গান্ধিজির অছিবাদ সম্বন্ধে আলোচনা করো

গান্ধিজির অছিবাদ সম্বন্ধে আলোচনা করো

গান্ধিজির অছিবাদ সম্বন্ধে আলোচনা করো
গান্ধিজির অছিবাদ সম্বন্ধে আলোচনা করো

গান্ধিজির অছিবাদ

গান্ধিজির রাজনৈতিক চিন্তায় অছিবাদ (Trusteeship)-এর ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গান্ধিজি যে রাষ্ট্রহীন সমাজের আদর্শকে তুলে ধরেছিলেন তার একটি প্রধান উপাদান হল ‘অছিবাদ’ সম্পর্কিত ধারণা। গান্ধিজি বিশ্বাস করতেন রাষ্ট্রহীন সমাজ গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন নৈতিক উৎকর্ষ। অর্থাৎ নৈতিকতার দিক থেকে মানুষকে সৎ হতে হবে। এজন্য চাই ত্যাগ। গান্ধিজির এই ত্যাগের ভাবনা থেকেই অছিবাদ সম্পর্কিত ধারণা এসেছে।

অছিবাদের মূল বক্তব্য

গান্ধিজির অছি সম্পর্কিত তত্ত্বের মূল বক্তব্য হল, সমাজের ধনী ব্যক্তিরা তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে সম্পদের বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করবেন। অছি (Trustee) হিসেবে তাঁরাই এই অতিরিক্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর ফলে সমস্তরকম শ্রেণিদ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে এবং সমাজে নৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। গান্ধিজির মতে, অছি রক্ষণ হল বর্তমান পুঁজিবাদী সমাজকে সমতাভিত্তিক সাম্যবাদী সমাজে বদল করার একটি উপায়। এই ব্যবস্থা পুঁজিবাদকে সমর্থন করে না, এটি বর্তমান মালিকশ্রেণিকে আত্মসংশোধনের সুযোগ দেয়।

ত্যাগের আদর্শ

গান্ধিজির মতে, অছিবাদের ধারণা শুধু অর্থনৈতিক সুবিধা লাভের একটি ধারণা নয়, এ হল ভারতীয় দর্শনের ত্যাগের আদর্শের অনুমোদন। গান্ধিজির বক্তব্য অনুযায়ী, ভারতীয় ঐতিহ্যের অঙ্গ হল ত্যাগের আদর্শ। ঈশোপনিষদের কথা তুলে গান্ধিজি বলেছিলেন, ঈশোপনিষদের মূল কথা হল, “এই বিশ্বের সমস্ত কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন ঈশ্বর, ভোগ করার আগে ত্যাগ করতে শেখো, অপরের জিনিসে লোভ কোরো না।” বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় গান্ধিজি ধনী ব্যক্তিদের আহ্বান জানিয়ে বলেন, ভোগে নয়, সম্পদের লোভে নয়, ত্যাগে, অপরের প্রতি সমভাবে বিকশিত হবে জীবন ও সমাজের শক্তি। ভালোবাসা, দয়া, মায়া এবং সেবাই হল অছিবাদের আদর্শ।

গান্ধিজির লবণ আইন অমান্য আন্দোলনেও অছিবাদের ত্যাগের ধারণাকে তুলে ধরা হয়েছে।

অছিবাদের লক্ষ্য

i. বর্তমান পুঁজিবাদী সমাজকে সাম্যের পথে পরিবর্তন করে সমাজের ভোগী মালিক শ্রেণিকে ত্যাগী হওয়ার শিক্ষা দিতে হবে।

ii. ব্যক্তিগত মালিকানায় কিছু না রেখে সমাজের স্বার্থে, সমষ্টির কল্যাণের স্বার্থে ধনীরা নিজেদের নিয়োজিত করবে।

III. সম্পদের মালিকানা ও ব্যবহার সমাজের স্বার্থে নিয়ন্ত্রিত হবে।

iv. ব্যক্তির সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ করতে হবে।

v. সমাজ নিয়ন্ত্রিত অছিব্যবস্থাকে সমাজের স্বার্থে প্রয়োগ করতে হবে।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

অছিবাদের ধারণা রূপায়ণে অর্থনৈতিক প্রস্তাব

গান্ধিজি অছিবাদের ধারণাকে কার্যকর করার জন্য যেসব অর্থনৈতিক প্রস্তাবের কথা বলেছিলেন তার মধ্যে রয়েছে-

1. ধনীদের অধিক কর থেকে মুক্তিদান।

ii. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানার বিষয়টি জাতি নির্ধারণ করবে।

iii. অছিভুক্ত সম্পত্তির পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।

iv. সম্পদ সঞ্চয়ের প্রয়োজন নেই, সমাজের সেবা ও কল্যাণের কাজে তা ব্যয় করতে হবে।

v. প্রতিটি মানুষকে তার শ্রম, উদ্যোগ, মেধা ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে, তবেই সমাজ উপকৃত হবে।

মূল্যায়ন: গান্ধিজির অছিবাদ সম্পর্কিত তত্ত্বে সমাজবদলের কোনো বৈপ্লবিক ভাবনা নেই এ কথা সত্যি। গান্ধিজির অছি সম্পর্কিত ধারণায় রয়েছে, ভারতীয় ঐতিহ্যের ত্যাগের আদর্শ এবং নৈতিক ভাবনা।

গান্ধিজি নিজেই অছিবাদ সম্পর্কে তাঁর নিজস্ব অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করতে গিয়ে বলেছেন, “যারা আজ অর্থের অধিকারী তাদের বলা হচ্ছে অছিধারী হিসেবে আচরণ করে তারা তাদের সম্পদ গরিবের হয়ে গচ্ছিত রাখুক। তোমরা বলতে পার অছিরক্ষণ হল কয়টি আইনগত জল্পনামাত্র। কিন্তু লোকে যদি ক্রমাগত একে ধ্যান করে, এর যোগ্য কাজ করার চেষ্টা করে, তাহলে এখনকার তুলনায় পৃথিবী অনেক বেশি ভালোবাসার দ্বারা পরিচালিত হবে।”

আরও পড়ুন – রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ