সুফিবাদ কাকে বলে? ‘সুফি’ শব্দের অর্থ কী

সুফিবাদ কাকে বলে? ‘সুফি’ শব্দের অর্থ কী অথবা, সুফিবাদ কী? ‘সুফি’ নামে কারা অভিহিত হতেন- এ প্রসঙ্গে বিভিন্ন মতামত লেখো

সুফিবাদ কাকে বলে? 'সুফি' শব্দের অর্থ কী
সুফিবাদ কাকে বলে? ‘সুফি’ শব্দের অর্থ কী

সুফিবাদ

মধ্যযুগে হিন্দু ভক্তিবাদের মতোই ইসলাম ধর্মেও প্রাতিষ্ঠানিক আচার-অনুষ্ঠানের পরিবর্তে ঈশ্বরের (আল্লাহ) প্রতি প্রেম ও ভক্তি দ্বারা সান্নিধ্যলাভের তত্ত্বের উদ্ভব ঘটে। এই সময় এক শ্রেণির মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ- সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন। এই মতবাদকে সুফিবাদ বলা হয়।

(1) সুফিসাধক: মুসলিম  অধ্যুষিত আরব, মিশর, আফগানিস্তান প্রভৃতি দেশের আদিপর্বের সুফিসাধক-সাধিকা ছিলেন অল-হাসান অল-বসরি (Al-Hasan al-Basri), ইব্রাহিম-ই-আদম (Ebrahim-e-Adham), মনসুর অল-হাল্লাজ (Mansour al-Hallaj), মহিলা সুফি রাবিয়া অল-বসরি (Rabia Al-Basri) প্রমুখ। অন্যদিকে ভারতে সুফি সিলসিলার মধ্যে চিন্তি ও সুরাবর্দি সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল আর সুফিবাদীদের মধ্যে মইনউদ্দিন চিন্তি, নিজামউদ্দিন আউলিয়া প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এঁরা হিন্দু-মুসলমান উভয় ধর্ম সম্প্রদায়ের সহনশীলতার মধ্য দিয়ে সমন্বয়সাধনের চেষ্টা করেন। ফলে হিন্দুর উৎসবে মুসলমানরা যেমন যোগ দিতেন, তেমনই মুসলমানের উৎসবে হিন্দুরাও উপস্থিত থাকতেন। আবার এই দুই সম্প্রদায়ের মধ্যে বেশভূষা ও খাদ্যাভ্যাসের আদানপ্রদানের পাশাপাশি আদবকায়দারও পরিবর্তন ঘটেছিল।

সুফি শব্দের অর্থ/ সুফি শব্দের উৎপত্তি

‘সুফি’ শব্দটির অর্থ ও উৎপত্তি সম্পর্কে নানা মত আছে।

(1) সাফা: কেউ কেউ মনে করেন, আরবি ‘সাফা’ অর্থাৎ পবিত্রতা থেকে এটির উৎপত্তি। সেই হিসেবে কায়মনোবাক্যে পবিত্র যিনি, তিনিই একমাত্র সুফি নামে পরিচিত হন।

(2) সাফ: আবার অনেকের মতে, ‘সাফ’ বা সারিবদ্ধভাবে দাঁড়ানো থেকে এর সৃষ্টি। এই অতীন্দ্রিয়বাদী সাধকেরা আল্লাহর কাছে পৌঁছোনোর জন্য ভক্তদের সারির শীর্ষে অবস্থান করেন বলে তাঁরা হলেন সাফ বা সুফি।

(3) সুফ্ফা: কারও মতে ‘সুফফা’ থেকে ‘সুফি‘ শব্দটি এসেছে। সুফ্ফা বলতে বোঝায়, পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দ।

(4) মুফ: অবশ্য অধিকাংশ পণ্ডিতের মতে, সুফ থেকে সুফি শব্দের উৎপত্তি। ‘সুফ’ অর্থাৎ, মোটা পশমের বস্ত্র পরিধানকারী সরলতা ও পবিত্রতার প্রতীক ধর্মপ্রাণ ব্যক্তিদের ‘সুফি’ বলা হয়। তবে উৎপত্তি যেটাই হয়ে থাকুক, সুফিবাদী সাধকেরা যে মহম্মদের ভাবধারা ও কর্মকে একনিষ্ঠভাবে অনুসরণ করার ব্রতে ব্রতী ছিলেন, তা নিয়ে কোনও সংশয় নেই। তবে একাজে তাঁরা কোনও বাহ্যিক আচার- অনুষ্ঠানকে নয়, বরং প্রাধান্য দিতেন অন্তরের পবিত্রতাকে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ