ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ রচনা 500+ শব্দে

ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ রচনা

ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ রচনা
ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য

ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ রচনা

সূচনা

জাতির ভবিষ্যৎ হল বলিষ্ঠ ছাত্র-সমাজ। যখন সমাজ থাকে সুপ্ত, হয়ে যায় আত্মবিস্মৃত, তখন যুব-সমাজ তথা ছাত্র-সমাজই আগে জেগে ওঠে উচ্ছ্বাসভরা দেহ-মন, হৃদয়ে অসীম দুঃসাহস ও বাহুতে নবীন বল নিয়ে। চোখে তাদের স্বপ্ন-জয়ের প্রত্যাশা, বুকে তাদের অসীম সাহস, অসম্ভবকে জয় করার দুর্জয় প্রতিশ্রুতি। প্রাণ-প্রাচুর্যে ভরা তরুণ ছাত্র-সমাজ জাতির ভবিষ্যতের প্রতীক, জাতির সবচেয়ে বলিষ্ঠ অংশ।

সমাজের অপরাজেয় শক্তি ছাত্র-ছাত্রী

সমাজের অন্যায়-প্রবঞ্চনা-অসত্যের বিরুদ্ধে ছাত্র-সমাজের সংগ্রাম চিরন্তন। যেখানে অন্যায়-অবিচার, অসহায় মানুষের পীড়িতের ক্রন্দন-রোল সেখানে ছাত্র-ছাত্রীদের নির্ভীক উপস্থিতি, তাদের সোচ্চার প্রতিকারের জন্য। ছাত্র-সমাজ যদি তাদের বিকাশের ও কাজের উপযুক্ত সুযোগ পায় তাহলে তারা অনেক অসাধ্য-সাধন করতে পারে, সমাজ কল্যাণের বহু রুদ্ধ দ্বার উদ্ঘাটিত হতে পারে। কিন্তু অনেক সময় সামাজিক দায়-দায়িত্ব অর্পিত হয় বার্ধক্যে জর্জরিত বয়স্কদের ওপর। যার ফলে সমাজ-কল্যাণে এগিয়ে এসে ছাত্র-ছাত্রীরা যে কাজ সহজে করতে পারত তা বহুক্ষেত্রে বাস্তবায়িত হয় না, জরাগ্রস্ত সমাজ এই দুর্জয় শক্তির খোঁজ রাখে না। যে ছাত্র-ছাত্রীরা তাদের অফুরন্ত প্রাণশক্তি দিয়ে জরাগ্রস্ত সমাজকে প্রাণচঞ্চল করে তুলতে পারত তারা সামাজিক বাধা-বিপত্তির দুর্ভেদ্য-প্রাচীরের গন্ডীতে আবদ্ধ হয়ে অনেক সময় সমাজ-বিরোধী কাজে জড়িয়ে ফেলে নিজেদের।

ছাত্র-সমাজ ও সামাজিক নেতৃত্ব

ছাত্র-সমাজ কেন পথভ্রষ্ট হয় তার সঠিক কারণ অনুসন্ধান না করে অভিভাবকরা দোষের দায়ভাগ তাদের ওপর চাপিয়ে অনেক সময় নিজেদের নির্দোষ বলে তা প্রমাণ করেন। ছাত্র-ছাত্রীরা ভোরের নবারুণ, অফুরন্ত তেজ-দীপ্তিতে ভরপুর। তাদের চোখ স্বপ্নবিভোর-নতুন সৃষ্টিকে আলিঙ্গন করার, ন্যায়-নীতি-অগ্রগতিকে আহ্বান করার। অভিভাবকদের দিক-নির্দেশনা ও কর্মপ্রবর্তনার অভাবে অফুরন্ত গতি ও কর্মোদ্যমতার উৎস ছাত্র-সমাজ বিপরীতমুখী হলে তাদের অফুরন্ত কর্মশক্তি বিপরীতগামী হয়ে ধ্বংসের নেশায় মেতে ওঠে।

ছাত্র-ছাত্রীদের অনৈতিককর্মে লিপ্ত হওয়া কখনই বাঞ্ছনীয় নয়-নিন্দনীয়; কিন্তু ছাত্র-ছাত্রীদের বিপথগামী হওয়ার নেপথ্যে কারা দায়ী তাঁদের দায়িত্ব সঠিক না সম্পাদন করার জন্য, তা অনুসন্ধান করা খুবই বাঞ্ছনীয়। ছাত্র-ছাত্রীরা অভিভাবকের উচ্চাশা পূরণের অসুস্থ প্রতিযোগিতার শিকার আজ, পর্বত-প্রমাণ পাঠ্যসূচির গুরুভারে জর্জরিত, দুর্নীতি ও বিকৃতির বিষফল-ভোগী। যখন দেশ ছিল পরাধীন ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে এগিয়ে গেছে দেশ-মায়ের মুক্তির জন্য, ফাঁসির-মঞ্চে গেয়েছে জীবনের জয়গান। তাদের আত্মত্যাগের অবিস্মরণীয় কাহিনি আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। বিমান ক্রাই

ছাত্র সমাজ ও রাজনীতি

সমাজের সর্বক্ষেত্রে থাবা বসিয়েছে প্রভুত্ব বিলাসী রাজনীতি। রাজনীতির ফাঁদে পা দিয়ে ছাত্র-সমাজ বহু ক্ষেত্রে রাজনীতির শিকার হয়, অধ্যয়ন থেকে তাদের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়। রাজনীতি বিশারদেরা হয় রাজনীতি-ব্যবসায়ী, তাদের দৃষ্টি নিবদ্ধ রাজনৈতিক সুবিধা প্রাপ্তির দিকে।

কারণ

আজ ছাত্র-ছাত্রীদের চোখের সামনে থেকে মহান-আদর্শের রঙিন স্বপ্ন অদৃশ্য হয়ে যাচ্ছে, ন্যায়-নীতিবোধ স্বার্থপরের জাঁতাকলে ম্রিয়মান, বস্তুতান্ত্রিক সমাজে ভোগ-সুখ অর্থই পরমার্থ, নাই আদর্শের হাতছানি-তাদের কর্মপ্রেরণার, দায়িত্ব-চেতনার উৎস মরুপথে হারিয়ে ফেলছে সামনে এগিয়ে যাওয়ার পথ, ছাত্র-ছাত্রীরা পথহারা, উদ্ভ্রান্ত। এমন ভ্রান্ত অভিভাবকত্বের দম্ভকে সম্বল না করে যাঁরা বয়সে প্রবীণ তাঁদের চিন্তার সময় এসেছে, ছাত্র-ছাত্রীদের মহত্তর ও উন্নত সামাজিক দায়িত্বে অভিষিক্ত করা। অমরা ছাত্র-ছাত্রীদের সমাজ-কল্যাণ কর্মে উদ্বুদ্ধ করতে পারিনি, ক্ষুদ্র-স্বার্থে, দলাদলিতে তাদের জড়িয়ে দিচ্ছি।

সমাজ-সেবা ও ছাত্র-সমাজ

ভারতের মতো দেশে, যেখানে অন্তহীন দুঃখ-দারিদ্র, নিরক্ষরতা-অশিক্ষা-কুশিক্ষার শুষ্কতাপে যেখানে নিরানন্দ মরুভূমি বসে আছে স্থায়ী আসন পেতে, যেখানে রোগ-তাপ-জর্জরতায় ও প্রাকৃতিক দৈব-দুর্বিপাকে প্রতিবছর বিপন্ন হয় অজস্র মানুষ, ছাত্র-ছাত্রীদের সেখানে সমাজে ভূমিকা অসামান্য। অর্থাৎ লোক-সেবার বিস্তীর্ণ প্রান্তরে ছাত্র-সমাজের প্রয়োজনীয়তা খুবই বেশি। অজ্ঞানান্ধ-মানবতার আর্ত-হাহাকারে আকাশ যখন পূর্ণ হয়ে ওঠে, বাতাস ভারী হয় দুঃখ-বেদনায় তখন আমাদের দেশের ছাত্র-সমাজের কি কিছুই করণীয় নেই? ছাত্র-ছাত্রীরা নীরব দর্শক হয়ে থাকতে পারে না চিরকাল। তাই তাদের দেখা যায় লোকসেবায়-সমাজসেবায় স্বেচ্ছাকৃতভাবে ঝাঁপিয়ে পড়তে।

উপসংহার

সামাজিক ও রাষ্ট্রীয় অভিভাবকেরা তাঁদের মহান মানবতার দিকটি সম্বন্ধে উদাসীন, এই ব্যর্থতা তাঁদের অভিভাবকত্বের ব্যর্থতা। সমাজের বিশাল জনগোষ্ঠীর দুঃখ-দারিদ্র্য ও রোগ জর্জরতার মূলে আছে শতাব্দী-লালিত অশিক্ষা। অশিক্ষার জগদ্দল পাথরকে জনজীবনের বুক থেকে সরাতে পারলে জনগণকে সচেতন ও স্বনির্ভর জীবন-যাপনে উদ্বুদ্ধ করে লোক-সেবার মহত্তম দৃষ্টান্ত স্থাপন সম্ভব হতে পারে এবং ছাত্র-ছাত্রীদের গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করে তুলতে পারলে উচ্ছৃঙ্খলতা ও বিপথগামিতা প্রতিরুদ্ধ হয়ে তারা ধ্বংসাত্মক ও নৈরাজ্যসৃষ্টির অপচেষ্টা থেকে নিরত হবে ও দায়িত্বশীলতার উন্মেষ ঘটবে।

আরও পড়ুন – নেলসন ম্যান্ডেলা প্রবন্ধ রচনা

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ