মধ্যযুগের ভারতে হিন্দু-মুসলমান সমন্বয়ের কারণ কী ছিল

মধ্যযুগের ভারতে হিন্দু-মুসলমান সমন্বয়ের কারণ কী ছিল

মধ্যযুগের ভারতে হিন্দু-মুসলমান সমন্বয়ের কারণ কী ছিল
মধ্যযুগের ভারতে হিন্দু-মুসলমান সমন্বয়ের কারণ কী ছিল

মধ্যযুগের ভারতে হিন্দু মুসলমান সমন্বয়ের কারণ 

মধ্যযুগের ভারতে শাসক-শাসিত, বিজয়ী-বিজিত হিসেবে ভারতে মুসলমান ও হিন্দুরা বসবাস করতে থাকে। সময়ের সঙ্গে বিভিন্ন প্রয়োজনে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে ওঠে। এই হিন্দু-মুসলিম সমন্বয় ও সংমিশ্রণের পশ্চাৎপটে বেশকিছু কারণ সক্রিয় ছিল। যথা-

(1) প্রশাসনিক প্রয়োজনীয়তা: ভারতে মুসলিম শাসকগোষ্ঠী উপলব্ধি করেন যে, সুবিশাল ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দুদের বাদ দিয়ে শাসনকার্য পরিচালনা সম্ভব নয়। তাছাড়া সকল হিন্দুদের শুধু অস্ত্রবলে ইসলাম ধর্মেও দীক্ষিত করা সম্ভব নয়। তাই রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতার কারণে মুসলিম শাসকেরা সহনশীল নীতি গ্রহণ করেন। কেরানি, রাজস্ব আদায়কারী, হিসাবরক্ষক, বিচারক, সৈনিক ইত্যাদি বিভিন্ন পদে তাঁরা হিন্দুদের নিযুক্ত করেন।

(2) নতুন পেশার উদ্ভব ও আর্থিক সমৃদ্ধি: আলোচ্য পর্বে ভারতে শিল্প-বাণিজ্য-নগরায়ণকে কেন্দ্র করে বিভিন্ন পেশা গড়ে উঠেছিল। তাছাড়া সেসময় নগরের প্রয়োজনে কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধি পায়, খাদ্যশস্যের দামও বাড়ে। ফলে কৃষকশ্রেণি লাভবান হয়। পাশাপাশি নীচুতলার মানুষজন দৈনিক মজুরিতে কাজ পায়। এভাবে বৃহত্তর জনগোষ্ঠী আর্থিক স্বচ্ছলতার স্বাদ পেলে তারা মুসলিম শাসকের সহযোগী হয়ে ওঠে। ফলে সমন্বয়ের পথ উন্মুক্ত হয়।

(3) চিরায়ত ঐতিহ্য: পরকে আপন করে নেওয়া হল ভারতের চিরায়ত ঐতিহ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি জাতি ভারতে প্রবেশ করেছে এবং এদেশের জনসমুদ্রে বিলীন হয়ে গিয়ে হয়ে উঠেছে ভারতীয়। মুসলিমদের ক্ষেত্রেও প্রাথমিক সংঘাত পর্ব কাটিয়ে সমন্বয় ঘটতে শুরু করে।

(4) ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময়: ভারতে ভক্তি ও সুফি প্রচারকগণ তাঁদের আন্দোলনের মাধ্যমে উভয় ধর্মের মধ্যে মিলনসেতু তৈরি করেছিলেন। এই সকল সাধকেরা ধর্মের গণ্ডির বাইরে গিয়ে প্রাধান্য দিতেন মানবিক মূল্যবোধকে। যা উভয় সম্প্রদায়ের মানুষকে কাছে এনেছিল।

(5) কর্মসূত্রে যোগাযোগ স্থাপন: বিভিন্ন অর্থনৈতিক তথা কাজের ক্ষেত্রগুলিতে (যেমন- বাজার, বাণিজ্যক্ষেত্র) হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে কর্মসূত্রে যোগাযোগ স্থাপিত হয়। মুসলিম ও হিন্দু বণিকেরা একই সঙ্গে বাণিজ্যের কাজ করতেন। ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। উপরোক্ত কারণগুলি মিলেই মধ্যযুগীয় ভারতবর্ষে সমন্বয়ধর্মী বাতাবরণ গড়ে ওঠে। বাস্তব প্রয়োজন, ঐতিহ্য হিন্দু ও মুসলিমদের মেলবন্ধন ঘটায়।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ