ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় সেমিস্টার

ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd semester Education 6th Chapter MCQ Question Answer

ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর
ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর

১. আংশিক দৃষ্টিমানরা সর্বাধিক কত পয়েন্টের লেখা পড়তে পারে?
(a) 10
(b) 14
(c) 18
(d) 211
উত্তরঃ (c) 18

২. দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায় হল—
(a) একই বস্তুকে একাধিক দেখলে
(b) চোখ হঠাৎ ফুলে গেলে বা লাল হয়ে গেলে
(c) চোখের কর্নিয়া অস্বচ্ছ দেখালে
(d) সবকটি ঠিক
উত্তরঃ (d) সবকটি ঠিক

৩. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি যন্ত্র হল—
(a) টেলর ফ্রেম
(b) করপল্লবী
(c) কম্পিউটার
(d) সবকটি
উত্তরঃ (d) সবকটি

৪. অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা ব্যবহার করে—
(a) কম্পিউটার
(b) ব্রেইল
(c) অ্যাবাকাস
(d) মোবাইল
উত্তরঃ (c) অ্যাবাকাস

৫. অন্ধ শিশুদের পাঠক্রমের মূল বিষয় হল—
(a) ব্রেইল পড়া ও লেখা
(b) শারীরবিজ্ঞান
(c) সংগীত
(d) গণিত
উত্তরঃ (a) ব্রেইল পড়া ও লেখা

৬. অন্ধ শিশুদের প্রধান সমস্যা—
(a) শারীরিক বিকাশ পর্যাপ্ত হয় না
(b) বৌদ্ধিক বিকাশ পর্যাপ্ত হয় না
(c) প্রাক্ষোভিক বিকাশ পর্যাপ্ত হয় না
(d) সবকটি ঠিক
উত্তরঃ (c) প্রাক্ষোভিক বিকাশ পর্যাপ্ত হয় না

৭. ব্রেইল-এর আবিষ্কারক হলেন—
(a) লুইস ব্রেইল
(b) চার্লস বার্বিয়ের
(c) গ্যালিলিয়ো
(d) চার্লস ব্রেইল
উত্তরঃ (a) লুইস ব্রেইল

৮. নীচের কোন্ পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়?
(a) ওষ্ঠ পঠন
(b) ব্রেইল
(c) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(d) সংকেত বা প্রতীক পদ্ধতি
উত্তরঃ (b) ব্রেইল

৯. ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন—
(a) অ্যানি শার্প
(b) স্যামুয়েল কার্ক
(c) জুয়ান পাবলো বনে
(d) লালবিহারী শাহ
উত্তরঃ (a) অ্যানি শার্প

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

১০. দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হল—
(a) বাচনিক পঠন
(b) কম্পিউটার
(c) হস্তমুদ্রার ভাষা
(d) ব্রেইল পদ্ধতি
উত্তরঃ (d) ব্রেইল পদ্ধতি

১১. ব্রেইল শিক্ষণ পদ্ধতির মূলভিত্তি হল—
(a) চশমা
(b) কম্পিউটার
(c) আঙুল
(d) খোলা বই
উত্তরঃ (c) আঙুল

১২. ব্রেইল পদ্ধতি চালু হয়—
(a) 1820 সালে
(b) 1830 সালে
(c) 1810 সালে
(d) 1829 সালে
উত্তরঃ (d) 1829 সালে

১৩. ভারতে ব্রেইলের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির কারখানা ও সংরক্ষিত কর্মশালা গড়ে উঠেছে—
(a) অমৃতসরে
(b) দেরাদুনে
(c) হায়দরাবাদে
(d) বেহালায়
উত্তরঃ (b) দেরাদুনে

১৪. বিশ্ব ব্রেইল পর্ষদ গঠিত হয় ক-টি দেশের প্রতিনিধিদের নিয়ে?
(a) 70টি
(b) 60টি
(c) 45টি
(d) 30টি
উত্তরঃ (d) 30টি

১৫. শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়—
(a) দৃষ্টিহীন শিশুদের জন্য
(b) মূক ও বধির শিশুদের জন্য
(c) মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
(d) অনগ্রসর শ্রেণির শিশুদের জন্য
উত্তরঃ (a) দৃষ্টিহীন শিশুদের জন্য

১৬. White Cane Stick ব্যবহার করে—
(a) অন্ধ শিশুরা
(b) বধির শিশুরা
(c) মূক বা বোবা শিশুরা
(d) উপরের সবকটিই
উত্তরঃ (a) অন্ধ শিশুরা

১৭. কয়টি বিন্দুর সাহায্যে ব্রেইল লেখা হয়?
(a) ৪টি
(b) 10টি
(c) 6টি
(d) 9টি
উত্তরঃ (c) 6টি

১৮. দৃষ্টিহীন মানুষদের দর্শনজনিত তীক্ষ্ণতা হয়—
(a) ১/১০-এর বেশি
(b) ১/২০-এর বেশি
(c) ১/১০-এর কম
(d) ১/২০-এর কম
উত্তরঃ ১/১০-এর কম

১৯. যারা দৃষ্টিহীন, সাধারণত তাদের অন্যান্য ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা কীরূপ হয়ে থাকে?
(a) কানে কম শোনে
(b) কথনে জড়তা লক্ষ করা যায়
(c) দৃষ্টি ব্যতীত অন্য ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয়
(d) বোধশক্তি কম হয়
উত্তরঃ (c) দৃষ্টি ব্যতীত অন্য ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয়

২০. শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে কাদের পড়ানো হয়?
(a) বধিরদের
(b) বোবাদের
(c) দৃষ্টিহীনদের
(d) স্বাভাবিক শিক্ষার্থীদের
উত্তরঃ (c) দৃষ্টিহীনদের

২১. কোনটি দৃষ্টিজনিত ব্যাহত শিক্ষার্থীদের লক্ষণ নয়?
(a) শিক্ষার্থীর চোখ দিয়ে ঘনঘন জল পড়ে
(b) শিক্ষকের দেওয়া নোট লিখতে বারংবার পাশে বসা সহপাঠীর মাথার দিকে তাকায়
(c) শিক্ষার্থী মাথা নীচু করে হাঁটে
(d) ব্ল্যাকবোর্ডের লেখা দেখে লেখার সময় পাশের সহপাঠীকে বারংবার জিজ্ঞাসা করে
উত্তরঃ (b) শিক্ষকের দেওয়া নোট লিখতে বারংবার পাশে বসা সহপাঠীর মাথার দিকে তাকায়

২২. অভিয়োমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়?
(a) অন্ধত্ব
(b) বধিরত্ব
(c) রক্তের ক্ষারত্ব
(d) রক্তের অম্লত্ব
উত্তরঃ (a) অন্ধত্ব

২৩. মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের ক-টি ভাগে ভাগ করেছেন?
(a) তিনটি
(b) ছ-টি
(c) চারটি
(d) পাঁচটি
উত্তরঃ (a) তিনটি

২৪. ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
(a) স্পর্শভিত্তিক পদ্ধতি
(b) শব্দভিত্তিক পদ্ধতি
(c) ব্রেইল পদ্ধতি
(d) উপরের সবগুলি
উত্তরঃ (d) উপরের সবগুলি

২৫. দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্য কী?
(a) বৃত্তির সুযোগ সৃষ্টি
(b) আত্মবিশ্বাস বৃদ্ধি করা
(c) সংগতিবিধানে সহায়তা
(d) উপরের সবগুলি
উত্তরঃ (d) উপরের সবগুলি

২৬. নিচের কোনটি আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় না?
(a) শ্রুতি সহায়ক উপকরণ
(b) ব্রেইল পদ্ধতি
(c) বড়ো হরফের বই
(d) চশমা
উত্তরঃ (b) ব্রেইল পদ্ধতি

২৭. আংশিক দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে নিচের কোন শ্রেণিকক্ষ কৌশলটি গৃহীত হয়?
(a) জানালার পাশে বসার ব্যবস্থা
(b) ব্ল্যাকবোর্ডে কিছু লেখার সময় উচ্চারণ করে লেখা
(c) সামনের সারিতে বসার ব্যবস্থা করা
(d) উপরের সবগুলি
উত্তরঃ (d) উপরের সবগুলি

২৮. ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে কত শতাংশ শিক্ষার সুযোগ পায়?
(a) 1%
(b) 10%
(c) 3%
(d) 5%
উত্তরঃ (a) 1%

২৯. ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার প্রধান সমস্যা কী?
(a) সামগ্রিক অভিজ্ঞতা অর্জনে অসুবিধা
(b) হীনম্মন্যতা
(c) পারদর্শিতায় পিছিয়ে থাকা
(d) উপরের সবগুলি
উত্তরঃ (d) উপরের সবগুলি

৩০. ভারতে অন্ধদের জন্য জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছে—
(a) গুজরাটে
(b) দেরাদুনে
(c) চেন্নাইতে
(d) অমৃতসরে
উত্তরঃ (b) দেরাদুনে

৩১. উঁচু খোদাই করা মানচিত্র ব্যবহৃত হয়—
(a) দৃষ্টিহীনদের শিক্ষার জন্য
(b) অনগ্রসরদের শিক্ষার জন্য
(c) মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য
(d) মূক ও বধিরদের শিক্ষার জন্য
উত্তরঃ (a) দৃষ্টিহীনদের শিক্ষার জন্য

৩২. ব্রেইল পদ্ধতির প্রবর্তক লুইস ব্রেইল যে দেশের নাগরিক—
(a) স্পেন
(b) ইংল্যান্ড
(c) ফ্রান্স
(d) ব্রাজিল
উত্তরঃ (c) ফ্রান্স

৩৩. শিক্ষাগত দিক থেকে দৃষ্টিহীনদের ভাগ করা যায়—
(a) ৩টি শ্রেণিতে
(b) ৪টি শ্রেণিতে
(c) ৫টি শ্রেণিতে
(d) ৬টি শ্রেণিতে
উত্তরঃ (b) ৪টি শ্রেণিতে

৩৪. আমাদের দেশে যে রক্তসঞ্চালনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়, তার নাম হল—
(a) করপল্লবী
(b) হস্ত সঞ্চালন
(c) হস্তপল্লবী
(d) কর সঞ্চালন
উত্তরঃ (a) করপল্লবী

৩৫. আমাদের রাজ্যে অন্ধদের জন্য শিক্ষক-প্রশিক্ষণ কেন্দ্র আছে—
(a) বোলপুরে
(b) নরেন্দ্রপুরে
(c) পুরুলিয়ায়
(d) জলপাইগুড়িতে
উত্তরঃ (b) নরেন্দ্রপুরে

৩৬. প্রতিটি সাধারণ শ্রেণিকক্ষে অন্ধশিশুদের সংখ্যা থাকে—
(a) 10-15 জন
(b) 3-4 জন
(c) 2-7 জন
(d) 6-8 জন
উত্তরঃ (d) 6-8 জন(c) 2-7 জন

৩৭. বর্তমানে ব্রেইল পদ্ধতিতে লেখা শেখার জন্য ব্যবহৃত হয়, উন্নতমানের—
(a) কম্পিউটার
(b) মোবাইল
(c) ল্যাপটপ
(d) ট্যাব
উত্তরঃ (a) কম্পিউটার

৩৮. ‘Standard English Braille’ আবিষ্কৃত হয়—
(a) 1972 সালে
(b) 1950 সালে
(c) 1942 সালে
(d) 1980 সালে
উত্তরঃ (b) 1950 সালে

৩৯. যে চক্ষুরোগের ক্ষেত্রে দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাকে বলে—
(a) গ্লুকোমা
(b) হাইপার মেট্রোপিয়া
(c) মেট্রোপিয়া
(d) মায়োপিয়া
উত্তরঃ (d) মায়োপিয়া

৪০. অন্ধ শিশুরা গণিত অধ্যয়নের জন্য ব্যবহার করে—
(a) মোবাইল
(b) কম্পিউটার
(c) ব্রেইল
(d) অ্যাবাকাস
উত্তরঃ (d) অ্যাবাকাস

৪১. আন্তর্জাতিক স্তরে অন্ধত্ব নিবারণী বর্ষরূপে পালন করা হয়—
(a) 1963 সালে
(b) 1976 সালে
(c) 1996 সালে
(d) 1986 সালে
উত্তরঃ (b) 1976 সালে

৪২. অন্ধ শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার রচনা করেন—
(a) লুই ব্রেইল
(b) ভারতী ব্রেইল
(c) মাতঙ্গিনী ব্রেইল
(d) গান্ধি ব্রেইল
উত্তরঃ (b) ভারতী ব্রেইল

৪৩. আইনসংগতভাবে তারাই দৃষ্টিহীন যারা কোনো বস্তুকে দেখতে পায় না –
(a) 20 ফুট দূরত্বে
(b) 30 ফুট দূরত্বে
(c) 50 ফুট দূরত্বে
(d) 15 ফুট দূরত্বে
উত্তরঃ (a) 20 ফুট দূরত্বে

৪৪. সারা বিশ্বে বিভিন্ন ভাষায় ব্রেইল প্রবর্তন করে যে সংস্থাটি, তা হল–
(a) UNICEF
(b) NCERT
(c) UNESCO
(d) WHOI
উত্তরঃ (c) UNESCO

৪৫. বংশগত কারণে দৃষ্টি প্রতিবন্ধকতার শতকরা হার হল–
(a) 42 ভাগ
(b) 22 ভাগ
(c) 50 ভাগ
(d) 62 ভাগ
উত্তরঃ (a) 42 ভাগ

৪৬. জন্মপরবর্তী দৃষ্টি প্রতিবন্ধকতার শতকরা হার–
(a) 31 ভাগ
(b) 11 ভাগ
(c) 42 ভাগ
(d) 9.2 ভাগ
উত্তরঃ (b) 11 ভাগ

৪৭. কাছের দৃষ্টিশক্তি ব্যাহত হয় যে রোগের জন্য, তাকে বলা হয়–
(a) মায়োপিয়া
(b) গ্লুকোমা
(c) হাইপার মেট্রোপিয়া
(d) মেট্রোপিয়া
উত্তরঃ (c) হাইপার মেট্রোপিয়া

৪৮. কত সালে গুজরাটের পানসাতে দৃষ্টিহীনদের কৃষিকাজ শেখানোর জন্য একটি শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে?
(a) 1950 সালে
(b) 1944 সালে
(c) 1967 সালে
(d) 1960 সালে
উত্তরঃ (d) 1960 সালে

৪৯. অন্ধদের জন্য জাতীয় সংগঠন “National Association for the Blind” স্থাপিত হয়–
(a) 1952 সালে
(b) 1960 সালে
(c) 1927 সালে
(d) 1970 সালে
উত্তরঃ (a) 1952 সালে

৫০. দৃষ্টিহীন শিশুদের গড় বুদ্ধ্যঙ্ক (IQ) সাধারণত হয়ে থাকে–
(a) 102.1
(b) 98.5
(c) 63.7
(d) 127.91
উত্তরঃ (b) 98.5

৫১. ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয়–
(a) স্কাইলাভে
(b) লোনালেন্ড
(c) স্টাইলাস
(d) ব্রালোর
উত্তরঃ (c) স্টাইলাস

৫২. কোনো ব্যক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক কিনা তা জানা যায়–
(a) স্টাইলাস পদ্ধতিতে
(b) ফোনোগ্রাফের মাধ্যমে
(c) ব্রেইল পদ্ধতিতে
(d) হারমান স্কেল পদ্ধতিতে
উত্তরঃ (d) হারমান স্কেল পদ্ধতিতে

৫৩. ব্রেইলকে পাঠ করতে হয়–
(a) স্পর্শ করে
(b) কম্পন সৃষ্টি করে
(c) চোখ দিয়ে
(d) দর্পণ পদ্ধতিতে
উত্তরঃ (a) স্পর্শ করে

৫৪. “অন্ধ শিশুদের থেকে মূক-বধির শিশুদের শিক্ষাদান করা বেশি কষ্টসাধ্য” – এই উক্তিটি হল–
(a) পাবলো বনে-এর
(b) ওয়ালেস ওয়ালিন-এর
(c) অ্যানা মিলার্ড-এর
(d) ম্যাসফিল্ড-এর
উত্তরঃ (b) ওয়ালেস ওয়ালিন-এর

৫৫. কোন্ ধরনের প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বর্ণ সংকেত ব্যবহার করা হয়?
(a) সাধারণদের
(b) দৃষ্টিহীনদের
(c) বধিরদের
(d) মূকদের
উত্তরঃ (c) বধিরদের

৫৬. Calcutta Blind School-এর প্রতিষ্ঠাতা হলেন–
(a) রাসবিহারী বসু
(b) আশুতোষ মুখোপাধ্যায়
(c) লালবাহাদুর শাস্ত্রী
(d) লালবিহারী শাহ
উত্তরঃ (d) লালবিহারী শাহ

৫৭. ভারত সরকার অন্ধ শিশুদের জন্য প্রথম কমিটি গঠন করে–
(a) 1940 সালে
(b) 1942 সালে
(c) 1943 সালে
(d) 1947 সালে
উত্তরঃ (c) 1943 সালে

৫৮. আন্তর্জাতিক স্তরে অন্ধদের সংস্থাটি হল–
(a) International Agency for the Prevention of Blindness
(b) International Committee of Blind
(c) International Commission for the Blind Child
(d) International Centre for the Prevention of Blindness
উত্তরঃ (a) International Agency for the Prevention of Blindness

৫৯. দৃষ্টিহীন প্রতিবন্ধীদের বুদ্ধি পরিমাপ করেন–
(a) টারম্যান
(b) থার্স্টোন
(c) বিনে সাইমন
(d) এস পি হেইস
উত্তরঃ (d) এস পি হেইস

৬০. যে রোগ অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে, তা হল–
(a) গ্লুকোমা
(b) মায়োপিয়া
(c) মেট্রোপিয়া
(d) হাইপার মেট্রোপিয়া
উত্তরঃ (a) গ্লুকোমা

৬১. অন্ধদের জন্য ৭টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন–
(a) কেটি অ্যালকর্ন
(b) ফাদার লানার
(c) লুইস ব্রেইল
(d) জুয়ান পাবলো বনে
উত্তরঃ (b) ফাদার লানার

৬২. ১২টি বিন্দুর ধ্বনিনির্ভর পদ্ধতির উদ্ভাবক হলেন–
(a) লুইস ব্রেইল
(b) ফাদার লানার
(c) চার্লস বার্বিয়ের
(d) সোফিয়া অ্যালকর্ন
উত্তরঃ (c) চার্লস বার্বিয়ের

৬৩. মিশনারীরা অন্ধদের জন্য সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন–
(a) অমৃতসরে
(b) দেরাদুনে
(c) দিল্লিতে
(d) কলকাতায়
উত্তরঃ (a) অমৃতসরে

৬৪. মিশনারীরা কত সালে অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন–
(a) 1897 সালে
(b) 1883 সালে
(c) 1874 সালে
(d) 1890 সালে
উত্তরঃ (b) 1883 সালে

৬৫. ব্রেইল বর্ণমালায় কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়?
(a) 6টি
(b) 12টি
(c) 63টি
(d) 60টি
উত্তরঃ (c) 63টি

৬৬. নিম্নের কোন্ রোগটির কারণে আংশিক বা পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতা ঘটে থাকে?
(a) Glaucoma
(b) Cataracts
(c) Macular Degeneration
(d) এগুলির মধ্যে সবগুলোই
উত্তরঃ (a) Glaucoma

৬৭. শিক্ষাক্ষেত্রে ব্রেইল পদ্ধতি এবং টেপরেকর্ডিং ব্যবহার করা হয়–
(a) অস্থিগত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
(b) শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
(c) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
(d) দৈহিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
উত্তরঃ (c) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য

৬৮. ভারত সরকার ‘বেস্ট ব্রেইল প্রেস’ নামক জাতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করে–
(a) 2002 সালে
(b) 2004 সালে
(c) 2007 সালে
(d) 2008 সালে
উত্তরঃ (d) 2008 সালে

৬৯. দেরাদুনে কেন্দ্রীয় ব্রেইল ছাপাখানা থেকে প্রকাশিত পত্রিকাটির নাম হল–
(a) কল্লোল
(b) হরিজন
(c) সর্বশুভকরী
(d) আলোক
উত্তরঃ (d) আলোক

৭০. ব্রেইল মেথড আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে–
(a) 1876 সালে
(b) 1878 সালে
(c) 1874 সালে
(d) 1880 সালে
উত্তরঃ (b) 1878 সালে

৭১. প্লাস কারিকুলামকে সহপাঠক্রমিক কার্যরূপে গণ্য করতে বলেছিলেন মনোবিদ–
(a) স্যামুয়েল কার্ক
(b) ক্যাম্পটন
(c) অ্যানি শার্প
(d) কেটি অ্যালকর্ন
উত্তরঃ (b) ক্যাম্পটন

৭২. শব্দের তীব্রতা পরিমাপের একক হল–
(a) জি বি
(b) ডিবি
(c) সি বি
(d) কে বি
উত্তরঃ (b) ডিবি

৭৩. অকটেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(a) অন্ধত্ব
(b) তোতলামি
(c) হাঁটা
(d) বধিরতা
উত্তরঃ (d) বধিরতা

৭৪. কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়–
(a) অন্ধদের জন্য
(b) বধিরদের জন্য
(c) মানসিক প্রতিবন্ধীদের জন্য
(d) শিক্ষাগত প্রতিবন্ধীদের জন্য
উত্তরঃ (b) বধিরদের জন্য

৭৫. বর্তমানে কোন্ রাজ্যে সর্বাধিক মূক ও বধিরদের জন্য বিদ্যালয় আছে?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) মুম্বাই
(d) তামিলনাডু
উত্তরঃ (c) মুম্বাই

৭৬. কাদের সহায়তায় ভারতে প্রথম মুক ও বধিরদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খাণিত হয়?
(a) ভারত সেবাশ্রম সংঘ
(b) রামকৃষ্ণ মিশন
(c) খ্রিস্টান মিশনারি
(d) ব্রিটিশ
উত্তরঃ (c) খ্রিস্টান মিশনারি

৭৭. মুক ও বধির শিশুদের পাঠক্রমের অন্তর্গত একটি বিষয় হল–
(a) সংগীত
(b) ব্রেইল পাঠ
(c) হস্তশিল্প
(d) উপরের সবকটি
উত্তরঃ (c) হস্তশিল্প

৭৮. নিচের কোন্ পদ্ধতিটি শ্রবণশক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে?
(a) ব্রেইল
(b) লিপ রিডিং
(c) টকিং বুক
(d) লেকচার মেথড
উত্তরঃ (b) লিপ রিডিং

৭৯. বাক্ পঠনের অপর নাম কী?
(a) স্পর্শ পঠন
(b) লিপ রিডিং
(c) ওষ্ঠপঠন
(d) দ্বার পঠন
উত্তরঃ (c) ওষ্ঠপঠন

৮০. করপল্লবী হল–
(a) অন্যদের শিখন পদ্ধতি
(b) বধিরদের চেনার পদ্ধতি
(c) শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যম
(d) বধিরদের শিখনের বর্ণপদ্ধতি
উত্তরঃ (d) বধিরদের শিখনের বর্ণপদ্ধতি

৮১. মূক ও বধিরদের শিক্ষার জন্য হস্তের মাধ্যমে বর্ণ প্রকাশের রীতি বা আঙুলের মাধ্যমে সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন–
(a) সোফিয়া অ্যালকর্ন
(b) রডরিগস পিরিয়র
(c) মারিয়া মন্তেসরি
(d) লুইস ব্রেইল
উত্তরঃ (b) রডরিগস পিরিয়র

৮২. মুক ও বধির শিশুদের শিক্ষার জন্য যে শিক্ষণ পদ্ধতিটি প্রযোজ্য নয়, তা হল–
(a) স্যালনমূলক পদ্ধতি
(b) যন্ত্রভিত্তিক পদ্ধতি
(c) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(d) শ্রুতিনির্ভর পদ্ধতি
উত্তরঃ (d) শ্রুতিনির্ভর পদ্ধতি

৮৩. মূক ও বধিরদের শিক্ষার একটি পদ্ধতি হল–
(a) ব্রেইল পদ্ধতি
(b) সামগ্রিক পদ্ধতি
(c) মৌখিক পদ্ধতি
(d) Talking book
উত্তরঃ (c) মৌখিক পদ্ধতি

৮৪. শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন–
(a) জুয়ান পাবলো বনে
(b) পিরিয়র
(c) সোফিয়া অ্যালকর্ন
(d) পেড্রো পল্স ডি লিয়ন
উত্তরঃ (d) পেড্রো পল্স ডি লিয়ন

৮৫. শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সপক্ষে সর্বপ্রথম সওয়াল করে বহু যুগের পুঞ্জীভূত অন্ধকারের অবসান ঘটান–
(a) কেটি অ্যালকর্ন
(b) হেলেন কেলার
(c) জিরোলামা কার্ডানো
(d) পিরিয়র
উত্তরঃ (c) জিরোলামা কার্ডানো

৮৬. শ্রবণ প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায়–
(a) ভাষা শিখনের গতি খুব ধীর
(b) পিছন থেকে ডাক দিলে প্রায়ই সাড়া পাওয়া যায় না
(c) মৌখিক ভাষণের সময় প্রায়ই অমনোযোগী থাকে
(d) সবকটি ঠিক
উত্তরঃ (d) সবকটি ঠিক

৮৭. যাদের শ্রবণশক্তি ৪০ ডেসিবেলের বেশি, তাদের বলা হয়–
(a) আংশিক বধির
(b) সম্পূর্ণ বধির
(c) অতিমাত্রায় বধির
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) সম্পূর্ণ বধির

৮৮. মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন–
(a) কেটি অ্যালকর্ন
(b) জুয়ান পাবলো বনে
(c) সোফিয়া অ্যালকর্ন
(d) লুইস ব্রেইল
উত্তরঃ (b) জুয়ান পাবলো বনে

আরো পড়ুন – জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এবং ২০২০ MCQ প্রশ্ন উত্তর

আরো পড়ুন – শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা MCQ প্রশ্ন উত্তর

আরো পড়ুন – মহান শিক্ষকগণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
মানসিক স্বাস্থ্য ও কল্যাণ (UNIT 2) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
শিখন প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
মহান শিক্ষকগণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ