রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো

রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো

রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো
রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো

ভূমিকা: প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভারতী’, ‘সাধনা’, ‘ভাণ্ডার’, ‘নবপর্যায় বঙ্গদর্শন’ ইত্যাদি একাধিক পত্রিকা সম্পাদনার সূত্রে বাংলা প্রবন্ধের সম্ভারকে বাড়িয়ে তুলেছিলেন। তাঁর ভাষা ও গদ্যরীতির বৈচিত্র্য, অসামান্য শৈলী পাঠকবর্গের দৃষ্টি আকর্ষণ করে। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে

আত্মপরিচয়মূলক প্রবন্ধ: রবীন্দ্রনাথের আত্মকথামূলক গ্রন্থগুলি হল— ‘জীবনস্মৃতি’ (১৯১২), ‘ছেলেবেলা’ (১৯৪০), ‘আত্মপরিচয়’ (১৯৪৩)। রবীন্দ্রনাথের মতে, ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি আত্মজীবনী নয়, জীবনের স্মৃতি মাত্র।

ভ্রমণকাহিনি বিষয়ক প্রবন্ধ: রবীন্দ্রনাথের ভ্রমণপিপাসু মনের পরিচায়ক ‘বিশ্বযাত্রী’ প্রবন্ধটি। দু-চোখ ভরে বিশ্বের সৌন্দর্যরসকে পান করার পরিচয় নিবদ্ধ আছে ‘য়ুরোপ-যাত্রীর ডায়েরী’ (প্রথম-১৮৯১, দ্বিতীয়-১৮৯৩), ‘জাপান যাত্রী’ (১৯১৯), ‘পশ্চিম-যাত্রীর ডায়েরী’ (১৯২১), ‘পারস্যে’ (১৯৩৬) ইত্যাদি গ্রন্থে। এগুলি ডায়ারির আকারে লিখিত। পত্রাকারে তিনি লিখেছিলেন-‘য়ুরোপ-প্রবাসীর পত্র’ (১৮৮১), ‘ছিন্নপত্র’ (১৯১২), ‘জাভা যাত্রীর পত্র’ (১৯২৭), ‘রাশিয়ার চিঠি’ (১৯৩১)।

শিক্ষা বিষয়ক প্রবন্ধ: শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে রয়েছে ১৯০৫ থেকে ১৯০৭ সালের মধ্যে রচিত নিবন্ধসমূহ। যথা-‘ছাত্রদের প্রতি সম্ভাষণ’, ‘শিক্ষাসংস্কার’, ‘তপোবন’, ‘স্ত্রী শিক্ষা’, ‘শিক্ষার বাহন’ প্রভৃতি। দ্বিতীয় ভাগে রয়েছে ১৯১৯ থেকে ১৯৩৬ সালের মধ্যে রচিত নিবন্ধসমূহ। যথা-‘শিক্ষার মিলন’, ‘বিশ্ববিদ্যালয়ের রূপ’, ‘শিক্ষার বিকিরণ’, ‘শিক্ষা ও সংস্কৃতি’ প্রভৃতি।

ধর্ম বিষয়ক প্রবন্ধ: রবীন্দ্রনাথ মানবধর্মে বিশ্বাসী ছিলেন। তাঁর ধর্মদর্শন বিষয়ক প্রবন্ধগুলি হল-‘ধর্ম’ (১৯০৯), ‘শান্তিনিকেতন’ (১৯০৯-১৬), ‘মানুষের ধর্ম’ (১৯৩৩) প্রভৃতি।

স্বদেশ ও সমাজ বিষয়ক গ্রন্থ: রবীন্দ্রনাথের স্বদেশ ও সমাজনীতির কথা যে গ্রন্থগুলিতে বহুমাত্রিক রূপ লাভ করেছে, সেগুলি হল- ‘আত্মশক্তি’ (১৯০৫), ‘ভারতবর্ষ’ (১৯০৬), ‘রাজাপ্রজা’ (১৯০৮), ‘স্বদেশ’ (১৯০৮), ‘কালান্তর’ (১৯৩৭), ‘সভ্যতার সংকট’ (১৯৪১) প্রভৃতি।

সাহিত্য বিষয়ক প্রবন্ধ: রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কিত আলোচনাসমূহের মৌলিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় ‘প্রাচীন সাহিত্য’ (১৯০৭), ‘আধুনিক সাহিত্য’ (১৯০৭), ‘লোকসাহিত্য’ (১৯০৭) প্রভৃতি গ্রন্থে। ‘প্রাচীন সাহিত্য’ গ্রন্থটি রবীন্দ্রনাথের সংস্কৃত সাহিত্যে গভীর অনুশীলন ও গবেষণার পরিচায়ক। রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা প্রবন্ধসাহিত্যকে অসামান্য শিল্পসুষমা দান করেছে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ