ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

অথবা, ভারতী’ পত্রিকার প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে পত্রিকাটির গুরুত্ব লেখো।

ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো
ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

প্রকাশকাল ও সম্পাদক: ‘ভারতী’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৭ সালে। এর প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

গুরুত্ব: পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল ঠাকুরবাড়ির সদস্যদের সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটানো। এই পত্রিকা প্রকাশের পিছনে  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান  ছিল। বিভিন্ন সময়ে এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছেন স্বর্ণকুমারী দেবী, হিরণ্ময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ বহু প্রথিতযশা ব্যক্তিত্ব। নানাদিক দিয়ে এই পত্রিকাটির গুরুত্ব অনস্বীকার্য। এই পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল-

  • এই পত্রিকার উদ্দেশ্য ছিল সাহিত্যসৃষ্টিতে গতানুগতিকতার পথ পরিত্যাগ করে রচনারীতিকে যথাসম্ভব সরল করে তোলা।
  • রবীন্দ্রনাথের বহু ছোটোগল্প এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ ছাড়াও স্বর্ণকুমারী দেবীর বহু উপন্যাস ও গল্প এই পত্রিকার পাতায় আত্মপ্রকাশ করে।
  • বহু প্রবন্ধ, কবিতা, রসরচনা ইত্যাদি ‘ভারতী’-র পাতায় নিয়মিত প্রকাশিত হত।
  • বাংলা গদ্যরীতির বিবর্তনের ক্ষেত্রে ‘ভারতী‘-র গুরুত্ব অপরিসীম। স্বদেশি ভাষা অর্থাৎ মাতৃভাষার আলোচনা ছিল এই পত্রিকা প্রকাশের
    মুখ্য উদ্দেশ্য।
  • সংবাদ ও গ্রন্থ সমালোচনার ক্ষেত্রেও এই পত্রিকা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। রবীন্দ্রনাথ-কৃত ‘মেঘনাদবধ কাব্য’-এর সমালোচনা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন