বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো

বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো

বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো
বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো

ভূমিকা: সময়টা উনিশ শতকের প্রথম দিক। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে রামনারায়ণ তর্করত্নের ‘রত্নাবলী’। দর্শকাসনে রয়েছেন স্বনামধন্য নবীন এক কবি। প্রবল আগ্রহে ‘বাংলা নাটক’ দেখতে এসেছেন। কিন্তু এ কি। এ তো সেই একই সংস্কৃত নাট্যশৈলীর চর্বিতচর্বণ। হতাশ হলেন তিনি। ব্যাস, চ্যালেঞ্জ নিলেন সেই মুহূর্তেই। বাংলায় বাঙালি দর্শকের জন্য উপযোগী নাটক লিখে দেখিয়ে দেবেন। এখান থেকেই শুরু হল নাট্যকার মধুসূদনের জয়যাত্রা।

নাটকসমূহ: আলোচনার সুবিধার্থে মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়-

পৌরাণিক নাটক: ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯): মধুসূদনের প্রথম পৌরাণিক নাটক হল ‘শর্মিষ্ঠা’। মহাভারতের যযাতি-শর্মিষ্ঠা-দেবযানীর কাহিনি স্থান পেয়েছে এখানে। এই নাটকে পাশ্চাত্য রীতির প্রভাব লক্ষ করা যায়।

পদ্মাবতী (১৮৬০): গ্রিক পুরাণকথা Apple of discord অবলম্বনে ‘পদ্মাবতী’ নাটকটি লেখেন। এই নাটকেই প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার হয়।

ঐতিহাসিক নাটক: ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১): মধুসূদনের একমাত্র ঐতিহাসিক নাটক হল ‘কৃয়কুমারী’-যা বাংলার প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি। কর্নেল টডের ‘Annals and Antiquities of Rajasthan’ গ্রন্থের একটি করুণ আখ্যানকে নাটকের বিষয় করে তোলা হয়েছে।

রূপক নাটক: ‘মায়াকানন’ (১৮৭৩): এটি মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক। তাঁর অকালপ্রয়াণের কারণে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাটকটি শেষ করেছিলেন।

প্রহসনসমূহ: মধুসূদন দত্তের শ্রেষ্ঠ দুটি প্রহসনমূলক নাটক হল- ‘একেই কী বলে সভ্যতা’ (১৮৬০), ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ (১৮৬০)।

নাট্যবৈশিষ্ট্য:

  • প্রাচ্য ও পাশ্চাত্য আঙ্গিকের মেলবন্ধন।
  • চরিত্রসমূহের মৌলিকতা।
  • নাটকের ত্রি-ঐক্য রক্ষার প্রচেষ্টা।
  • সংহত বাক্সীতি অনুসরণ।
  • নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ।

মূল্যায়ন: বাংলা নাট্যসাহিত্যের দুর্বল প্রাঙ্গণে মাইকেল মধুসূদনই প্রথম অভিনবত্বের জোয়ার এনেছিলেন। স্বদেশি ভাব রক্ষা করে, তার সঙ্গে পাশ্চাত্য নাটকের উপাদানের মিশ্রণ ঘটিয়ে তিনি বাংলা নাটকে স্বাতন্ত্র্য এনেছিলেন। তাঁর জীবননাট্যে অকালে যবনিকাপাত ঘটে যাওয়ায় বাংলা নাট্যসাহিত্যের অপূরণীয় ক্ষতি হলেও, তাঁর নাট্যপ্রতিভার বিচ্ছুরণ পরবর্তী প্রজন্মেও বহমান।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ