বিড়াল প্রবন্ধের প্রেক্ষাপট একাদশ শ্রেণি বাংলা 1st Sem

বিড়াল প্রবন্ধের প্রেক্ষাপট

বিড়াল প্রবন্ধের প্রেক্ষাপট

অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি চিন্তাবিদ রুশোর ‘Social Contract’ বা সামাজিক চুক্তি মতবাদ বঙ্কিমচন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ফলস্বরূপ, ‘কমলাকান্তের দপ্তর’-এর প্রবন্ধগুলিতে সেইসকল দর্শন, সমাজবিজ্ঞান ইত্যাদি ছাপ ফেলল এবং তাতে মিশে রইল বঙ্কিমের তাত্ত্বিক স্পর্শ।

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাতেই ‘কমলাকান্তের দপ্তর’-এর প্রবন্ধগুলি প্রথম প্রকাশিত হয়। ১২৮০-৮২ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত প্রবন্ধগুলির মধ্যে আছে ‘একা কে গায় ঐ’, ‘মনুষ্যফল’, ‘ইউটিলিটি বা উদরদর্শন’, ‘পতঙ্গ’, ‘আমার মন’, ‘চন্দ্রালোকে’, ‘বসন্তের কোকিল’, ‘স্ত্রীলোকের রূপ’, ‘ফুলের বিবাহ’, ‘বড়বাজার’, ‘আমার দুর্গোৎসব’, ‘একটি গীত’, ‘বিড়াল’ (চৈত্র, ১২৮১), ‘মশক’। পরবর্তীকালে ‘কমলাকান্তের দপ্তর’-এর আরও কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়। এই গ্রন্থে তখন তিনটি অংশ [(১) ‘কমলাকান্তের দপ্তর‘, (২) ‘কমলাকান্তের পত্র’ এবং ‘কমলাকান্তের জোবানবন্দী’।

পাশ্চাত্যের বহু লেখক-সাহিত্যিকদের দর্শন ও সাহিত্যকর্ম দ্বারা বঙ্কিমচন্দ্র প্রভাবিত হয়েছিলেন। থমাস ডি কুইন্সি-র ‘কনফেশনস্ অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার’ থেকে ‘কমলাকান্তের দপ্তর’ অনুপ্রাণিত, অনেকেই তা মনে করেন। অন্যান্য প্রবন্ধের ন্যায় ‘বিড়াল’ প্রবন্ধটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সমাজের সবচেয়ে বড়ো দুটি বিভাগ, ধনী ও দরিদ্রের ব্যবধান নিয়ে আলোচনা করে কমলাকান্ত ও বিড়াল।

বঙ্কিমচন্দ্র কার্ল মার্কস প্রমুখ চিন্তানায়কদের রচনার সঙ্গে পরিচিত ছিলেন না। বর্তমানের কমিউনিজমও এদেশে প্রচারিত হয়নি কিন্তু তিনি অন্যান্য সমাজতন্ত্রবাদী ও সাম্যবাদী লেখকদের রচনা কমবেশি পড়েছিলেন। বিশেষত, ফরাসি বিপ্লবের সময় রুশো প্রমুখ সমাজস্রষ্টা সকল মানুষের সমান অধিকারবোধের উপর প্রতিষ্ঠিত যে নতুন আদর্শ প্রচার করেন তা উনবিংশ শতাব্দীর অনেক চিন্তাশীলদের মতোই বঙ্কিমচন্দ্রকেও প্রভাবিত করেছিল। তাই, ‘বিড়াল’ প্রবন্ধের বিড়ালের অনেক কথার মধ্যেই আমরা ‘বিবিধ প্রবন্ধ’ বা ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা বঙ্কিমকে শুনতে পাই। যে কথা বিড়াল এ প্রবন্ধে বলে, বঙ্কিমচন্দ্র তার বিশদ বিবরণ ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধে দিয়েছেন। বলাই বাহুল্য, এই প্রবন্ধে গুরুগম্ভীর ভাব বা পাণ্ডিত্য নেই। – উপস্থাপনা ও পরিবেশনের নৈপুণ্যে বঙ্কিমচন্দ্র ‘বিড়াল’ প্রবন্ধের বিষয়বস্তুকে সর্বশ্রেণির পাঠকের নিকট উপভোগ্য ও হৃদয়গ্রাহী করে তুলেছেন।

আরও পড়ুন – একটি ছুটির দিন রচনা

💬 পাঠকদের মতামত

Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ