বাংলা প্রবন্ধসাহিত্যে মীর মশারফ হোসেনের অবদান সংক্ষেপে আলোচনা করো

বাংলা প্রবন্ধসাহিত্যে মীর মশারফ হোসেনের অবদান সংক্ষেপে আলোচনা করো

বাংলা প্রবন্ধসাহিত্যে মীর মশারফ হোসেনের অবদান
বাংলা প্রবন্ধসাহিত্যে মীর মশারফ হোসেনের অবদান

ভূমিকা: উনবিংশ শতাব্দীর শেষার্ধে যেসকল গদ্যশিল্পী গদ্যচর্চায় প্রয়াসী হয়েছিলেন তাঁদের মধ্যে মীর মশারফ হোসেন (১৮৪৭-১৯১২) বিশেষ কৃতিত্ব অর্জন করেন। কলকাতার ‘সংবাদ প্রভাকর’ ও কুমারখালির ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে তাঁর আত্মপ্রকাশ। এরপর তিনি ধীরে ধীরে সাহিত্যসেবায় মনোনিবেশ করে কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস রচনায় প্রবৃত্ত হন।

রচনাসমূহ: মশারফের প্রথম গ্রন্থ ‘রত্নবর্তী’ (১৮৬৯) একটি রূপকথাধর্মী রচনা। ‘এর উপায় কি?’ (১৮৭৫) গ্রন্থে উনিশ শতকের মধ্যবিত্ত শ্রেণির বেপরোয়া ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের চিত্র ধরা পড়েছে। সাহিত্যজগতে তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘বিষাদ-সিন্ধু’ (মহরম পর্ব ১৮৮৫, উদ্ধার পর্ব ১৮৮৭, এজিদবধ পর্ব ১৮৯১), ‘গো-জীবন’ (১৮৮৯), ‘উদাসীন পথিকের আত্মকথা’ (১৮৯০), ‘গাজী মিয়াঁর বস্তানী’ (১৯০০), ‘আমার জীবনী’ (১৯০৮-১০), ‘কুলসম জীবনী’ (১৯১০), ‘মোসলেম ভারত’ ইত্যাদি।

রচনারীতি: প্রাবন্ধিক মশারফের বাংলা ভাষা ছিল বিশুদ্ধ। তাঁর ভাষা হিন্দু-মুসলিম ঐক্যের বাণী বহন করে। প্রসঙ্গত বলা যায়, মশারফের পূর্বে মুসলমান বাঙালি কর্তৃক লিখিত পাঠযোগ্য গদ্য তেমন ছিল না। তাঁর গদ্য সংস্কৃত শব্দবহুল হলেও তা ছিল অত্যন্ত শ্রুতিসুখকর। তাঁর আলাপচারিতাধর্মী রচনায় বিরামচিহ্নের যথার্থ ব্যবহার লক্ষ করা যায়। তাঁর ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থে ছোটোবড়ো সকল ধরনের বাক্যই ব্যবহৃত হয়েছে। ‘গো-জীবন’ রচনার ভাষায় অকাট্য যুক্তি ও উদারমনস্ক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে। পরিশেষে বলা যায়, তাঁর রচনা ভারশূন্য, জাঁকজমকহীন ও স্বচ্ছন্দ গতিযুক্ত।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ