পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11 ( Exclusive Answer)

পুঁইমাচা গল্পের MCQ
পুঁইমাচা গল্পের MCQ

 

১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম-
(ক) বিপিনের সংসার
(খ) মেঘমল্লার
(গ) অভিযাত্রিক
(ঘ) মরণের ডঙ্কা বাজে।
উত্তরঃ (খ) মেঘমল্লার

২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণকাহিনী হল-
(ক) হীরা মানিক জ্বলে
(খ) সুলোচনা
(গ) অভিযাত্রিক
(ঘ) আরণ্যক।
উত্তরঃ (গ) অভিযাত্রিক

৩। ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) প্রবাসী
(খ) বঙ্গবাসী
(গ) সবুজপত্র
(ঘ) বিচিত্রা।
উত্তরঃ (ক) প্রবাসী

৪। ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৩৩৪
(খ) ১৩৩৫
(গ) ১৩৩১
(ঘ) ১৩৩২।
উত্তরঃ (গ) ১৩৩১

৫। ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে প্রকাশিত হয়?
(ক) মৌরীফুল
(খ) মেঘমল্লার
(গ) যাত্রাবদল
(ঘ) জন্ম ও মৃত্যু।
উত্তরঃ (খ) মেঘমল্লার

৬। ‘পুঁই মাচা’ গল্পটি ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯২৯
(খ) ১৯৩৩
(গ) ১৯২৮
(ঘ) ১৯৩১
উত্তরঃ (ঘ) ১৯৩১

৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস-
(ক) আরণ্যক
(খ) অশনি সংকেত
(গ) পথের পাঁচালী
(ঘ) আদর্শ হিন্দু হোটেল।
উত্তরঃ (গ) পথের পাঁচালী

৮। কোন্ উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান?
(ক) ইছামতী
(খ) অশনি সংকেত
(গ) পথের পাঁচালী
(ঘ) আরণ্যক।
উত্তরঃ (ক) ইছামতী

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনি হল-
(ক) অপরাজিত
(খ) চাঁদের পাহাড়
(গ) পথের পাঁচালী
(ঘ) আদর্শ হিন্দু হোটেল।
উত্তরঃ (খ) চাঁদের পাহাড়

১০। ‘পুঁই মাচা’ গল্পটি শুরু হয় কোন্ ঋতুতে ?
(ক) বর্ষা
(খ) শীত
(গ) গ্রীষ্ম
(ঘ) বসন্ত।
উত্তরঃ (খ) শীত

১১। ‘পুঁই মাচা’ গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে?
(ক) তারক খুড়োর
(খ) তারিণী খুড়োর
(গ) সহায়হরি চাটুজ্যের
(ঘ) কালীময় ঠাকুরের।
উত্তরঃ (ক) তারক খুড়োর

১২। ‘কি হয়েছে, বসে রইল যে?’- এখানে বক্তা –
(ক) পুঁটি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) সহায়হরি।
উত্তরঃ (ঘ) সহায়হরি

১৩। সহায়হরিদের একঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে-
(ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে
(খ) মজুমদারদের চণ্ডীমণ্ডপে
(গ) ময়শা চৌকিদারের পাড়ায়
(ঘ) কালীময় ঠাকুরের বাড়ি।
উত্তরঃ (ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে

১৪। সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কারণ-
(ক) সহায়হরি চুরি করেছে
(খ) অন্নপূর্ণা খুব মুখরা
(গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
(ঘ) ক্ষেন্তির দুষ্টুমিতে সবাই বিরক্ত।
উত্তরঃ (গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি

১৫। মনে মনে কি ঠাউরেছ বলতে পার? অন্নপূর্ণা এ কথা বলেছে-
(ক) ক্ষেন্তিকে
(খ) পুঁটিকে
(গ) সহায়হরিকে
(ঘ) রাধীকে।
উত্তরঃ (গ) সহায়হরিকে

১৬। ‘ঝড়ের প্রতীক্ষায় রহিলেন-‘ কে ঝড়ের প্রতীক্ষায় থাকল?
(ক) অন্নপূর্ণা
(খ) সহায়হরি
(গ) চৌধুরীমশাই
(ঘ) তারক খুড়ো।
উত্তরঃ (খ) সহায়হরি

১৭। ‘গাঁয়ে কি গুজব রটেছে জান?’- কোন্ গুজব?
(ক) ক্ষেন্তির চোদ্দো বছর বয়স হল।
(খ) সহায়হরিদের একঘরে কারা হবে।
(গ) সহায়হরি মেটে আলু চুরি করেছে।
(ঘ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছে।
উত্তরঃ (খ) সহায়হরিদের একঘরে কারা হবে।

১৮। সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়?
(ক) বাগদী পাড়া-দুলে পাড়ায়
(খ) তারক খুড়োর বাড়ি
(গ) চৌধুরীদের বাড়ি
(ঘ) চন্ডীমণ্ডপে।
উত্তরঃ (ক) বাগদী পাড়া-দুলে পাড়ায়

১৯। ক্ষেন্তির বয়স আসলে হল
(ক) তেরো বছর
(খ) পনেরো বছর
(গ) বারো বছর
(ঘ) সতেরো বছর।
উত্তরঃ (খ) পনেরো বছর

২০। ক্ষেন্তির চেহারা ছিল –
(ক) মোটা, বেঁটে
(খ) রোগা, বেঁটে
(গ) খুব লম্বা, গোলগাল
(ঘ) বেঁটে, গোলগাল।
উত্তরঃ (গ) খুব লম্বা, গোলগাল

২১। পুঁই শাকের সঙ্গে ক্ষেন্তি কী নিয়ে বাড়ি ফিরেছে?
(ক) মাছের মাথা
(খ) চিংড়ি মাছ
(গ) রকমারি ফল
(ঘ) রকমারি সবজি।
উত্তরঃ (খ) চিংড়ি মাছ

২২। ‘এ সব কি রে!’- কাকে দেখে সহায়হরি এ কথা বলেছে?
(ক) ক্ষেন্তি
(খ) রাধী
(গ) পুঁটি
(ঘ) অন্নপূর্ণা।
উত্তরঃ (ক) ক্ষেন্তি

২৩। ‘জঞ্জাল প্রাণপনে তুলিয়া আনিয়াছে’ – এখানে জঞ্জাল হল-
(ক) মেটে আলু
(খ) বেগুন গাছ
(গ) ক্ষেন্তির ভাঙ্গা তোরঙ্গ
(ঘ) পাকা পুঁইডাঁটা।
উত্তরঃ (ঘ) পাকা পুঁইডাঁটা

২৪। ক্ষেন্তির হাতের চুড়িগুলি আটকানো ছিল –
(ক) চার পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে।
(খ) পাঁচ পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে।
(গ) দু-পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে।
(ঘ) তিন পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে।
উত্তরঃ (গ) দু-পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে।

২৫। ‘পুঁই মাচা’ গল্পে ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল –
(ক) গয়া বুড়ির কাছ থেকে
(খ) বাজার থেকে
(গ) নবাবগঞ্জের হাট থেকে
(ঘ) হরিপুরের বাজার থেকে।
উত্তরঃ (ক) গয়া বুড়ির কাছ থেকে

২৬। গড়া বুড়ির কাছে সহায়হরির ধার ছিল
(ক) চার পয়সা
(খ) দুই পয়সা
(গ) পাঁচ পয়সা
(ঘ) দশ পয়সা।
উত্তরঃ (খ) দুই পয়সা

২৭। ‘আহা কি অমর্ত্তই তোমাকে তারা দিয়েছে!’ এখানে ‘অমর্ত্ত’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চিংড়ি মাছ
(খ) পুঁই শাক
(গ) পাটিসাপটা
(ঘ) ক্ষীর।
উত্তরঃ (খ) পুঁই শাক

২৮। ক্ষেন্তিকে পুঁইশাকগুলো দিয়েছেন-
(ক) রায়কাকা
(খ) চৌধুরীমশাই
(গ) তারক খুড়ো
(ঘ) কালীময়বাবু।
উত্তরঃ (ক) রায়কাকা

২৯। ‘আপদগুলো টেনে খিড়কীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো’ – অন্নপূর্ণা এই কথা বলেছিল-
(ক) ক্ষেন্তিকে
(খ) রাধীকে
(গ) পুঁটিকে
(ঘ) ক্ষেন্তি ও পুঁটিকে।
উত্তরঃ (খ) রাধীকে

৩০। ‘কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কী অভিমুখে চলিল’ – কে খিড়কী অভিমুখে চলিল?
(ক) পুঁটি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) কেউ চলল না।
উত্তরঃ (গ) রাধী

৩১। ‘কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন।’ – কে চুপিচুপি রাঁধল?
(ক) ক্ষেন্তি
(খ) অন্নপূর্ণা
(গ) সহায়হরি
(ঘ) ক্ষেন্তি ও সহায়হরি।
উত্তরঃ (খ) অন্নপূর্ণা

৩২। ‘ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থণ করিলো’ আনন্দজনক প্রস্তাবটি ছিল-
(ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব
(খ) ক্ষেন্তির বিয়ের প্রস্তাব
(গ) ক্ষেন্তির আশীর্বাদের প্রস্তাব
(ঘ) আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব।
উত্তরঃ (ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব

৩৩। ‘তেরোয় আর ষোলোয় তফাৎটা কীসের?’- বক্তা হলেন
(ক) সহায়হরি
(খ) অন্নপূর্ণা
(গ) কালীময় ঠাকুর
(ঘ) চৌধুরীমশাই।
উত্তরঃ (গ) কালীময় ঠাকুর

৩৪। শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কী চাষ করেছিল?
(ক) বোরো ধান
(খ) আমন ধান
(গ) সর্ষে
(ঘ) পুঁই শাক।
উত্তরঃ (খ) আমন ধান

৩৫। কালিময় ঠাকুর বিয়ে ঠিক করেছিল –
(ক) নিজের ছেলের সঙ্গে
(খ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
(গ) চৌধুরীমশাইয়ের ছেলের সাথে
(ঘ) একটিও সঠিক নয়।
উত্তরঃ (খ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে

৩৬। ‘ব্যস-রাজার হাল!’ কার রাজার হাল?
(ক) সহায়হরির
(খ) কালীময় ঠাকুরের
(গ) চৌধুরীমশাইয়ের
(ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের।
উত্তরঃ (ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের

৩৭। শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল-
(ক) সহায়হরির গাঁয়ে
(খ) নিশ্চিন্দিপুরে
(গ) মণিগাঁয়ে
(ঘ) হরিপুরে।
উত্তরঃ (গ) মণিগাঁয়ে

৩৮। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয়-
(ক) কালীময় ঠাকুর
(খ) সহায়হরি
(গ) ক্ষেন্তি
(ঘ) অন্নপূর্ণা।
উত্তরঃ (খ) সহায়হরি

৩৯। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল-
(ক) তার বন্ধুরা
(খ) কুম্ভকার বধূর আত্মীয়রা
(গ) সহায়হরি
(ঘ) সহায়হরির প্রতিবেশীরা।
উত্তরঃ (খ) কুম্ভকার বধূর আত্মীয়রা

৪০। ‘যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকি!’- এখানে বক্তা কে?
(ক) ক্ষেন্তি
(খ) ক্ষেন্তির শাশুড়ি
(গ) অন্নপূর্ণা
(ঘ) সহায়হরি।
উত্তরঃ (ঘ) সহায়হরি

৪১। ‘অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ করিলেন’ – অন্নপূর্ণা লক্ষ্য করল?
(ক) ক্ষেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে
(খ) বরোজপোতার বনে খুপ খুপ করে আওয়াজ
(গ) সহায়হরির সংসারে মন নেই
(ঘ) পাটিসাপটায় ধরা ধরা গন্ধ।
উত্তরঃ (খ) বরোজপোতার বনে খুপ খুপ করে আওয়াজ

৪২। সহায়হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে?
(ক) সহায়হরির জামাই
(খ) চৌধুরীমশাই
(গ) ময়শা চৌকিদার
(ঘ) ক্ষেন্তি।
উত্তরঃ (গ) ময়শা চৌকিদার

৪৩। ‘বাবা’ যাবে না? মা ঘাটে গেল…।’- কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে?
(ক) বকুলতলার ঘাটে
(খ) পাশের গ্রামে
(গ) বরোজপাতার বনে
(ঘ) রস সংগ্রহ করতে।
উত্তরঃ (গ) বরোজপাতার বনে

৪৪। ‘তৎপরে পিতা-পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল’ – এখানে পিতা-পুত্রী হল-
(ক) সহায়হরি ও ক্ষেন্তি
(খ) সহায়হরি ও পুঁটি
(গ) সহায়হরি ও রাধী
(ঘ) সহায়হরি, রাধী ও ক্ষেন্তি।
উত্তরঃ (ক) সহায়হরি ও ক্ষেন্তি

৪৫। মুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম-
(ক) খেদি
(খ) দুর্গা
(গ) টুনু
(ঘ) রানু।
উত্তরঃ (খ) দুর্গা

৪৬। সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে?
(ক) দশ-বারো সের
(খ) চোদ্দো-পনেরো সের
(গ) তেরো-চোদ্দো সের
(ঘ) পনেরো-ষোলো সের।
উত্তরঃ (ঘ) পনেরো-ষোলো সের

৪৭। ‘এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি’ – বক্তা কে?
(ক) ময়শা চৌকিদার
(খ) সহায়হরি
(গ) ক্ষেন্তির শ্বশুরমশাই
(ঘ) মজুমদারমশাই।
উত্তরঃ (ক) ময়শা চৌকিদার

৪৮। ‘আপদ ঘাটে গিয়েছে’ – এখানে আপদ কে?
(ক) ক্ষেন্তি
(খ) সহায়হরি
(গ) অন্নপূর্ণা
(ঘ) ক্ষেন্তির শাশুড়ি।
উত্তরঃ (গ) অন্নপূর্ণা

৪৯। ‘আমি। না… অমি কখন?… কক্ষনো না’ – বক্তা কে?
(ক) ক্ষেন্তি
(খ) সহায়হরি
(গ) শ্রীমন্ত মজুমদারের ছেলে
(ঘ) পুঁটি।
উত্তরঃ (খ) সহায়হরি

৫০। ‘তিন কাল গিয়েছে এক কাল আছে’ – এখানে বক্তা –
(ক) চৌধুরীমশাই
(খ) ক্ষেন্তির শ্বশুরমশাই
(গ) অন্নপূর্ণা
(ঘ) গয়া বুড়ি।
উত্তরঃ (গ) অন্নপূর্ণা

৫১। সহায়হরি ও ক্ষেন্তি জঙ্গলে গিয়েছিল
(ক) পুঁই শাক আনতে
(খ) নারকেল কুড়াতে
(গ) ফলমূল আনতে
(ঘ) মেটে আলু তুলতে।
উত্তরঃ (ঘ) মেটে আলু তুলতে

৫২। ‘তোমার তো ইইকালও নেই পরকালও নেই?’ – অন্নপূর্ণা এ কথা বলেছে-
(ক) সহায়হরিকে
(খ) চৌধুরীমশাইকে
(গ) ক্ষেন্তির বরকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সহায়হরিকে

৫৩। ‘অন্নপূর্ণা তেলে-বেগুনে জ্বলিয়া উঠিয়া…’ অন্নপূর্ণার তেলে-বেগুনে জ্বলে ওঠার কারণ –
(ক) সহায়হরি রস আনার জন্য বাটি চেয়েছে
(খ) ক্ষেন্তির বরের বয়স অনেক বেশি
(গ) ক্ষেন্তি আর সহায়হরি মেটে আলু চুরি করে এনেছে
(ঘ) ক্ষেন্তির বিয়ের বয়সেও তার দুরন্তপনা যাচ্ছে না।
উত্তরঃ (গ) ক্ষেন্তি আর সহায়হরি মেটে আলু চুরি করে এনেছে

৫৪। অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয়
(ক) বর্ষাকালে
(খ) গ্রীষ্মকালে
(গ) শীতকালে
(ঘ) হেমন্তকালে।
উত্তরঃ (ক) বর্ষাকালে

৫৫। ক্ষেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল-
(ক) বর্ষাকালে
(খ) গ্রীষ্মকালে
(গ) শরৎকালে
(ঘ) শীতকালে।
উত্তরঃ (ঘ) শীতকালে

৫৬। ‘সেই একগলা বিজন বন, যার মধ্যে দিনদুপুরে বাঘ লুকিয়ে থাকে’ – এখানে যে বনের কথা বলা হয়েছে-
(ক) ভাঙা পাঁচিলের ধারের বন
(খ) বরোজপোতার বন
(গ) আমলকীতলার বন
(ঘ) কালিগঞ্জের বন।
উত্তরঃ (খ) বরোজপোতার বন

৫৭। সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল?
(ক) পৌষ সংক্রান্তির মেলা থেকে
(খ) নিশ্চিন্দিপুরের মেলা থেকে
(গ) হরিপুরের রাসের মেলা থেকে
(ঘ) হরিপুরের হাট থেকে।
উত্তরঃ (গ) হরিপুরের রাসের মেলা থেকে

৫৮। ক্ষেন্তির শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল?
(ক) দু-টাকা
(খ) তিন টাকা
(গ) সাড়ে তিন টাকা
(ঘ) আড়াই টাকা
উত্তরঃ (ঘ) আড়াই টাকা

৫৯। ক্ষেন্তির শীতের জামা থাকত?
(ক) ভাঙা টিনের তোরঙ্গে
(খ) মায়ের কাছে
(গ) আলমারিতে
(ঘ) বোনেদের কাছে।
উত্তরঃ (ক) ভাঙা টিনের তোরঙ্গে

===========================
File Details :
PDF Name : ধর্ম (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতার MCQ প্রশ্ন উত্তর
Size : 733 KB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

আরও পড়ুন – পরিবেশ দূষণ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

10 thoughts on “পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11”

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ