মহাকাব্য বলতে কী বোঝো? মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো

মহাকাব্য বলতে কী বোঝো? মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো

মহাকাব্য বলতে কী বোঝো? মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো
মহাকাব্য বলতে কী বোঝো? মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো

মহাকাব্য: আদি-মধ্য-অন্ত্যসমন্বিত যে বীররসাত্মক আখ্যানকাব্যে কোনো নায়কের জীবনকাহিনি অখণ্ডরূপে এবং বীরোচিত ছন্দে কীর্তিত হয়, তাকে মহাকাব্য বলে।

বৈশিষ্ট্য: প্রাচ্য ও পাশ্চাত্যের আলংকারিকদের মতানুসারে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি হল-

অখণ্ড কাহিনি: মহাকাব্যের প্রধান আখ্যানটি হবে আদি-মধ্য-অন্ত্য মিলিয়ে নাট্যগুণান্বিত একটি অখণ্ড আখ্যান এবং তাকে ঘিরে থাকবে ছোটো-বড়ো বহু উপকাহিনি।

সর্গ সংখ্যা: মহাকাব্যের সর্গ সংখ্যা হবে ৯ থেকে ৩০-এর মধ্যে এবং প্রতিটি সর্গে থাকবে পরবর্তী সর্গের সূচনা।

নায়কের বৈশিষ্ট্য: মহাকাব্যের নায়ক হবেন বীর, সদ্বংশজাত, ক্ষত্রিয়, ধীরোদাত্ত প্রভৃতি গুণের আধার এবং সেই বীরের যুদ্ধবিগ্রহ, জয়পরাজয়ের কাহিনিই মহাকাব্যে বর্ণিত হয়।

প্রধান রস: মহাকাব্যের প্রধান রস হবে-বীররস। তবে কোনোসময় শৃঙ্গার বা শান্তরসও প্রধান রস হতে পারে।

আখ্যানবস্তু: মহাকাব্যের আখ্যানবস্তু হবে ঐতিহাসিক বা পৌরাণিক। দেব-দৈত্য-মানুষের দ্বন্দ্ব এর অন্যতম বৈশিষ্ট্য।

ভাষা: মহাকাব্যের ভাষা হবে ওজস্বী, গাম্ভীর্যপূর্ণ, ছন্দবদ্ধ ও অলংকারমণ্ডিত। গোটা মহাকাব্য একটি মাত্র ছন্দে লেখা হবে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment