আধুনিকতার বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ বলতে কী বোঝো

আধুনিকতার বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ বলতে কী বোঝো।

আধুনিকতার বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ বলতে কী বোঝো
আধুনিকতার বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ বলতে কী বোঝো

বৈশিষ্ট্য

বাংলার আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলি হল-

  • যুক্তির নিরিখে সমস্ত কিছু বোঝা।
  • দেবতার পরিবর্তে মানুষকে প্রাধান্য দেওয়া।
  • প্রমাণের বাইরে কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে সংশয়।
  • অজানাকে জানার আগ্রহ।
  • প্রকৃতির রহস্য উদ্‌ঘাটনের কৌতূহল।
  • প্রাচীনকে বর্জন করে নয়, বরং তার যুক্তিযুক্ত গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে বাংলার সমাজ, রাষ্ট্র, ধর্ম ও সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন।

বাংলা সাহিত্যে আধুনিক যুগ

বাংলার রেনেসাঁ বা নবজাগরণ নিয়ে বিশিষ্টজনেরা সহমত পোষণ করলেও এর সূচনাকাল নিয়ে যথেষ্ট মতপার্থক্য বর্তমান। ইতিহাসবিদ যদুনাথ সরকার মনে করেন যে, ১৭৫৭-তে পলাশির যুদ্ধে সিরাজ-উদ্দৌলার পরাজয় ও ইংরেজ রাজত্বের সূচনা থেকেই আধুনিক যুগের শুরু। আবার, ১৭৮৪ সালে উইলিয়ম জোনেন্সর উদ্যোগে ‘এশিয়াটিক সোসাইটি’-র প্রতিষ্ঠাই যে রেনেসাঁ-র সূচনাকাল-এই ধারণা ডেভিড কফ- এর। অন্যদিকে, সুশীলকুমার গুপ্ত, রমেশচন্দ্র মজুমদার প্রমুখের মতে, ১৮০০ সালে ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা থেকেই রেনেসাঁ-র সূচনা। অনেকে আবার কলকাতায় রামমোহনের স্থায়ীভাবে বসবাস কিংবা হিন্দু কলেজ স্থাপন, হিন্দু কলেজে ডিরোজিও-র শিক্ষক হিসেবে নিযুক্তি- এইসমস্ত বিষয়কেই বাংলার নবজাগরণ তথা আধুনিকতার নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রসঙ্গে অন্নদাশঙ্কর রায় ‘বাংলার রেনেসাঁস’ নামক গ্রন্থে বলেছেন-“আমাদের রেনেসাঁস ভারতবর্ষের ইতিহাসে ঘটেছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস থেকে ধারাবাহিকতার সূত্রে আসেনি। ইউরোপের ইতিহাস থেকে আবির্ভূত হয়েছে।”

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন