গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য দুটি সামাজিক নাটক নিয়ে আলোচনা করো

গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য দুটি সামাজিক নাটক নিয়ে আলোচনা করো

গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য দুটি সামাজিক নাটক নিয়ে আলোচনা করো
গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য দুটি সামাজিক নাটক নিয়ে আলোচনা করো

সামাজিক নাটক: কলকাতার বাঙালি মধ্যবিত্ত ঘরের কাহিনি নিয়েই গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলি রচিত হয়েছিল। নিরুপদ্রব, গতানুগতিক জীবনধারার পাশাপাশি সামাজিক জীবনে ব্যাঘাত সৃষ্টিকারী নানান ঘটনা তাঁর নাটকে স্থান পেয়েছিল। তাঁর উল্লেখযোগ্য সামাজিক নাটকগুলি হল- ‘প্রফুল্ল’, ‘হারানিধি’, ‘মায়াবসান’, ‘বলিদান’। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাটক নিয়ে আলোচনা করা হল। যথা-

প্রফুল্ল: গিরিশচন্দ্রের প্রথম ও প্রসিদ্ধ সামাজিক নাটক ‘প্রফুল্ল’। তাঁর সামাজিক নাটক রচনায় দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’-এর ছায়া লক্ষ করা যায়। ‘প্রফুল্ল’ নাটকের ট্র্যাজেডি, বিশেষত যোগেশের ট্র্যাজেডি-তার সাজানো সংসার ছারখার হয়ে যাওয়া, অবস্থার আকস্মিক অবনতি, মাদকাসক্তি ও রমেশের বিশ্বাসঘাতকতাই নাট্যপরিণতিকে ট্র্যাজিক করে তুলেছে। সহজসরল, স্নেহশীল প্রফুল্লই এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। এ প্রসঙ্গে সমালোচক জানিয়েছেন, “আমাদের প্রেমপূর্ণ প্রাচীন সংসারের আদর্শ ফিরাইয়া আনিবার জন্য স্নেহময়ী প্রফুল্লের আত্মবিসর্জনেই নাটকের মেরুদণ্ড।”

বলিদান: মধ্যবিত্ত বাঙালি সমাজে কন্যাদান যে প্রকৃত অর্থে বলিদানের নামান্তর মাত্র, নাট্যকার তাঁর ‘বলিদান’ নাটকে সেই ছবিই তুলে ধরেছেন। পিতার গৃহে যে কন্যা, শ্বশুরগৃহে সে-ই বধূ। এ নাটকে পণপ্রথার মতো সামাজিক সমস্যা ও কন্যাদানের পরবর্তী অবস্থার শোচনীয়তা রূঢ় বাস্তবরীতিতে উপস্থাপিত হয়। ‘বলিদান’ একটি করুণরসাত্মক সামাজিক নাটক।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন