বিজ্ঞানচর্চার প্রসারে নবজাগরণের গুরুত্ব আলোচনা করো

বিজ্ঞানচর্চার প্রসারে নবজাগরণের গুরুত্ব আলোচনা করো

বিজ্ঞানচর্চার প্রসারে নবজাগরণের গুরুত্ব আলোচনা করো
বিজ্ঞানচর্চার প্রসারে নবজাগরণের গুরুত্ব আলোচনা করো

নবজাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল বিজ্ঞানচর্চার অগ্রগতি ও বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ। রেনেসাঁ বা নবজাগরণের প্রভাবে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা, যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানচর্চা শুরু হয়। এই সময় প্রাচীন ও মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও ধ্যানধারণাকে চুরমার করে বিশিষ্ট বৈজ্ঞানিকগণ নতুন নতুন আবিষ্কারের দ্বারা মানুষকে বিস্মিত করে তুলেছিলেন।

বিজ্ঞানচর্চার প্রসারে নবজাগরণের গুরুত্ব

(1) বিজ্ঞানবিষয়ক গ্রন্থের প্রকাশ: রেনেসাঁ যুগের মানবতাবাদীগণ প্রাচীন পুথি ও প্রাচীন বিদ্যা পুনরুদ্ধারে সচেষ্ট হন। এই সময় প্রায় তিন হাজার বিজ্ঞানবিষয়ক গ্রন্থ প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে আর্কিমিডিসের প্রবন্ধ বিশেষ উল্লেখযোগ্য।

(2) পর্যবেক্ষণ এবং পরীক্ষানিরীক্ষার উপর গুরুত্ব আরোপ: রেনেসাঁ পর্বে বৈজ্ঞানিকগণ প্রকৃতি সম্পর্কে প্রচলিত ধারণাগুলির পরিবর্তে পর্যবেক্ষণ এবং প্রমাণিত তথ্যের উপর বেশি গুরুত্ব দেন। এই পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(3) প্রাকৃতিক দর্শনের বিকাশ: নবজাগরণের সময়ে প্রাকৃতিক দর্শন বা প্রকৃতির গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, যা ধীরে ধীরে আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে। এই পর্বে সায়েনসিয়া (Scientia) বলতে বোঝাত সমগ্র জ্ঞানভাণ্ডারকে, আর এই জ্ঞানের বিশেষ বিভাগকে বলা হত প্রাকৃতিক দর্শন যার অন্তর্ভুক্ত ছিল চিকিৎসাবিজ্ঞান, জ্যোতিষ, অপরসায়ন, ম্যাজিক, গণিত, জ্যামিতি, শারীরবিদ্যা ইত্যাদি।

(4) ভৌগোলিক আবিষ্কার: নবজাগরণ পর্বের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কম্পাস ও এস্ট্রোল্যাবের আবিষ্কার। নৌ-পরিবহণের যন্ত্রপাতি আবিষ্কার করেন পাদুয়া, মন্টপিলিয়ের, প্যারিস বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপকরা। ফলে নতুন নতুন দেশ আবিষ্কার সহজ হল। স্পেন ও পোর্তুগাল ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(5) বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্ক ধারণার পরিবর্তন: টলেমির জ্যোতির্বিজ্ঞান, অ্যারিস্টটলের বলবিদ্যা দ্বারা প্রভাবিত ছিল মধ্যযুগীয় ইউরোপের বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা। পঞ্চদশ-ষোড়শ শতকের নতুন বিজ্ঞানচর্চা জীবজগৎ ও প্রকৃতি সম্বন্ধে প্রচলিত ধ্যানধারণার পরিবর্তন ঘটায়। গ্রহ-নক্ষত্র, সৌরজগৎ সম্বন্ধে নতুন ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন কোপারনিকাস, গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানী।

(6) মুদ্রণবিপ্লব ও সামরিক বিপ্লব: ১৪৫০ খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ইউরোপীয় শিক্ষার জগতে নবদিগন্ত উন্মোচিত করে। এর মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান দ্রুত এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নতুন নতুন আবিষ্কারের পথ প্রশস্ত করে। অন্যদিকে সামরিক ক্ষেত্রেও এই সময়ে উন্নত রণনীতি ও সমরাস্ত্রেরও উদ্ভাবন হয়।

মন্তব্য

মূলত মানুষের চিন্তাচেতনার মুক্তির একটি যুগ ছিল নবজাগরণ, যা বৈজ্ঞানিক চিন্তাধারাকে প্রভাবিত করে পরবর্তীকালে বিজ্ঞান বিপ্লবের পথকে প্রশস্ত করে। বিশ্বাসের আলোকে যুক্তির প্রতিষ্ঠা নয়, যুক্তির মাধ্যমে বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা সম্ভব -এই চিন্তা ছিল নবজাগরণের বিজ্ঞানচর্চার অন্যতম দান।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ