ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারে উইলিয়ম টিন্ডেল-এর ভূমিকা লেখো

ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারে উইলিয়ম টিন্ডেল-এর ভূমিকা লেখো

ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারে উইলিয়ম টিন্ডেল-এর ভূমিকা লেখো
ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারে উইলিয়ম টিন্ডেল-এর ভূমিকা লেখো

চিরাচরিত ক্যাথলিক চার্চব্যবস্থা ও পোপতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই উদ্ভব হয় প্রতিবাদী খ্রিস্টান (Protestant Christian) ধর্মমতের। ইংল্যান্ডেও এই মতের প্রসার ঘটেছিল। প্রখ্যাত ইংরেজ ধর্মতত্ত্ববিদ এবং সংস্কৃতিবিদ উইলিয়ম টিন্ডেল (William Tyndale, ১৪৯৪-১৫৩৬ খ্রিস্টাব্দ) ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রসারে অবদান রেখেছিলেন।

ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারে উইলিয়ম টিন্ডেল-এর ভূমিকা

(1) প্রথম জীবন: আনুমানিক ১৪৯৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গ্লসেস্টারশায়ারে (Gloucestershire) উইলিয়ম টিন্ডেল জন্মগ্রহণ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং পরে কেমব্রিজ থেকেও শিক্ষাগ্রহণ করেন। তিনি ল্যাটিন, হিব্রু, ফরাসি, গ্রিক, জার্মান ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন।

(2) মতবাদ: উইলিয়ম টিন্ডেল ছিলেন একজন লুথারপন্থী ইংরেজ। তিনি যাজক ও মঠবাসীদের অনৈতিক ও ভোগবিলাসী জীবনের এবং অর্থের বিনিময়ে মুক্তিপত্র বিক্রির বিরোধিতা করেন। শিক্ষাব্যবস্থার মাধ্যম হিসেবে ল্যাটিন ভাষা ব্যবহারেরও বিপক্ষে ছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন কর আদায়ে পোপের কর্তৃত্ব, দফতর বিক্রির অধিকার, আচারসর্বস্ব ধর্মপালন- এসবের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার।

(3) বাইবেলের অনুবাদ: উইলিয়ম টিন্ডেলের প্রধান অবদান হল ইংরেজি ভাষায় বাইবেলের অবদান। তৎকালে ল্যাটিন ভাষায় রচিত বাইবেল ছিল সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তাই টিন্ডেল মূল গ্রিক ও হিব্রু থেকে সরাসরি ইংরেজিতে বই অনুবাদ করার সিদ্ধান্ত নেন। ধর্মের নামে চার্চের অনাচার দূর করা ছিল তাঁর লক্ষ্য। তিনি গ্রিকভাষা থেকে নিউ টেস্টামেন্ট-এর অনুবাদের কাজ শুরুও করে দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের চার্চ কর্তৃপক্ষ তা অনুমোদন না করায় তিনি জার্মানিতে চলে যান এবং ১৫২৫ খ্রিস্টাব্দে অনুবাদের কাজ সম্পূর্ণ করেন।

(4) প্রতিক্রিয়া: টিন্ডেলের বাইবেলের ইংরেজি অনুবাদকার্য তৎকালীন ক্যাথলিক চার্চ মেনে নিতে পারেনি। কারণ, এই অনুবাদ চার্চের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তিনি চার্চ কর্তৃক কঠোর বিরোধিতার সম্মুখীন হন। নিউ টেস্টামেন্টের কাজ শেষ করার পর টিন্ডেল ওল্ড টেস্টামেন্ট-এর অনুবাদ করার কাজে সচেষ্ট হলে তাঁকে ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়। এরপর গ্রেফতার ও বিচারের পর ১৫৩৬ খ্রিস্টাব্দে প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রচারের এই অক্লান্ত সৈনিকের ফাঁসি হয়।

(5) প্রভাব: উইলিয়ম টিন্ডেলের মৃত্যুর সময় তাঁর বাইবেল অনুবাদের ১৮,০০০ কপি মুদ্রিত হয়েছিল। তাঁর অনূদিত বাইবেল ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে এবং ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের অনুকূল পরিবেশ রচনায় সাহায্য করে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ