রবীন্দ্রকাব্যের ‘সূচনা পর্ব’ সংক্ষেপে বিবৃত করো

রবীন্দ্রকাব্যের ‘সূচনা পর্ব’ সংক্ষেপে বিবৃত করো

রবীন্দ্রকাব্যের 'সূচনা পর্ব' সংক্ষেপে বিবৃত করো
রবীন্দ্রকাব্যের ‘সূচনা পর্ব’ সংক্ষেপে বিবৃত করো

সময়কাল

রবীন্দ্রনাথের কবিতা রচনার প্রথম তিন পর্বকে শৈশব বা সূচনা পর্ব আখ্যা দেওয়া যায়। ১৮৭৮ থেকে ১৮৮১ সালের মধ্যেই এই পর্বের পূর্ণবিকাশ।

‘হিন্দুমেলার উপহার’ (১৮৭৫) কবিতা রচনার মধ্য দিয়ে যে কাব্যিক যাত্রাপথের সূচনা হয়েছিল, তার প্রথম জয়নিশান স্থাপিত হল-১৮৭৮ সালে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ ‘কবিকাহিনী’-র মাধ্যমে। পরবর্তীকালে কবি লিখলেন ‘বনফুল’ (১৮৭৮), ‘ভগ্নহৃদয়’ (১৮৮১) কাব্যগ্রন্থ দুটি।

কাব্যবৈশিষ্ট্য

১৮৭৮ সালে প্রকাশিত ‘কবিকাহিনী’ কাব্যগ্রন্থটি চারটি সর্গে সমাপ্ত। বলা বাহুল্য, এ কাব্য অপরিপক্ক, অপূর্ণ ও অসার্থক একটি রচনা। কিশোর কবির রচিত এ কাব্যে আবেগের বাহুল্য দৃশ্যমান।

কবির প্রথম রচিত কাব্য ‘বনফুল’ (১৮৮০)-এ আবেগের প্রাচুর্য, ঘটনা ও চরিত্রকে বাস্তব রূপ দিতে পারেনি। ‘বনফুল’ তাঁর প্রাথমিক পর্বে রচিত কাব্য হলেও ছন্দ ও শব্দ প্রয়োগে দক্ষতার অভাব তাতে ছিল না।

‘ভগ্নহৃদয়’ (১৮৮১) কাব্যটিকে কবি গীতিকাব্য আখ্যা দিয়েছেন; • কিন্তু এই বিশাল কাব্যে ঘটনার ক্রমবিকাশ অনুযায়ী কাব্যটিকে আখ্যানকাব্য বলাই শ্রেয়। ‘ভগ্নহৃদয়’ কাব্যে আবেগের অতিশয়োক্তি কবিকে বিব্রত • করেছিল, তাই এর দ্বিতীয় মুদ্রণে তিনি সম্মত হননি। এই কাব্যগ্রন্থটি ‘শ্রীমতি ও হে’-কে উৎসর্গ করা হয়েছে।

মূল্যায়ন

কবির সূচনা পর্বের কাব্যগুলিতে বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র চৌধুরী প্রমুখ কবিদের সুদূরপ্রসারী প্রভাব ছিল। পরিণত বয়সে কবি রবীন্দ্রনাথ তাঁর কিশোর বয়সের এই কাব্যগুলিকে মান্যতা দেননি।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ