দীনবন্ধু মিত্রের কমেডি বা প্রহসনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

দীনবন্ধু মিত্রের কমেডি বা প্রহসনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

দীনবন্ধু মিত্রের কমেডি বা প্রহসনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
দীনবন্ধু মিত্রের কমেডি বা প্রহসনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

ভূমিকা: বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্ত সমকালীন সমাজের ব্যভিচার, অনাচারকে বিদ্রুপ করে প্রহসন রচনার যে ধারা প্রতিষ্ঠা করেন, দীনবন্ধু মিত্র সেই ধারার এক সফল উত্তরসাধক।

প্রহসনসমূহ: সমষ্টির নৈতিক অধঃপতন যে সামাজিক ব্যাধির জন্ম দিয়েছিল তাকে ব্যঙ্গে-বিদ্রূপে বিদ্ধ করে, দীনবন্ধু মিত্র তিনটি হাস্যরসাত্মক নাটক তথা প্রহসন রচনা করেন। এগুলি হল- ‘বিয়ে পাগলা বুড়ো’, ‘সধবার একাদশী’, ‘জামাই বারিক’।

‘বিয়ে পাগলা বুড়ো’ (১৮৬৬): এক বিপত্নীক বৃদ্ধ রাজীবলোচন গোপনে অসহায় বালিকাকে বিবাহ করতে গিয়ে পাড়ার মানুষের হাতে কীভাবে নাকাল হয়েছিলেন তার কৌতুকময় বর্ণনা এই প্রহসনের উপজীব্য।

‘সধবার একাদশী’ (১৮৬৬): দীনবন্ধু মিত্রের জনপ্রিয় এই প্রহসনে সমকালীন সময়ের উঠতি ধনী শ্রেণির মাদকাসক্তি, চারিত্রিক স্খলন, মূল্যবোধের পতনকে নির্দেশ করা হয়েছে। অটল, কেনারাম ডেপুটি, ভোলানাথ চরিত্রগুলি জীবন্ত রেখায় চিত্রিত হলেও তাঁর রচিত নিমচাঁদ চরিত্রটি কপটতা, খল মানসিকতা, ব্যঙ্গের তীব্রতার আড়ালে সূক্ষ্ম বিবেকদংশনে সকলকে ছাপিয়ে সেই যুগসন্ধির সময়ের এক প্রতিনিধিমূলক চরিত্রে পরিণত হয়েছে।

‘জামাই বারিক’ (১৮৭২): বহুবিবাহের লাঞ্ছনা, ঘরজামাই পদ্মলোচনের জীবনকে কীভাবে দুর্বিষহ করে তুলেছিল তার বর্ণনা ‘জামাই বারিক’ নাটকে রূপায়িত হয়েছে। স্বপত্নী-কোন্দল, হাস্যকৌতুকের সমাবেশ, নানা অসংগতিপূর্ণ ঘটনার সংযোজনে এই নাটক উজ্জ্বল হয়ে উঠেছে।

কৃতিত্ব: হাস্যরস হল প্রহসনের প্রাণ এবং সমাজশোধন হল তার উদ্দেশ্য। দীনবন্ধুর উদ্দেশ্য ছিল হাস্যরস সৃষ্টি করা-আঘাত করা নয়। তাই পূর্ববঙ্গের ভাষা আয়ত্ত করে ‘সধবার একাদশী’-র রামমাণিক্য চরিত্রটি তিনি সৃষ্টি করেছিলেন। এর অনুকরণে পরবর্তীকালে বাংলা সাহিত্যের অনেক চরিত্র রচিত হয়। সুতরাং, প্রহসন রচনায় তাঁর দক্ষতা ছিল সুদূরপ্রসারী।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ