সবার উপরে মানুষ সত্য রচনা 400+ শব্দে

সবার উপরে মানুষ সত্য রচনা

সবার উপরে মানুষ সত্য রচনা
সবার উপরে মানুষ সত্য রচনা

ভূমিকা

শিখাইলে সেই সত্য তুচ্ছ নয় মনুষ্যত্ব দেব নয়, মানুষই অমর। কবিশেখর কালিদাস রায়ের এই চিরসত্যের রূপটি কালের কষ্টিপাথরে পরীক্ষিত। সভ্যতা সৃষ্টির প্রথম লগ্ন থেকে চিন্তনে ও মননে মানুষ তার শ্রেষ্টত্ব প্রমাণ করে আসছে। সেই শ্রেষ্টত্ব তার সঙ্গবদ্ধতায়, চিন্তায়, জ্ঞান বুদ্ধিতে, হৃদয়ধর্মের প্রকাশে। মানুষের প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারের হাতিয়ার হল তার বুদ্ধির তিঘ্নতা। জন কল্যান সাধনের শ্রেষ্ট পন্থা মানুষের সেবা। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত হওয়া এবং অন্যের মনে মমত্ব বোধ জাগিয়ে তোলা -মানুষের মহান পবিত্র কর্তব্য।

মানবিকতার অবমাননার কারণ

মানবসভ্যতার অস্তিত্ব বজায় রেখেছে মানবতার বাণী। মানুষ যখন প্রকৃতিশক্তির কাছে নিজেদের অসহায় মনে করে তখন মেতে ওঠে দেব দেবীর পুজোয়, তাদের মূলধন হয় ধৰ্ম্ম, মানবতাবোধ বাধাপ্রাপ্ত হয়। মানুষ মানুষকে করে পীড়ন শোষন, সংকীর্ণতার বিভীষিকা আত্মপ্রকাশ করে। মানুষ যখন তার প্রকৃত মূল্যবোধ হারিয়ে ফেলে তখন জাতপাতের কুসংস্কারে সে নিয়োজিত হয়। মধ্যযুগে ঘটেছিল মানবতার চেতনার অবক্ষয়। তখন মানুষ হারিয়ে ফেলল ধর্মের আবরণে আত্মবিশ্বাস, শুরু হল ধর্মের অনাচার, মানুষের ওপর উৎপীড়ন। গৌতমবুদ্ধ প্রচার করলেন, ‘মানবমৈত্রী ও করুণা’র অমৃত বাণী।

সমাজের অস্পৃশ্য ঘৃণ্য মানুষ মানবতার স্বীকৃতিতে স্ব- জীবনের সাধনায় অভিষিক্ত হল। হিংসায় উন্মত্ত পাশ্চাত্য উদ্বোধিত হল যীশুখ্রিস্টের মানবপ্রেমের মহৎ প্রেরণায়। কৃত্রিম ভেদাভেদ দূর করতে প্রয়াসী হলেন অনেকে, এগিয়ে এলেন মার্টিন লুথার, জোয়ান-অব-আর্কের মতো মহান মানবপ্রেমিক ও দেশপ্রেমিকগণ। হজরত মহম্মদ ধর্মের কথা ঘোষণা করলেও মানুষের গুরুত্বকে স্থান দিয়েছেন সবের্বাচ্চে। মহাপুরুষ মহম্মদ গভীর ভগবদ্বিশ্বাসী হয়েও ইসলাম ধর্ম প্রচার করেন আন্তরিক মানব প্রত্যয়ের প্রেরণায় ভ্রাতৃত্বের আদর্শে উদ্ভাসিত হয়ে।

আধুনিক যুগের প্রেক্ষাপটে মানবতা

আধুনিক যুগে নবজাগরণের প্রেক্ষাপটে মানুষ তার নতুন পরিচয় জানল, উচ্চারিত হল মানবিকতার কথা, ধর্ম- সংস্কার-স্বার্থের বাধন থেকে মুক্ত মানুষের ‘স্বাধীন বিকাশ’ প্রশংসিত হল। প্রতিষ্ঠিত হল এই ‘মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ, আর কিছু নয়’। (Man is a man for all that). সংস্কারাচ্ছন্ন মানুষ উপলব্ধি করল মানুষই সমস্ত শক্তির উৎস-সমাজ সৃষ্টিতে, মানুষের গুরুত্ব আরোপে মানবমহাত্ম্যের নতুন দিগন্ত উন্মোচিত হল। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, “আমায় নইলে ত্রিভূবনেশ্বর তোমার প্রেম হত যে মিছে”।

সভ্যতার সংকট

মানবকল্যানই শ্রেষ্ঠ মানবধর্ম এই চিরসত্য প্রচারিত হলেও বিবেকহীন মানুষের দ্বারা লাঞ্ছিত অপমানিত হতে লাগল বৃহত্তম জনসমাজ। ধর্মযুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রভৃতি মানবতার অবমাননার নামান্তর মাত্র। সারা পৃথিবীতে ধর্মের নামে দাঙ্গা, হানাহানি হয়েছে, ঘটেছে দেশভাগের মতো দুঃখজনক ঘটনা। জাতের দোহাই দিয়ে মানুষই ঘৃণা করেছে মানুষকে। স্বামী বিবেকানন্দ বলেছেন-

বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।

জনসেবার মাধ্যমে জনকল্যানই মানুষের শ্রেষ্ঠ ধর্ম।

মানবতার পরিচয়

এখন মানব সেবায় এগিয়ে এসেছে বহু প্রতিষ্ঠান, প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে মানবিকতার কথা উল্লেখ আছে। সমাজের মহান কর্তব্য হল, ‘সর্বসংস্কার মুক্ত মানবসত্য’ উপলব্ধির আলোকে জনকলানমূলক কাজে আত্মনিয়োগ করা। মানবকল্যানের সাধন-ব্রতই সমস্ত মানুষের মহান ব্রত। এই সত্য প্রতিষ্ঠিত হলে অমানবতার অন্ধকার থেকে আলোকের পথে হবে উত্তরণ, হবে ভেদাভেদ ভুলে ত্বরান্বিত মানবসভ্যতার সুস্থ গতি। সার্থক হবে কবি সত্যেন্দ্রনাথ দত্তের স্বপ্ন-ভবিষ্যৎ,

মানুষে মানুষে নাই যে বিশেষ
নিখিল ধরা ব্রহ্মম।

উপসংহার

মানুষের মন থেকে কুসংস্কার ঘৃণা-বিদ্বেষের প্রাচীর অপসারিত হলে সবার মুখে উচ্চারিত হবে চন্ডীদাসের উচ্চারিত কবিতার অভিব্যক্তি, ‘শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ