীভুক্ত ভাষা
(গ) সমগোত্রজ ভাষা
(ঘ) বিভাষা।
উত্তরঃ (খ) অগোষ্ঠীভুক্ত ভাষা ✓

২৯। পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম হল—
(ক) সেমীয়-হামীয় ভাষাবংশ
(খ) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ
(গ) ককেশীয় ভাষাবংশ
(ঘ) দ্রাবিড় ভাষাবংশ।
উত্তরঃ (ক) সেমীয়-হামীয় ভাষাবংশ ✓

৩০। পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা—
(ক) ১৪টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১১টি।
উত্তরঃ (গ) ১২টি ✓

৩১। ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত যতগুলি দেশ, তার বেশিরভাগ ভাষাই—
(ক) ইন্দো-ইউরোপীয়জাত
(খ) হিট্টিজাত
(গ) এসপেরান্তজাত
(ঘ) উপরের কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ইন্দো-ইউরোপীয়জাত ✓

৩২। ইন্দো-ইউরোপীয় শাখাটি—
(ক) তিনটি শাখায় বিভক্ত
(খ) চারটি শাখায় বিভক্ত
(গ) দুটি শাখায় বিভক্ত
(ঘ) পাঁচটি শাখায় বিভক্ত।
উত্তরঃ (গ) দুটি শাখায় বিভক্ত ✓

৩৩। ইতালীয় ভাষাগোষ্ঠী কোন্ ভাষাবংশের অন্তর্গত?
(ক) ইন্দো-ইউরোপীয়
(খ) সেমীয়-হামীয়
(গ) ভোট-চীনীয়
(ঘ) দ্রাবিড়।
উত্তরঃ (ক) ইন্দো-ইউরোপীয় ✓

৩৪। ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য—
(ক) এসপেরান্তো ভাষা
(খ) তোখারীয় ভাষা
(গ) গ্রিক ভাষা
(ঘ) ইতালীয় ভাষা।
উত্তরঃ (গ) গ্রিক ভাষা ✓

৩৫। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কোন্ ভাষায় রচিত?
(ক) গ্রিক
(খ) স্লাভিক
(গ) আর্মেনীয়
(ঘ) জার্মানিক।
উত্তরঃ (ক) গ্রিক ✓

৩৬। ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দের?
(ক) ১৪৪৪ খ্রিস্টপূর্বাব্দের
(খ) ১৪৪৮ খ্রিস্টপূর্বাব্দের
(গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের
(ঘ) ১৪৫৬ খ্রিস্টপূর্বাব্দের।
উত্তরঃ (গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের ✓

৩৭। ইন্দো-ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখা হল—
(ক) তুর্কি
(খ) জর্জীয়
(গ) ইন্দো-ইরানীয়
(ঘ) আরবীয়।
উত্তরঃ (গ) ইন্দো-ইরানীয় ✓

৩৮। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীর সংখ্যা—
(ক) ১০টি
(খ) ৯টি
(গ) ৮টি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) ৯টি ✓

৩৯। তোখারীয় ভাষাগোষ্ঠী কোন্ ভাষাবংশের অন্তর্গত?
(ক) ইন্দো-ইউরোপীয়
(খ) সেমীয়-হামীয়
(গ) ভোট-চীনীয়
(ঘ) দ্রাবিড়।
উত্তরঃ (ক) ইন্দো-ইউরোপীয় ✓

৪০। ইন্দো-ইউরোপীয় ভাষার পুরঃকণ্ঠ্যস্পৃষ্ট ধ্বনি পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে ক-টি ভাষাগুচ্ছ ভাগ করা হয়—
(ক) ৯টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) ২টি ✓

৪১। ইতালীয় শাখার প্রধান ভাষা হল—
(ক) ভোট-চীনীয়
(খ) দ্রাবিড়
(গ) ল্যাটিন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ল্যাটিন ✓

৪২। ফরাসি ভাষা যে শাখার অন্তর্গত—
(ক) ইতালীয়
(খ) ল্যাটিন
(গ) দ্রাবিড়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ইতালীয় ✓

৪৩। ফরাসি ভাষা ফ্রান্স ছাড়াও প্রচলিত—
(ক) কানাডায়
(খ) রোমে
(গ) এশিয়া মহাদেশে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) কানাডায় ✓

৪৪। উত্তর জার্মানিক উপশাখা থেকে এসেছে—
(ক) সুইডিশ
(খ) ডাচ্
(গ) ফ্লেমিশ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সুইডিশ ✓

৪৫। পোলিশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত, তা হল—
(ক) বালতোস্লাভিক ভাষাগোষ্ঠী
(খ) আর্মেনীয় ভাষাগোষ্ঠী
(গ) ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠী
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) বালতোস্লাভিক ভাষাগোষ্ঠী ✓

৪৬। ইংরেজি ভাষা যে ভাষা থেকে এসেছে—
(ক) পশ্চিম জার্মানিক
(খ) উত্তর জার্মানিক
(গ) পূর্ব জার্মানিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) পশ্চিম জার্মানিক ✓

৪৭। কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
(ক) ফরাসি
(খ) আইরিশ
(গ) স্প্যানিশ
(ঘ) ল্যাটিন।
উত্তরঃ (খ) আইরিশ ✓

৪৮। লিথুয়ানিয়ার ভাষা, বুলগেরীয়, চেক ও রুশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত, তা হল—
(ক) বালতোস্লাভিক ভাষাগোষ্ঠী
(খ) আর্মেনীয় ভাষাগোষ্ঠী
(গ) ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠী
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) বালতোস্লাভিক ভাষাগোষ্ঠী ✓

৪৯। এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত ভাষা হল—
(ক) আর্মেনীয়
(খ) সুইডিশ
(গ) স্প্যানিশ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) আর্মেনীয় ✓

৫০। তোখারীয় ভাষা প্রচলিত যে অঞ্চলে—
(ক) মধ্যএশিয়া
(খ) পূর্ব এশিয়া
(গ) আফ্রিকা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মধ্যএশিয়া ✓

৫১। ইন্দো-ইরানীয় শাখাটি ক-টি শাখায় বিভক্ত?
(ক) দুটি শাখায়
(খ) তিনটি শাখায়
(গ) চারটি শাখায়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) দুটি শাখায় ✓

৫২। গ্রিক, ইতালীয়, কেলতিক ভাষা যে ভাষাগুচ্ছের অন্তর্গত, তা হল—
(ক) সতম্
(খ) কেন্তুম
(গ) হিট্টি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) কেন্তুম ✓

৫৩। জার্মানিক, তোখারীয় ভাষা যে ভাষাগুচ্ছের অন্তর্গত, তা হল—
(ক) কেন্তুম
(খ) সতম্
(গ) হিট্টি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) কেন্তুম ✓

৫৪। সতম্ ভাষাবর্গের এশীয় ভাষাশাখাটি হল—
(ক) ইন্দো-ইরানীয়
(খ) ভোট-চীনীয়
(গ) হিট্টি
(ঘ) সবকটি।
উত্তরঃ (ক) ইন্দো-ইরানীয় ✓

৫৫। আলবানীয়, আর্মেনীয়, বালতিক, স্লাভিক যে ভাষাগুচ্ছের অন্তর্গত, তা হল—
(ক) সেমীয়-হামীয়
(খ) ভোট-চীনীয়
(গ) সতম্
(ঘ) কেন্তুম্।
উত্তরঃ (গ) সতম্ ✓

৫৬। ইরানীয় শাখাটি বিস্তার লাভ করেছে এলম, মেসোপটেমিয়ার যে অঞ্চলে—
(ক) এলম আর মেসোপটেমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত
(খ) এলম আর মেসোপটেমিয়ার পশ্চিম দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত
(গ) সমগ্র মেসোপটেমিয়ায়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) এলম আর মেসোপটেমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত ✓

৫৭। ইরানীয় শাখা থেকে জন্ম নেওয়া দুটি প্রাচীন ভাষা হল—
(ক) গ্রিক ও স্প্যানিশ
(খ) গ্রিক ও আবেস্তীয়
(গ) আবেস্তীয় এবং প্রাচীন পারসিক
(ঘ) আবেস্তীয় এবং তোখারীয়।
উত্তরঃ (গ) আবেস্তীয় এবং প্রাচীন পারসিক ✓

৫৮। ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন—
(ক) মহাভারত
(খ) জেন্দ আবেস্তা
(গ) রামায়ণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) জেন্দ আবেস্তা ✓

৫৯। আবেস্তীয় ভাষায় কোন্ ধর্মগ্রন্থ রচিত হয়েছে?
(ক) ওল্ড টেস্টামেন্ট (বাইবেল)
(খ) গ্রন্থসাহিব
(গ) কোরান
(ঘ) জেন্দ আবেস্তা।
উত্তরঃ (ঘ) জেন্দ আবেস্তা ✓

৬০। ‘জেন্দ আবেস্তা’র লেখক হলেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) আর্যভট্ট
(গ) জরথুস্ট্র
(ঘ) জীবনানন্দ দাশ।
উত্তরঃ (গ) জরথুস্ট্র ✓

৬১। ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ক-টি প্রাচীন শাখার জন্ম হয়?
(ক) দশটি
(খ) এগারোটি
(গ) বারোটি
(ঘ) নয়টি।
উত্তরঃ (খ) এগারোটি ✓

৬২। ইন্দো-ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম—
(ক) দ্রাবিড়
(খ) অস্ট্রিক
(গ) ভারতীয় আর্য
(ঘ) ইরানীয়।
উত্তরঃ (গ) ভারতীয় আর্য ✓

৬৩। কেন্তুম্ বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হল—
(ক) বালতোস্লাভিক
(খ) কেলতিক
(গ) আর্মেনীয়
(ঘ) আলবানীয়।
উত্তরঃ (খ) কেলতিক ✓

৬৪। জার্মানিক শাখার কোন্ উপশাখা থেকে সুইডেনের ভাষাটির উৎপত্তি ঘটেছে?
(ক) উত্তর জার্মানিক উপশাখা
(খ) দক্ষিণ জার্মানিক উপশাখা
(গ) পশ্চিম জার্মানিক উপশাখা
(ঘ) পূর্ব জার্মানিক উপশাখা।
উত্তরঃ (ক) উত্তর জার্মানিক উপশাখা ✓

৬৫। কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
(ক) ফরাসি
(খ) আইরিশ
(গ) স্প্যানিশ
(ঘ) ল্যাটিন।
উত্তরঃ (খ) আইরিশ ✓

৬৬। ইরানীয় শাখাটি বিস্তারলাভ করে—
(ক) প্রাচীন পারস্যে
(খ) প্রাচীন ভারতে
(গ) প্রাচীন ইংল্যান্ডে
(ঘ) প্রাচীন গ্রিসে।
উত্তরঃ (ক) প্রাচীন পারস্যে ✓

৬৭। আধুনিক ফারসি ভাষার জন্ম হয়েছে—
(ক) প্রাচীন পারসিক থেকে
(খ) প্রাচীন স্প্যানিশ ভাষা থেকে
(গ) গ্রিক ভাষা থেকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) প্রাচীন পারসিক থেকে ✓

৬৮। পত্নবী ভাষার উৎপত্তি ঘটেছে—
(ক) তুর্কি ভাষা থেকে
(খ) ফরাসি ভাষা থেকে
(গ) প্রাচীন পারসিক থেকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রাচীন পারসিক থেকে ✓

৬৯। আফগানিস্তানের পস্তু আর বেলুচিস্তানের বেলুচি যে ভাষাবংশের অন্তর্গত, তা হল—
(ক) সেমীয়-হামীয়
(খ) আলতাইক
(গ) ককেশীয়
(ঘ) ইন্দো-ইরানীয়।
উত্তরঃ (ঘ) ইন্দো-ইরানীয় ✓

৭০। সেমীয়-হামীয় ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম হল—
(ক) বাংলা, সংস্কৃত
(খ) ইংরেজি, গ্রিক
(গ) হিব্রু, আরবি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) হিব্রু, আরবি ✓

৭১। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত?
(ক) হিব্রু
(খ) ল্যাটিন
(গ) গ্রিক
(ঘ) ইতালীয়।
উত্তরঃ (ক) হিব্রু ✓

৭২। ইজরায়েল দেশের সরকারি ভাষা হল—
(ক) আধুনিক আরবি
(খ) আধুনিক ফারসি
(গ) আধুনিক হিব্রু
(ঘ) আধুনিক উর্দু।
উত্তরঃ (গ) আধুনিক হিব্রু ✓

৭৩। আরবি ভাষা মূলত প্রচলিত—
(ক) আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে
(খ) আরব থেকে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তৃত অঞ্চলে
(গ) ভারতবর্ষে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে ✓

৭৪। লুপ্ত ভাষা মিশরীয় যে শাখার অন্তর্গত, তা হল—
(ক) সেমীয়
(খ) হামীয়
(গ) ইতালীয়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) হামীয় ✓

৭৫। ‘হামীয় শাখার সন্ততি’ বলা হয়—
(ক) তমশেক্ ভাষাকে
(খ) হিব্রু ভাষাকে
(গ) আবেস্তীয় ভাষাকে
(ঘ) ‘খ’ এবং ‘গ’ উভয়কেই।
উত্তরঃ (ক) তমশেক্ ভাষাকে ✓

৭৬। সেমীয়-হামীয় শাখার দুটি প্রধান উপশাখা হল—
(ক) সেমীয় ও মিশরীয়
(খ) সেমীয় ও হামীয়
(গ) সেমীয় ও বালতিক
(ঘ) সেমীয় ও গথিক।
উত্তরঃ (খ) সেমীয় ও হামীয় ✓

৭৭। সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠী—
(ক) হিব্রু-আরবি
(খ) পশু-বেলুচি
(গ) বাংলা-মারাঠি
(ঘ) হাঙ্গেরীয়-বান্টু।
উত্তরঃ (ঘ) হাঙ্গেরীয়-বান্টু ✓

৭৮। হামীয় শাখার ভাষা হল—
(ক) আরবি
(খ) জার্মান
(গ) মিশরীয়
(ঘ) হিত্তীয়।
উত্তরঃ (গ) মিশরীয় ✓

৭৯। মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত ভাষাবংশ হল—
(ক) সেমীয়-হামীয়
(খ) বান্টু
(গ) এস্কিমো
(ঘ) ফিনো-উগ্রীয়।
উত্তরঃ (খ) বান্টু ✓

৮০। ‘বান্টু’ ভাষাগোষ্ঠীর ‘নাইজার-কঙ্গো’ পরিবারের প্রধান ভাষা হল—
(ক) ফরাসি-বাংলা
(খ) গ্রিক-ল্যাটিন
(গ) সোয়াহিলি, কঙ্গো, নিয়াঞ্জা
(ঘ) মিশরীয়।
উত্তরঃ (গ) সোয়াহিলি, কঙ্গো, নিয়াঞ্জা ✓

৮১। জুলু, লুবা, নিয়াঞ্জা ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত, তা হল—
(ক) মিশরীয়
(খ) নাইজার-কঙ্গো
(গ) চারিনিল পরিবার
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) নাইজার-কঙ্গো ✓

৮২। চারিনিল পরিবারের ভাষাগুলি দেখা যায়—
(ক) সমগ্র নীলনদের তীরবর্তী অঞ্চলে
(খ) নীলনদের উত্তর দিকে
(গ) নীলনদের দক্ষিণ দিকে
(ঘ) কঙ্গো নদীতীরবর্তী অঞ্চলে।
উত্তরঃ (গ) নীলনদের দক্ষিণ দিকে ✓

৮৩। দিন্কা, মাসাই, মোর, নুবা ভাষাগুলি যে ভাষা পরিবারের অন্তর্গত, তা হল—
(ক) নাইজার-কঙ্গো
(খ) চারিনিল পরিবার
(গ) সেমীয়-হামীয়
(ঘ) হটেন্ট।
উত্তরঃ (খ) চারিনিল পরিবার ✓

৮৪। মজর কোন্ দেশের ভাষা?
(ক) ফিনল্যান্ড
(খ) হাঙ্গেরি
(গ) এস্তোনিয়া
(ঘ) সাইবেরিয়া।
উত্তরঃ (খ) হাঙ্গেরি ✓

৮৫। ‘সাময়েদ’ ভাষা প্রচলিত—
(ক) সাইবেরিয়ার মরু অঞ্চলে
(খ) এস্তোনিয়ায়
(গ) ফিনল্যান্ডে
(ঘ) উরাল পর্বত অঞ্চলে।
উত্তরঃ (ক) সাইবেরিয়ার মরু অঞ্চলে ✓

৮৬। ‘উরাল’ ভাষা পরিবার নামে অভিহিত করা হয়—
(ক) ফিনো-উগ্রীয় ভাষাগোষ্ঠীকে
(খ) ককেশীয় ভাষাগোষ্ঠীকে
(গ) সেমীয়-হামীয় ভাষাগোষ্ঠীকে
(ঘ) ভোট-চীনীয় ভাষাগোষ্ঠীকে।
উত্তরঃ (ক) ফিনো-উগ্রীয় ভাষাগোষ্ঠীকে ✓

৮৭। আগলনকিয়াক ভাষা প্রচলিত—
(ক) দক্ষিণ আমেরিকায়
(খ) উত্তর আমেরিকার পূর্ব অংশে
(গ) ফিনল্যান্ডে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) উত্তর আমেরিকার পূর্ব অংশে ✓

৮৮। অ্যানটিলিশ হল একটি—
(ক) দ্বীপ
(খ) দ্বীপপুঞ্জ
(গ) অরণ্য
(ঘ) পাহাড়।
উত্তরঃ (খ) দ্বীপপুঞ্জ ✓

৮৯। আরাওয়াক ভাষাবংশের ভাষাগুলি ছড়িয়ে পড়ে—
(ক) ভারত পর্যন্ত
(খ) শ্রীলঙ্কা পর্যন্ত
(গ) অ্যানটিলিশ পর্যন্ত
(ঘ) রাশিয়া পর্যন্ত।
উত্তরঃ (গ) অ্যানটিলিশ পর্যন্ত ✓

৯০। আরাওয়াক ভাষাবংশ কোন্ অঞ্চলে প্রচলিত?
(ক) দক্ষিণ আমেরিকা
(খ) উত্তর আমেরিকা
(গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই ✓

৯১। অ্যানটিলিশ দ্বীপপুঞ্জে যে ভাষা প্রচলিত, তা হল—
(ক) আরাওয়াক
(খ) নুবা
(গ) মায়া ভাষা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) আরাওয়াক ✓

৯২। উত্তর ও দক্ষিণ আমেরিকার উভয় মহাদেশে প্রচলিত ভাষা পরিবার—
(ক) এস্কিমো-আলেউট পরিবার
(খ) গ্রিক ভাষা পরিবার
(গ) বালতোস্লাভিক ভাষা পরিবার
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) এস্কিমো-আলেউট পরিবার ✓

৯৩। এস্কিমো-আলেউট ভাষা পরিবারের ভাষা প্রচলিত—
(ক) বর্মায়
(খ) চিনে
(গ) উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে
(ঘ) মধ্যপ্রদেশে।
উত্তরঃ (গ) উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে ✓

৯৪। মায়া ও আজতেক সভ্যতা ছিল—
(ক) উত্তর আমেরিকায়
(খ) দক্ষিণ আমেরিকায়
(গ) উত্তর ভারতে
(ঘ) দক্ষিণ ভারতে।
উত্তরঃ (ক) উত্তর আমেরিকায় ✓

৯৫। ইনকা সভ্যতার অধিবাসীরা যে ভাষা ব্যবহার করত, তা হল—
(ক) কিচুয়া
(খ) এস্তোনিয়া
(গ) হিব্রু
(ঘ) হাঙ্গেরি।
উত্তরঃ (ক) কিচুয়া ✓

৯৬। জর্জীয় ভাষা যে ভাষাবংশের অন্তর্গত, তা হল—
(ক) সেমীয় ও হামীয়
(খ) আলতাইক
(গ) উরালীয়
(ঘ) ককেশীয়।
উত্তরঃ (ঘ) ককেশীয় ✓

৯৭। আজতেক সভ্যতার ভাষা—
(ক) সাময়েদ
(খ) বাংলা
(গ) নাহুয়াতল
(ঘ) ককেশীয়।
উত্তরঃ (গ) নাহুয়াতল ✓

৯৮। যেসব ভাষাকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি কিংবা এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি, যার কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র নেই, সেই ভাষাগুলিকে বলা হয়—
(ক) অবর্গীভূত ভাষা
(খ) মুক্তান্বয়ী ভাষা
(গ) অত্যন্বয়ী ভাষা
(ঘ) সমবায়ী ভাষা।
উত্তরঃ (ক) অবর্গীভূত ভাষা ✓

৯৯। অবর্গীভূত ভাষার উদাহরণ হল—
(ক) নুবা ভাষা
(খ) মিশরীয় ভাষা
(গ) আলগনকিয়াক ভাষা
(ঘ) জাপানি ভাষা।
উত্তরঃ (ঘ) জাপানি ভাষা ✓

১০০। জাপানি ভাষায় যে ভাষার প্রভাব লক্ষণীয়—
(ক) চিনা ভাষা
(খ) কোরীয় ভাষা
(গ) মোঙ্গল-মাঞ্জু
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) চিনা ভাষা ✓

১০১। কোরীয় ভাষায় যে দুটি ভাষার প্রভাব রয়েছে, তা হল—
(ক) মোঙ্গল-মাঞ্জু ও চিনা
(খ) ভোট-চীনীয়
(গ) জাপানি ভাষা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মোঙ্গল-মাঞ্জু ও চিনা ✓

১০২। বাস্ক ভাষা কোন্ দেশে প্রচলিত?
(ক) ফ্রান্স ও স্পেনে
(খ) চিনে
(গ) জাপানে
(ঘ) ‘খ’ এবং ‘গ’ সঠিক।
উত্তরঃ (ক) ফ্রান্স ও স্পেনে ✓

১০৩। কোন্ পার্বত্য অঞ্চলে বাস্ক ভাষা প্রচলিত?
(ক) আন্দিজ পর্বতের দক্ষিণে
(খ) হিমালয় পার্বত্য অঞ্চলে
(গ) আল্পস পার্বত্য অঞ্চলে
(ঘ) পিরেনিজ পর্বতমালার পশ্চিমে।
উত্তরঃ (ঘ) পিরেনিজ পর্বতমালার পশ্চিমে ✓

১০৪। ভারতে প্রচলিত অবর্গীভূত ভাষা হল—
(ক) বুরুশাস্কি বা খজুনা
(খ) আন্দামানি
(গ) মায়ানমারের করেন্ ও মন্
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি সঠিক ✓

১০৫। ‘খজুনা’ যে দেশের ভাষা—
(ক) ভারত
(খ) রাশিয়া
(গ) স্পেন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ভারত ✓

১০৬। করেন্ ও মন্ ভাষা প্রচলিত কোন্ অঞ্চলে?
(ক) মায়ানমার
(খ) নেপাল
(গ) বাংলাদেশ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মায়ানমার ✓

১০৭। একটি মিশ্র ভাষার উদাহরণ হল—
(ক) বিচ-লা-মার
(খ) চিনা
(গ) জাপানি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) বিচ-লা-মার ✓

১০৮। মিশ্রভাষা মূলত ব্যবহৃত হয়—
(ক) ভাষার কথ্যরূপে
(খ) ভাষার কথ্য ও লিখিতরূপে
(গ) সাংকেতিক ভাষায়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ভাষার কথ্যরূপে ✓

১০৯। ‘পিজিন ইংলিশ’-এর উদ্ভব ঘটেছে—
(ক) ধর্মীয় কারণে
(খ) ব্যবসায়িক কারণে
(গ) শিক্ষাগত যোগ্যতার কারণে
(ঘ) সামাজিক কারণে।
উত্তরঃ (খ) ব্যবসায়িক কারণে ✓

১১০। ‘পিজিন’ দীর্ঘস্থায়ী হলে জন্ম নেয়—
(ক) বাস্ক
(খ) কিচুয়া
(গ) ক্রেওল
(ঘ) মাঞ্জু।
উত্তরঃ (গ) ক্রেওল ✓

১১১। পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি এসেছে ইংরেজি ‘বিজনেস’ শব্দের—
(ক) ভারতীয় উচ্চারণ থেকে
(খ) জাপানি উচ্চারণ থেকে
(গ) বাংলাদেশি উচ্চারণ থেকে
(ঘ) চীনীয় উচ্চারণ থেকে।
উত্তরঃ (ঘ) চীনীয় উচ্চারণ থেকে ✓

১১২। উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে চিনুকের জন্ম হয়—
(ক) একাদশ শতকে
(খ) পঞ্চদশ শতকে
(গ) অষ্টাদশ শতকে
(ঘ) বিংশ শতকে।
উত্তরঃ (গ) অষ্টাদশ শতকে ✓

১১৩। বিচ-লা-মার হল—
(ক) স্পেনীয় ও পোর্তুগিজ ভাষার মিশ্রণ
(খ) কোরীয় ও জাপানি ভাষার মিশ্রণ
(গ) গ্রিক ও রোমান ভাষার মিশ্রণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) স্পেনীয় ও পোর্তুগিজ ভাষার মিশ্রণ ✓

১১৪। মরিশাস ক্রেওল যে দুটি ভাষার মিশ্রণে গঠিত—
(ক) ফরাসি
(খ) মাদাগাসকারি
(গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ‘ক’ ও ‘খ’ উভয়ই ✓

১১৫। ভাষার বিচ্ছিন্নতা ঘুচিয়ে ঐক্যের সন্ধানেই নির্মিত হয়—
(ক) অবর্গীভূত ভাষা
(খ) মিশ্রভাষা
(গ) কৃত্রিম ভাষা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) কৃত্রিম ভাষা ✓

১১৬। কৃত্রিম ভাষার প্রস্তাব দিয়েছিলেন—
(ক) নোয়াম চমস্কি
(খ) ফার্দিনান্দ দ্য সোস্যুর
(গ) রেনে দেকার্ত
(ঘ) কেউই নন।
উত্তরঃ (গ) রেনে দেকার্ত ✓

১১৭। ‘Doktoro Esperanto’ ছদ্মনামটি যার—
(ক) এল. এল. জামেনহফ
(খ) রেনে দেকার্ত
(গ) ফ্রান্সিস বেকন
(ঘ) জন উইলকিন্স।
উত্তরঃ (ক) এল. এল. জামেনহফ ✓

১১৮। এসপেরান্তো ভাষার প্রস্তাবটি যে ভাষায় লেখা—
(ক) জার্মানি
(খ) রুশ
(গ) জাপানি
(ঘ) কোরিয়া।
উত্তরঃ (খ) রুশ ✓

১১৯। আন্তর্জাতিক ভাববিনিময়ের জন্য একটি ভাষা হল—
(ক) নোভিয়াল
(খ) এসপেরান্তো
(গ) ভোলাপুক
(ঘ) ইডো।
উত্তরঃ (খ) এসপেরান্তো ✓

১২০। এসপেরান্তো ভাষা গড়ে ওঠে কোন্ ভাষাকে ভিত্তি করে?
(ক) ইন্দো-ইউরোপীয়
(খ) ভারতীয়
(গ) ইতালীয়
(ঘ) স্লাভিক।
উত্তরঃ (ক) ইন্দো-ইউরোপীয় ✓

১২১। ‘এসপেরান্তো’ ভাষার বানানের বৈশিষ্ট্য কী?
(ক) উচ্চারণ অনুসারী নয়
(খ) উচ্চারণ অনুসারী
(গ) বিধিবদ্ধ
(ঘ) বিধিবদ্ধ নয়।
উত্তরঃ (খ) উচ্চারণ অনুসারী ✓

১২২। ‘এসপেরান্তো’ ভাষার বানান ও উচ্চারণে কী বৈশিষ্ট্য দেখা যায়?
(ক) বৈষম্য নেই
(খ) বিধিবদ্ধ নয়
(গ) উচ্চারণ সমতা নেই
(ঘ) কঠিন।
উত্তরঃ (ক) বৈষম্য নেই ✓

১২৩। ‘এসপেরান্তো’ ভাষার ব্যাকরণের মোট ক-টি নিয়ম?
(ক) ১২টি
(খ) ১৩টি
(গ) ১৫টি
(ঘ) ১৬টি।
উত্তরঃ (ঘ) ১৬টি ✓

১২৪। ‘এসপেরান্তো’ ভাষার শব্দসংখ্যা—
(ক) ১০০০-এর বেশি
(খ) ২০০০-এর বেশি
(গ) ৫০০০-এর বেশি
(ঘ) ৬০০০-এর বেশি।
উত্তরঃ (ঘ) ৬০০০-এর বেশি ✓

১২৫। এসপেরান্তো মাতৃভাষা প্রায়—
(ক) এক হাজার মানুষের
(খ) তিন হাজার মানুষের
(গ) চার হাজার মানুষের
(ঘ) পাঁচ হাজার মানুষের।
উত্তরঃ (ক) এক হাজার মানুষের ✓

১২৬। বর্তমানে ‘এসপেরান্তো’ ভাষায় কথা বলেন—
(ক) কুড়ি লক্ষ মানুষ
(খ) এক লক্ষ মানুষ
(গ) চার লক্ষ মানুষ
(ঘ) ত্রিশ লক্ষ মানুষ।
উত্তরঃ (ক) কুড়ি লক্ষ মানুষ ✓

১২৭। ‘এসপেরান্তো’ ভাষার সুবিধা হল—
(ক) এই ভাষায় লোক কম কথা বলে
(খ) এর শব্দগুলি উচ্চারণ অনুযায়ী
(গ) মাত্র কিছু দেশে প্রচলিত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) এর শব্দগুলি উচ্চারণ অনুযায়ী ✓

১২৮। ‘এসপেরান্তো’ ভাষাতে বিভিন্ন প্রত্যয় / বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয়—
(ক) ৯২০ টি শব্দমূলের সঙ্গে
(খ) ৯২১টি শব্দমূলের সঙ্গে
(গ) ৯২২টি শব্দমূলের সঙ্গে
(ঘ) ৯২৩টি শব্দমূলের সঙ্গে।
উত্তরঃ (খ) ৯২১টি শব্দমূলের সঙ্গে ✓

১২৯। জোহান মার্টিন শ্লোইয়ার ‘ভোলাপুক’ নামে কৃত্রিম ভাষাটি তৈরি করেন—
(ক) পঞ্চদশ শতকে
(খ) অষ্টাদশ শতকে
(গ) উনিশ শতকে
(ঘ) বিংশ শতকে।
উত্তরঃ (গ) উনিশ শতকে ✓

১৩০। পোল্যান্ডের চক্ষুচিকিৎসক এল এল জামেনহফ কৃত্রিম ভাষা তৈরি করেন—
(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৮৭ খ্রিস্টাব্দে ✓

১৩১। প্রতিষ্ঠিত বিশ্বভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম কী?
(ক) ইডো
(খ) নোভিয়াল
(গ) এসপেরান্তো
(ঘ) জামেনহফ।
উত্তরঃ (গ) এসপেরান্তো ✓

১৩২। Novial কার চিন্তাজাত ফসল?
(ক) ওটো ইয়েসপারসন
(খ) জামেনহফ
(গ) শ্লেইয়ার
(ঘ) বেকন।
উত্তরঃ (ক) ওটো ইয়েসপারসন ✓

১৩৩। অঙ্গসঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম—
(ক) প্যারা ল্যাঙ্গুয়েজ
(খ) নোভিয়াল
(গ) এসপেরান্তো
(ঘ) ইডো।
উত্তরঃ (ক) প্যারা ল্যাঙ্গুয়েজ ✓

১৩৪। সাংকেতিক ভাষা (Sign Language)-র উদ্ভব ঘটে কত খ্রিস্টাব্দে?
(ক) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৭৭৫ খ্রিস্টাব্দে ✓

১৩৫। সাংকেতিক ভাষা তৈরি হয়—
(ক) অন্ধদের জন্য
(খ) মূক ও বধিরদের জন্য
(গ) অভিনেতাদের জন্য
(ঘ) উন্মাদদের জন্য।
উত্তরঃ (খ) মূক ও বধিরদের জন্য ✓

১৩৬। Sign Language-এর মধ্যে অন্যতম কোন্ পদ্ধতিটি?
(ক) Figure spelling
(খ) Rochester
(গ) Paget Gorman
(ঘ) উপরের সবকটিই।
উত্তরঃ (ঘ) উপরের সবকটিই ✓

১৩৭। Sign Language-এর উদ্ভাবক হলেন—
(ক) Abb’e Charles Michel de l’Epée
(খ) Thomas Gallaudet
(গ) Laurent Clerc
(ঘ) কেউই নন।
উত্তরঃ (ক) Abb’e Charles Michel de l’Epée ✓

১৩৮। Paget–Gorman পদ্ধতিতে সংকেত সংখ্যা—
(ক) ৩০০০
(খ) ৪০০০
(গ) ৫০০০
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ৫০০০ ✓

১৩৯। Dactylology পদ্ধতিতে ব্রিটিশরা ক-টি হাত ব্যবহার করেন?
(ক) একটি
(খ) দুটি
(গ) চারটি
(ঘ) আটটি।
উত্তরঃ (খ) দুটি ✓

১৪০। ‘How the Language Works’ বইটি কার লেখা?
(ক) Thomas Gallaudet
(খ) Laurent Clerc
(গ) David Crystal
(ঘ) কেউই নন।
উত্তরঃ (গ) David Crystal ✓

১৪১। ‘Hand Talk’ পদ্ধতিটির উদ্ভাবক—
(ক) Madge Skelly
(খ) Thomas Gallaudet
(গ) Laurent Clerc
(ঘ) কেউই নন।
উত্তরঃ (ক) Madge Skelly ✓

১৪২। ‘Hand-Talk’ পদ্ধতি কোন্ ভাষা থেকে সৃষ্ট?
(ক) আমের ইন্দ
(খ) ফরাসি
(গ) জার্মানি
(ঘ) ভোট-চীনীয়।
উত্তরঃ (ক) আমের ইন্দ ✓

 

 

 

আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ