শিক্ষাগত দর্শনের অর্থ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

শিক্ষাগত দর্শনের অর্থ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

শিক্ষাগত দর্শনের অর্থ MCQ
শিক্ষাগত দর্শনের অর্থ MCQ

1. দর্শন হল বিশ্বব্র‍্যান্ড সম্বন্ধে

(a) আংশিক জ্ঞান

(b) মৌলিক জ্ঞান

(c) সামগ্রিক জ্ঞান

(d) তাত্ত্বিক জ্ঞান।

2. বাংলা ‘দর্শন’ শব্দটি কোন্ ধাতু থেকে উৎপন্ন হয়েছে?

(a) দৃশ্

(b) গম্

(c) ভূ

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

(d) পচ্।

3. ‘দৃশ্’ কথাটির অর্থ হল-

(a) যাওয়া

(b) দেখা

(c) কাজ করা

(d) শোনা।

4. ইংরেজি Philosophy’ শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?

(a) ল্যাটিন

b) ফার্সি

(c) আরবি

(d) গ্রিক।

5. ক-টি গ্রিক শব্দের সমন্বয়ে ‘Philosophy’ শব্দটি সৃষ্টি হয়েছে?

(a) 2 টি

(b) 3 টি

(c) 4 টি

(d) 5 টি।

6. ‘Philos’ কথাটির অর্থ হল-

(a) ঘৃণা

(b) ভালোবাসা

(c) জ্ঞান

(d) মূর্ত।

7. ‘Sophia’ শব্দের অর্থ হল-

(a) মূর্ততা

(b) বিমূর্ততা

(c) জ্ঞান

(d) অনুসন্ধান।

8. ইংরেজি ‘Philosophy’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল – 

(a) জ্ঞানের প্রতি ভালোবাসা

(b) জ্ঞানের প্রতি অনীহা

(c) জ্ঞানের অনুসন্ধান

(d) জ্ঞানের চাহিদা।

9. “Philosophy is an unceasing effort to discover the general truth that lies behind the particular facts, to discover also the realities that lies behind appearence”- কথাটি বলেছেন

(a) রেমন্ট

(b) প্লেটো

(c) অ্যারিস্টটল

(d) রুশো।

10. “যে ব্যক্তির সকল প্রকারের জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যাঁর জ্ঞানপিপাসা কোনোদিনই পরিতৃপ্ত হয় না, তিনিই প্রকৃত অর্থে দার্শনিক।”- এই কথাটি বলেছেন-

(a) কমেনিয়াস

(b) প্লেটো

(c) রুশো

(d) সক্রেটিস।

11. “In India philosophy stood on its own legs, and all other studies looked to it for inspiration and support. It is the the master science guiding other sciences without which they tend to become empty and foolish.”- কথাটি বলেছেন-

(a) স্বামী বিবেকানন্দ

(b) গান্ধিজি

(c) রাধাকৃষ্ণন

(d) অরবিন্দ।

12. বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার পিছনে রয়েছে বিভিন্ন –

(a) ভৌগোলিক দৃষ্টিভঙ্গি

(b) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

(c) দার্শনিক দৃষ্টিভঙ্গি

(d) a ও c উভয়ই ঠিক।

13. জীবনের মূল উৎস ও উদ্দেশ্যকে খুঁজে বের করাই হল-

(a) দর্শনের কাজ

(b) সমাজতত্ত্বের কাজ

(c) মনোস্তত্ত্বের কাজ

(d) নৃতত্ত্বের কাজ।

14. “সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হল দর্শন”। এই মতটি দেন-

(a) অ্যারিস্টট্ল

(b) সক্রেটিস

(c) কমেনিয়াস

(d) রুশো।

15. দর্শনের লক্ষ্য হল

(a) শিক্ষাদান করা

(b) পুথিগত জ্ঞান সরবরাহ করা

(c) শুধুমাত্র দৈহিক বিকাশ ঘটানো

(d) জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা।

16. “দার্শনিক হলেন তাঁরাই যাঁরা সত্যের পূজারি” (Philosophy are those who are lovers of the vision of the truth) – এই মতটি দিয়েছেন

(a) প্লেটো

(b) অ্যারিস্টট্ল

(c) পেস্তালৎসি

(d) সক্রেটিস।

17. সকল বিজ্ঞানের জননী বলা হয়-

(a) মনোবিজ্ঞানকে

(b) দর্শনকে

(c) জ্যোতির্বিজ্ঞানকে

(d) সমাজবিজ্ঞানকে।

18. ‘দর্শন হল সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি।’ (Philosophy is the sum total of all scientific knowledge)- কথাটি বলেছেন

(a) রুশো

(b) পলসন

(c) সক্রেটিস

(d) অ্যারিস্টট্ল।

19. “বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানকে একটি সুসামঞ্জস্য সমগ্রতায় একীভূত করে থাকে দর্শন।” (Philosophy is the unification of all knowledge obtained by the special sciences in a consistence whole) – কথাটি বলেছেন

(a) উন্ড

(b) কিলপ্যাট্রিক

(c) রাধাকৃয়ন

(d) রুশো।

20. “দর্শন হল প্রকৃতির বিষয়ে এক সামগ্রিক দৃষ্টিলাভের অনুসন্ধান।” (Philosophy is the search for a comprehensive view of nature, an attempt at a universal explanation of things)- কথাটি বলেছেন –

(a) ব্রাইটম্যান

(b) সক্রেটিস

(c) ওয়েবার

(d) মারভিন।

21. “Philosophy is a point of view, outlook on life” – এ কথা বলেছেন-

(a) সক্রেটিস

(b) মারভিন

(c) রুশো

(d) কিলপ্যাট্রিক।

22. “শিক্ষা হল দর্শনের ফলিত ও গতিশীল দিক।” (Education as dynamic aspect of philosophy) – এই মতটি দেন

(a) জন ডিউই

(b) জন অ্যাডাম্স

(c) জেম্স

(d) কমেনিয়াস।

23. “শিক্ষা হল দর্শনের পরীক্ষানির্ভর পটভূমি, দর্শনের সত্য ও তত্ত্বকে যাচাই করার জন্য শিক্ষাই হল পথ।” এ কথা বলেছেন-

(a) শিক্ষাতত্ত্ব

(b) শিক্ষাদর্শন

(c) শিক্ষা মনোবিদ্যা

(d) সমাজবিদ্যা।

 

(a) জেম্স

(b) জন অ্যাডাম্স

(c) জন ডিউই

(d) রুশো।

24. “দর্শন ও শিক্ষা একই মুদ্রার দুই দিক। প্রথমটি হল ভাবনার দিক এবং পরেরটি হল ভাবনার সক্রিয় বিষয়।” এই কথাটি বলেছেন

(a) রাসেল

(b) পেস্তালৎসি

(c) ওয়েবার

(d) জেম্স রস।

25. শিক্ষা হল ব্যক্তির জীবনবিকাশের

(a) প্রক্রিয়া

(b) অধ্যায়

(c) পরিমাপ

(d) মান।

26. Education is the manifestation of the perfection already in man.” – কথাটি বলেছেন

(a) গান্ধিজি

(b) অরবিন্দ

(c) বিবেকানন্দ

(d) রাধাকৃষ্ণন।

27. “শিক্ষা হল ভবিষ্যৎ জীবনযাপনের প্রস্তুতি।” (Preparation for complete living in the future) –এ কথাটি বলেছেন

(a) হার্বার্ট স্পেনসার

(b) পেস্তালৎসি

(c) রুশো

(d) জন অ্যাডাম্স।

28. “সুপ্ত শক্তিগুলি প্রস্ফুটিত হয়ে পূর্ণতালাভ করার বিষয়টি হল শিক্ষা।” – এ কথা বলেছেন

(a) রুশো

(b) হার্বার্ট স্পেনসার

(c) পেস্তালৎসি

(d) কমেনিয়াস।

29. ‘Groundwork of Educational Theory’ গ্রন্থের লেখক হলেন –

(a) জন অ্যাডাম্স

(b) জেম্স রস

(c) হার্বার্ট স্পেনসার

(d) পেস্তালৎসি।

30. দর্শন হল শিক্ষামূলক অনুশীলনের

(a) পথ প্রদর্শক

(b) নিয়ন্ত্রক

(c) গবেষক

(d) a ও c উভয়ই ঠিক।

31. “শিক্ষা হল দর্শনের গবেষণাগার যেখানে দার্শনিক সতোর বৈধতা যাচাই করা হয়।” (Education is the laboratory of philosophy where the validity of philosophical truth is tested)- এ কথা বলেছেন-

(a) পেস্তালৎসি

(b) হার্বার্ট স্পেনসার

(c) রুশো

(d) জন ডিউই।

32. শিক্ষা হল জীবনের আদর্শ উপলব্ধির ব্যাবহারিক উপায় এবং দর্শনের-

(a) গতিশীল দিক

(b) গতিহীন দিক

(c) অপ্রচলিত দিক

(d) একক দিক।

33. যতদিন পর্যন্ত সমস্ত দার্শনিক প্রশ্নের স্পষ্টকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার ছুটি কাটানোর কোনো সময় নেই।”- এই কথাটি বলেছেন- 

(a) পেস্তালৎসি

(b) হার্বার্ট স্পেনসার

(c) ডিউই

(d) রস।

34. “দর্শন ছাড়া শিক্ষার কথা কখনও সম্পূর্ণ স্পষ্টতা পেতে পারে না।”-এ কথা বলেছেন

(a) ডিউই

(b) কমেনিয়াস

(c) ফিক্টে

(d) স্পেনসার।

35. শিক্ষা হল বিকাশশীল বিজ্ঞান এবং দর্শন তাকে জোগায়

(a) বৌদ্ধিক ও অযৌক্তিক ভিত্তি

(b) বৌদ্ধিক ও নৈতিক ভিত্তি

(c) বৌদ্ধিক ও সামাজিক ভিত্তি

(d) বৌদ্ধিক ও যৌক্তিক ভিত্তি।

36. “দর্শনকে শিক্ষার তত্ত্ব হিসেবে সংজ্ঞায়িত করা যায়।” – এই মতটি দেন 

(a) প্লেটো

(b) হেগেল

(c) ডিউই

(d) পেস্তালৎসি।

37. “যথার্থ শিক্ষা কেবল যথার্থ দার্শনিকদের দ্বারা অনুশীলনযোগ্য ও প্রয়োগযোগ্য।” এ কথা বলেন

(a) ফ্রয়েবেল

(b) হার্বার্ট স্পেনসার

(c) ডিউই

(d) রাসেল।

38. শিক্ষাদর্শন হল শিক্ষা প্রক্রিয়ার ধারণা, বিবৃতি ও বিতর্কের সক্রিয় ও বিশ্লেষণাত্মক পদ্ধতির

(a) প্রশ্নকরণের দিক

(b) তাত্ত্বিক দিক

(c) অনুশীলনের দিক

(d) প্রায়োগিক দিক।

39. শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা সারাজীবন ধরে চলে।” (Education is a process that goes on throughout life)- এ কথা বলেছেন 

(a) ম্যাকেঞ্জি

(b) অ্যাডাম্স

(c) স্পেনসার

(d) মন্তেসরি।

40. কোন্ দার্শনিক বলেছেন (Knowledge is power)?⭑ “জ্ঞানই হল শক্তি।” 

(a) ফ্রয়েবেল

(b) মন্তেসরি

(c) ফ্রান্সিস বেকন

(d) ডিউই।

41. শিক্ষার প্রকৃতি এবং উদ্দেশ্য বোঝার জন্য একটি ভিত্তি প্রদান করে-

(a) সমাজবিজ্ঞান

(b) নীতিশাস্ত্র

(c) ন্যায়শাস্ত্র

(d) শিক্ষাদর্শন।

42. পাঠ্যপুস্তক নির্বাচন, শিক্ষণপদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষাক্ষেত্রে সমস্যাসমাধান ইত্যাদি নানা বিষয়ের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়-

(a) গণিত

(b) পৌরবিজ্ঞান

(c) সমাজবিজ্ঞান

(d) শিক্ষাদর্শন।

43. পরিবর্তনশীল জীবন পরিবেশে নিজের আচরণধারার পরিবর্তন ঘটিয়ে অভিযোজন করতে পারাই হল –

(a) দর্শন

(b) শিক্ষা

(c) সমাজতত্ত্ব

(d) নির্দেশনা।

44. শিশুর জন্মগত আচরণধারার পরিবর্তন ও পরিবর্ধনের গতি কোন্ দিকে পরিচালিত হবে সে বিষয়ে যথাযোগ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষাবিজ্ঞানীকে নির্ভর করতে হয় –

(a) শুধুমাত্র শিক্ষাবিজ্ঞানের উপর

(b) সমাজবিজ্ঞানের উপর

(c) নীতিশাস্ত্রের উপর

(d) দর্শনশাস্ত্রের উপর।

45. দার্শনিক তত্ত্বগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করার কাজটি করে

(a) শিক্ষাবিজ্ঞান

(b) মনোবিজ্ঞান

(c) সমাজবিজ্ঞান

(d) নৃবিজ্ঞান।

46. দর্শনশাস্ত্র ব্যক্তিজীবন বিকাশের দিক নির্ণয় করে, শিক্ষাবিজ্ঞান সেই বিকাশের-

(a) সীমাবদ্ধতা নির্ধারণ করে

(b) মান নির্ধারণ করে

(c) গতি নির্ধারণ করে

(d) পরিধি নির্ধারণ করে।

47. শিক্ষা এবং দর্শন উভয়েরই আলোচ্য বিষয়বস্তু হল-

(a) প্রকৃতি

(b) তত্ত্বকথা

(c) জীবনাদর্শ

(d) তর্কবিদ্যা।

48. দর্শনশাস্ত্রে যেমন জীবনের আদর্শগত দিক সম্পর্কে আলোচনা করা হয় তেমনি শিক্ষাবিজ্ঞানে জীবনাদর্শের কোন্ দিকটি সম্পর্কে আলোচনা করা হয়?

(a) ক্রিয়াশীল দিক

(b) তাত্ত্বিক দিক

(c) সামাজিক দিক

(d) মানবিক দিক।

49. ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা হলেন-

(a) হার্বার্ট স্পেনসার

(b) রুশো

(c) জন ডিউই

(d) পেস্তালৎসি।

50. দার্শনিকদের দ্বারা নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়, তাকে বলে

(a) পাঠ্যসূচি

(b) পাঠপরিকল্পনা

(c) পাঠদানের কৌশল

(d) পাঠক্রম।

51. যে জীবনাদর্শকে শিক্ষার লক্ষ্য হিসেবে নির্বাচন করা হয়েছে স্বাভাবিকভাবে সেই জীবনাদর্শের প্রতিফলন, কীসের মধ্যে হওয়া বাঞ্ছনীয়?

(a) বিদ্যালয় প্রাঙ্গণেd)

(b) বিদ্যালয়কক্ষে

(c) পাঠক্রমোপাতকী

(d) তর্কবিদ্যায়।

52. জন অ্যাডার্সের মতে, শিক্ষা হল দর্শনের-

(a) ফলিত ও গতিশীল দিক

(b) ফলিত ও গতিহীন দিক

(c) ফলিত ও সামাজিক দিক

(d) ফলিত ও মনোবৈজ্ঞানিক দিক।

53. “শিক্ষা দর্শন ভিন্ন কখনোই সম্পূর্ণ ও সাবলীল স্বচ্ছতা লাভ করতে পারে না।”- এই কথাটি বলেছেন-

(a) জন অ্যাডাম্স

(c) কমেনিয়াস

(b) রুশো

(d) ফিক্টে।

54. যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন্ শৃঙ্খলার প্রবর্তন করেছে?

(a) অনিয়ন্ত্রিত শৃঙ্খলা

(b) নিয়মতান্ত্রিক শৃঙ্খলা

(c) নিয়মবহির্ভূত শৃঙ্খলা

(d) একনায়কতান্ত্রিক শৃঙ্খলা।

55. দর্শনের দেখা কেবল চোখ দিয়ে দেখা নয়, কেবল যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা নয়- তার সঙ্গে এর কাজ হল –

(a) সমগ্র অন্তর দিয়ে দেখা

(b) সমগ্র সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা

(c) প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে দেখা

(d) নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা।

56. সমস্ত বিষয়বস্তুর উপর ভিত্তি করে যে নির্যাস জীবন ও জগৎকে এক ও অখন্ড করে রেখেছে- তাই-ই হল-

(a) দর্শন

(b) বিজ্ঞান

(c) ন্যায়

(d) নীতি।

57. দর্শনকে শিক্ষার তাত্ত্বিক দিক বলেছেন-

(a) জন অ্যাডাম্স

(b) জন ডিউই

(c) ফিক্টে

(d) পেস্তালৎসি।

58. “প্রতিটি মানুষই জন্মগতভাবে দার্শনিক।” (Every man is a born philosopher) – এই কথাটি বলেছেন-

(a) কমেনিয়াস

(c) পেস্তালৎসি

(b) হার্বার্ট স্পেনসার

(d) সোপেন হাওয়ার।

59. “শিক্ষা হল একটি প্রয়োগমূলক দর্শন” (Education is a practical philosophy)-এই কথাটি বলেছেন

(a) জন ডিউই

(b) রাসেল

(c) পার্সি নান

(d) ফিটে।

60. দর্শন পরম সত্যের নিরিখে জীবনের

(a) মান নির্ণয় করে

(b) লক্ষ্য নির্ণয় করে

(c) প্রাপ্তি নির্ণয় করে

(d) নীতি নির্ণয় করে।

61. জীবনচর্চার উপযোগী বিভিন্ন মূল্যবোধের সমষ্টি গড়ে তোলে

(a) সমাজবিজ্ঞান

(b) মনোবিজ্ঞান

(c) দর্শন

(d) নীতিবিদ্যা।

62. জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের বিকাশপ্রক্রিয়া কার উপজীব্য বিষয়?

(a) শিক্ষার

(b) রাষ্ট্রবিজ্ঞানের

(c) সমাজবিজ্ঞানের

(d) ন্যায়ের।

63. শিক্ষার প্রয়োজন বেরিয়ে আসে-

(a) রাষ্ট্রের প্রয়োজন থেকে

(b) জীবনের প্রয়োজন থেকে

(c) নীতিবিজ্ঞানের প্রয়োজন থেকে

(d) আধ্যাত্মিকতার প্রয়োজন থেকে।

64. শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, পদ্ধতি, শিক্ষাপরিকল্পনা যার দ্বারা নির্ধারিত হয়, তা হল-

(a) জীবনের উন্নতি

(b) জীবনের মান

(c) জীবনের নীতি

(d) জীবনের লক্ষ্য।

65. শিক্ষাকে বলা হয়

(a) নৈতিক দর্শন

(b) জীবনদর্শন

(c) প্রায়োগিক দর্শন

(d) সামাজিক দর্শন।

66. শিক্ষামূলক পদ্ধতিগুলি কাকে অনুসরণ করে পরিচালিত হয়?

(a) জীবনের আশা-আকাঙ্ক্ষা

(b) জীবনের নীতি

(c) সমাজের উন্নতি

(d) জীবনের লক্ষ্য।

67. দর্শন ও শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে গড়ে উঠেছে – 

(a) শিক্ষণ বিদ্যা

(b) শিখন

(c) শিক্ষামূলক দর্শন

(d) শিক্ষা মনোবিদ্যা।

68. প্রাচীন ভারতে বেদ-উপনিষদের যুগে আত্মমুক্তিকে যা হিসেবে প্রচার করা হয়েছে, তা হল

(a) পরাবিদ্যা

(b) অপরাবিদ্যা

(c) ন্যায়দর্শন

(d) যোগদর্শন।

69. প্রাচীন ভারতে বেদ-উপনিষদের যুগে ব্যাবহারিক জীবনের প্রেক্ষিতে মূল্য দেওয়া হয়েছে-

(a) অথর্ব বেদকে

(b) পরাবিদ্যাকে

(c) অপরাবিদ্যাকে

(d) ন্যায়দর্শনকে।

70. বুদ্ধদেবের নির্দেশিত দর্শনের মূল নির্যাস যে শিক্ষাপরিকল্পনায় ব্যক্ত হয়েছে, তা হল-

a) পুথিকেন্দ্রিক শিক্ষাপরিকল্পনা

(b) রাষ্ট্রভিত্তিক শিক্ষাপরিকল্পনা

(c) তাত্ত্বিক শিক্ষাপরিকল্পনা

(d) সংঘভিত্তিক শিক্ষাপরিকল্পনা।

71. প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস তাঁর সক্রেটিক মেথডের মধ্য দিয়ে যে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, তা হল-

(a) অপরকে জানা ও জ্ঞান আহরণ করা

(b) রাষ্ট্রকে জানা ও জ্ঞান আহরণ করা

(c) নিজেকে জানা ও জ্ঞান আহরণ করা

(d) a ও c উভয়ই ঠিক।

72. দার্শনিক সক্রেটিসের ভাবশিষ্য ছিলেন –

(a) হার্বার্ট স্পেনসার

(b) প্লেটো

(c) পেস্তালৎসি

(d) রুশো।

73. ষোড়শ শতকে কোন্ অভিজ্ঞতাবাদী দার্শনিক সংবেদনভিত্তিক শিক্ষাপ্রণালীর কথা বলেন?

(a) হবস

(b) কার্ল মার্কস

(c) জন লক্

(d) কান্ট।

74. সর্বাধিক জ্ঞানভিত্তিক পাঠক্রম অথবা Encyclopaedic knowledge -এর জন্ম হয়েছে কোন্ দার্শনিকের দর্শনচিন্তা থেকে?

(a) কমেনিয়াস

(b) রুশো

(c) অ্যারিস্টট্ল

(d) পেস্তালৎসি।

75. দার্শনিক রুশো ছিলেন-

(a) ভাববাদী

(b) প্রয়োগবাদী

(c) বাস্তববাদী

(d) প্রকৃতিবাদী।

76. যাঁর প্রভাবে শিশুকেন্দ্রিক শিক্ষাভাবনা গড়ে উঠেছে, তিনি হলেন দার্শনিক-

(a) কান্ট

(b) ফ্রয়েবেল

(c) বুশো

(d) হার্বার্ট স্পেনসার।

77. রুশোর অনুগামী ছিলেন দার্শনিক –

(a) হেগেল

(b) কান্ট

(c) হার্বার্ট স্পেনসার

(d) পেস্তালৎসি।

78. পেস্তালৎসির মনোস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকে শিক্ষায় যে বিষয়টির প্রতিফলন ঘটেছে, তা হল-

(a) সমাজবিজ্ঞান

(b) মনোবিজ্ঞান

(c) শুধুমাত্র দর্শন

(d) রাষ্ট্রবিজ্ঞান।

79. দার্শনিক হার্বার্ট যে দেশের মানুষ ছিলেন সেটি হল-

(a) জার্মান

(b) রাশিয়া

(c) আমেরিকা

(d) ফ্রান্স।

৪০. দার্শনিক হার্বার্ট শিক্ষাক্ষেত্রে যে পদ্ধতিটির পরিবেশন করেছিলেন, সেটি হল –

(a) শিক্ষাদানের সামাজিক পদ্ধতি

(b) শিক্ষাদানের ব্যক্তিতান্ত্রিক পদ্ধতি

(c) শিক্ষাদানের শিশুকেন্দ্রিক পদ্ধতি

(d) শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতি।

81. শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল দার্শনিক নীতি হল মনের-

(a) বিচ্ছিন্নতাধর্মী ক্ষমতা

(b) সমন্বয়ধর্মী ক্ষমতা

(c) এককেন্দ্রিক ক্ষমতা

(d) a ও c উভয়ই ঠিক।

82. জার্মান দার্শনিক ফ্রয়েবেল শিক্ষাক্ষেত্রে আত্মবিকাশ ধর্মের ক্ষেত্রে তুলে ধরেছিলেন বিশ্বপ্রকৃতির –

(a) নীতিকে

(b) জ্ঞানকে

(c) অখণ্ড ঐক্যতত্ত্বকে

(d) খণ্ডিত চিত্রকে।

83. ফ্রয়েবেল প্রবর্তন করেছিলেন

(a) মন্তেসরি পদ্ধতির

(b) ডালটন পদ্ধতির

(c) জ্ঞানমূলক পদ্ধতির

(d) কিন্ডারগার্টেন পদ্ধতির।

84. ব্রিটিশ দার্শনিক হার্বার্ট স্পেনসার-এর উপযোগিতাতত্ত্ব শিক্ষাজগতে উপহার দিয়েছে –

(a) বিজ্ঞানভিত্তিক পাঠক্রমের

(চ) সমাজভিত্তিক পাঠক্রমের

(c) তত্ত্বভিত্তিক পাঠক্রমের

(d) ধর্মীয় পাঠক্রমের।

85. শিশুশিক্ষায় মন্তেসরি পদ্ধতির উদ্ভাবক হলেন

(a) ফ্রয়েবেল

(b) রুশো

(c) মাদাম মারিয়া মন্তেসরি

(d) হার্বার্ট স্পেনসার।

86. শিক্ষামূলক দর্শন মূলত

(a) বস্তুধর্মী

(b) সমাজধর্মী

(c) রাষ্ট্রধর্মী

(d) মননধর্মী।

87. দর্শন যদি তত্ত্বকথা হয় তবে শিক্ষা হয় তার –

(a) বাস্তবতা

(b) ধর্মকথা

(c) অলংকার

(d) সবগুলি ঠিক।

৪৪. শিক্ষা হল দর্শনের-

(a) তাত্ত্বিক দিক

(b) গতিশীল দিক

(c) সামাজিক দিক

(d) সৃষ্টিশীল দিক।

89. শিক্ষার প্রকৃতি এবং উদ্দেশ্যকে বোঝার একটি ভিত্তি প্রদান করে

(a) শিক্ষণবিদ্যা

(b) শিক্ষাতত্ত্ব

(c) শিক্ষাদর্শন

(d) শিক্ষণপ্রণালী।

90. শিক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্নগুলির বিবেচনা করে –

(a) শিক্ষানীতি

(b) শিক্ষণবিদ্যা

(c) শিক্ষাতত্ত্ব

(d) শিক্ষাদর্শন।

91. শিক্ষাদর্শনের অন্যতম কাজ হল-

(a) শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানো

(b) তাত্ত্বিক জ্ঞান সরবরাহ করা

(c) শিক্ষার গতিশীলতাকে হ্রাস করা

(d) কোনোটিই নয়।

92. শিক্ষাদর্শনের উপর ভিত্তি করে শিক্ষার পদ্ধতি হিসেবে ডালটন পদ্ধতির প্রবর্তন করেন কে?

(a) পেস্তালৎসি

(b) জন ডিউই

(c) হেলেন পার্কহার্স্ট

(d) হার্বার্ট স্পেনসার।

93. কত সালে ডালটন পদ্ধতির উদ্ভব হয়?

(a) 1911

(b) 1913

(c) 1915

(d) 1919

94. দার্শনিক তথা শিক্ষাবিদ জন ডিউই এর দ্বারা প্রবর্তিত শিক্ষণ পদ্ধতিটি হল –

(a) সমস্যাসমাধান পদ্ধতি

(b) প্রকল্প পদ্ধতি

(c) ডালটন পদ্ধতি

(d) কিন্ডারগার্টেন পদ্ধতি।

95. মনে করা হয়, পৃথিবীর সকল মহান শিক্ষাবিদগণ প্রাথমিকভাবে ছিলেন আশ

(a) দার্শনিক

(b) বিজ্ঞানী

(c) মনোস্তত্ত্ববিদ

(d) সমাজবিদ।

96. দর্শনকে শিক্ষার তত্ত্ব হিসেবে সংজ্ঞায়িত করেছেন-

(a) কান্ট

(b) রাসেল

(c) জন ডিউই

(d) পেস্তালৎসি।

97. শিক্ষাকে অন্যান্য মানবিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে-

(a) শিক্ষাদর্শন

(b) শিক্ষাতত্ত্ব

(c) মনোবিজ্ঞান

(d) ন্যায়শাস্ত্র।

98. দার্শনিকদের মতে, শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –

(a) দৈহিক বৃদ্ধিতে

(b) শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান গঠনে

(c) সংস্কৃতির সঞ্চালনে

(d) সবকটি ঠিক।

99. সংস্কৃতি ও অপসংস্কৃতির মধ্যে পার্থক্য বুঝতে শিক্ষা মানুষের মধ্যে কোন্ ক্ষমতা জাগ্রত করে?

(a) নির্দেশদানের

(b) বিচারকরণের

(c) নীতিবোধের

(d) সমস্যা সমাধানের।

100. দর্শনের বিভিন্ন শাখা থেকে বেশ কিছু বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের মধ্যে সাঙ্গীকরণ করে সমৃদ্ধতর হয়েছে

(a) শিক্ষাতত্ত্ব

(b) শিক্ষাদর্শন

(c) শিক্ষা মনোবিদ্যা

(d) সমাজবিদ্যা।

আরও পড়ুন – শিক্ষার বিভিন্ন রূপ MCQ ১ম সেমিস্টার

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
মানসিক স্বাস্থ্য ও কল্যাণ (UNIT 2) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
শিখন প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Click here
ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশুদের শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ