নিসর্গসৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ-আলোচনা করো

নিসর্গসৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ-আলোচনা করো

নিসর্গসৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ-আলোচনা করো
নিসর্গসৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ-আলোচনা করো

কাব্যগ্রন্থসমূহ: কবি জীবনানন্দ দাশের কবিতায় নানা আঙ্গিকে প্রকৃতির বর্ণনা পরিস্ফুট হয়েছে। জীবনানন্দের প্রথম কাব্যসংকলন ‘ঝরা পালক’ (১৯২৭) থেকে সর্বশেষ কাব্যগ্রন্থ ‘বেলা অবেলা কালবেলা’ (১৯৬১)-তে রয়েছে নিসর্গ বা প্রকৃতির অনন্য সৌন্দর্যবর্ণনা। জীবনানন্দের পরবর্তী গ্রন্থ ‘ধূসর পাণ্ডুলিপি’-তে কবিপ্রকৃতির সঙ্গে মানবজীবনের কঠিন ও কোমল অনুভূতির মিশ্রণ ঘটেছে। ‘বনলতা সেন’ ও ‘রূপসী বাংলা’ কাব্যে প্রেম, প্রকৃতি, ইতিহাস ও মৃত্যুচেতনা এক হয়ে গিয়েছে। ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’ ও ‘বেলা অবেলা কালবেলা’ গ্রন্থে কবির প্রকৃতিচেতনার মধ্য দিয়ে প্রধানত মানবসভ্যতা ও মানুষের তীব্র নৈরাশ্যবোধকে অতিক্রম করার প্রয়াস লক্ষ করা যায়।

কাব্যবৈশিষ্ট্য: ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থে কবি প্রকৃতির এক অপরূপ জগৎ নির্মাণ করেছেন। গ্রীষ্মের কালবৈশাখী, ডাহুকি পাখির আকুল গান কিংবা বর্ষায় ‘বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি আঁধারে’র অত্যন্ত পরিচিত দৃশ্য এ কাব্যে রয়েছে। প্রকৃতির বিভিন্ন রঙিন চিত্রগুলি ঋতুর অনুষঙ্গে ‘রূপসী বাংলা’র বিভিন্ন কবিতায় তুলে ধরেছেন কবি। এই কাব্যগ্রন্থের ৩ নং কবিতায় কবি তাই লেখেন- “বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর”।

‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘রূপসী বাংলা’, ‘বনলতা সেন’ – প্রভৃতি কাব্যে যেমন রয়েছে প্রকৃতির রমণীয় সৌন্দর্য তেমনই ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’, ‘বেলা অবেলা কালবেলা’ প্রভৃতি কাব্যগ্রন্থগুলিতে রয়েছে বন্যপ্রকৃতি, ঋতুময়তা, ক্লান্ত পৃথিবীর নানা প্রসঙ্গ; কারণ জীবনানন্দের এই কাব্যগ্রন্থগুলি ধ্বংসাত্মক দুই বিশ্বযুদ্ধ সমকালীন পরিস্থিতিতে লেখা হয়েছে। ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘তিমির হননের গান’ কবিতায় কবি সমস্ত কুশ্রীতাকে পেছনে ফেলে, হেমন্ত ঋতুর প্রকৃতিতে সুসময়ের প্রত্যাশাকে খুঁজে পান-

"সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু 
তারার আলোর দিকে চেয়ে নিরালোক 
হেমন্তের প্রান্তরের তারার আলোক।"

মূল্যায়ন: কবি জীবনানন্দ দাশের কবিতার মাধ্যমে বাংলা কবিতার দিক বদল শুরু হয়। জীবনানন্দ প্রকৃতির কবি-বাংলা সাহিত্যে প্রকৃতির কবিতা মানেই তাই জীবনানন্দের কবিতা।

আরও পড়ুন – নুন কবিতার নামকরণের সার্থকতা

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন