আখ্যানকাব্য কাকে বলে? এই কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো

আখ্যানকাব্য কাকে বলে? এই কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো

আখ্যানকাব্য কাকে বলে? এই কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো
আখ্যানকাব্য কাকে বলে? এই কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো

সংজ্ঞা: ‘আখ্যান’ শব্দের অর্থ কাহিনি। পৌরাণিক, ঐতিহাসিক, সমসাময়িক লৌকিক কাহিনি বা কল্পিত কোনো কাহিনিকে কেন্দ্র করে বর্ণনাত্মক রীতিতে যে আদি-মধ্য-অন্ত্যযুক্ত কাহিনিমূলক কাব্য রচিত হয় যা মহাকাব্যোচিত রূপ-রীতির গুণগত বৈশিষ্ট্য লাভ করতে পারে না-সেইসব বর্ণনাত্মক কাহিনিমূলক কাব্যগুলিকে সাধারণভাবে আখ্যানকাব্য (Narrative Poems) বলা হয়।

উদাহরণ: বাংলা সাহিত্যের কয়েকটি উল্লেখযোগ্য আখ্যানকাব্য হল- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮), মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ (১৮৬০) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘বীরবাহু’ (১৮৬৪), নবীনচন্দ্র সেনের ‘পলাশীর যুদ্ধ’ (১৮৭৫)।

বৈশিষ্ট্য:

• ঐতিহাসিক, পৌরাণিক ও সমকালীন সমাজ থেকে আখ্যানকাব্যের কাহিনি সংগ্রহ করা হয়।

• আখ্যানকাব্যে ঘটনা বা কাহিনি থাকে মুখ্য। চরিত্রগুলির মনোবিশ্লেষণ এখানে গৌণ।

• এই কাব্যের মুখ্য রস হল-বীররস ও করুণরস।

• একটি জাতির আশা-আকাঙ্ক্ষার কথাই এই কাব্যের প্রধান উপজীব্য। তবে ব্যক্তিগত মানসধর্মও প্রচ্ছন্নভাবে সংযুক্ত থাকে।

• বর্ণনাধর্মিতা এই কাব্যের প্রধান বৈশিষ্ট্য।

• আখ্যানকাব্যের কাহিনির মধ্যে একমুখী প্রবাহ লক্ষ করা যায়।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

• আদি-মধ্য-অন্ত্যযুক্ত কাহিনি এ কাব্যে বর্ণিত হয় এবং সেই কাহিনির মধ্যে ধারাবাহিকতা থাকে।

• আখ্যানকাব্যের ভাষা হয় সহজসরল।

• এই কাব্যে ছন্দ ও অলংকারের ব্যবহার স্বল্প পরিমাণে থাকে।

• দেশজয়, প্রেম, রোমান্স, ঐতিহাসিক ঘটনা, বীরের কার্যকলাপ ও ধর্মানুভূতি ইত্যাদি বিষয়ে আখ্যানকাব্যগুলি রচিত হয়।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ