মঠজীবনবাদ বলতে কী বোঝো

মঠজীবনবাদ বলতে কী বোঝো 

মঠজীবনবাদ বলতে কী বোঝো
মঠজীবনবাদ বলতে কী বোঝো

মঠজীবনবাদ

ঐতিহ্যের পরিবর্তনের ধারায় মধ্যযুগীয় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মঠজীবনবাদের প্রসার। খ্রিস্ট ধর্মের বিকাশলাভের ক্ষেত্রে যেসকল ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করেছিল, তার মধ্যে অন্যতম ছিল মঠ বা সংঘ। আর এই খ্রিস্টীয় মঠগুলিকে কেন্দ্র করে মধ্যযুগের সন্ন্যাসীদের যে বিশেষ জীবনযাপন ও কর্মপদ্ধতি গড়ে উঠেছিল, তা মঠজীবনবাদ (Monasticism) নামে পরিচিত।

(1) নামকরণ: মঠজীবনবাদ বা Monasticism শব্দটির উৎপত্তি হয়েছে Monk শব্দটি থেকে। Monk শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Monakos থেকে, যার অর্থ হল Solitary বা নিঃসঙ্গ। মূলত ধর্মীয় প্রেরণায় একটি প্রতিষ্ঠানের অংশ হয়ে যাঁরা নিভৃতভাবে কৃচ্ছসাধনের মধ্যে দিয়ে সন্ন্যাস জীবনযাপন করতেন, তাঁদের Monk বলা হত।

(2) উৎপত্তি ও বিকাশ: সাধারণভাবে মনে করা হয়, ইউরোপে খ্রিস্টীয় তৃতীয় শতকে মঠজীবনবাদের উদ্ভব হয়েছিল। খ্রিস্ট ধর্মে মঠজীবনের অন্যতম প্রবক্তারা ছিলেন সেন্ট অ্যান্টনি (Saint Anthony) ও সেন্ট প্যাকোমিয়াস (Saint Pachomius) |  রোমান সাম্রাজ্যের পতন, জার্মান উপজাতি ও হুনদের ক্রমাগত আক্রমণ, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিক অবক্ষয়, জিশুখ্রিস্টের বাণী ইত্যাদি নানান উপাদান মঠজীবনবাদের উৎপত্তি ও বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল।

(3) মঠজীবনবাদের বিভিন্ন পর্যায়: খ্রিস্টীয় তৃতীয় শতক থেকেই খ্রিস্টান মুক্তিসাধকেরা দুটি শ্রেণিতে বিভক্ত ছিলেন। যথা- অ্যাঙ্কোরাইটস (Anchorites) -এই ধরনের সন্ন্যাসীরা নিভৃতে নিঃসঙ্গতার মধ্যে অধ্যাত্মচর্চায় বিশ্বাসী ছিলেন এবং সিনোবাইটস (Cenobites)- যাঁরা সমাজ ত্যাগ করলেও যৌথভাবে ধর্মানুশীলনে বিশ্বাসী ছিলেন। উভয় সম্প্রদায়ই আবার আনুষ্ঠানিক ধর্মাচরণ বা যাজকদের মধ্যস্থতায় বিশ্বাসী ছিলেন না। পরবর্তীকালে অ্যাঙ্কোরাইট সম্প্রদায়ও যৌথভাবে সাধনার পথ ধরেন।

(4) মঠজীবনের নিয়মকানুন: মঠজীবনে শৃঙ্খলারক্ষার জন্য কিছু নিয়মকানুন প্রবর্তনের প্রয়োজন দেখা দেয়। পূর্ব ইউরোপীয় মঠবাসীদের সংঘবদ্ধ জীবনের উপযোগী কিছু নিয়মকানুন সর্বপ্রথম প্রচলন করেন সেন্ট বেসিল (Saint Basil) নামক একজন সন্ন্যাসী। আবার সেন্ট বেসিলের নিয়মকানুন অনুসরণ করে সেন্ট বেনেডিক্ট পশ্চিম ইউরোপীয় মঠবাসীদের জন্য বিখ্যাত বেনেডিক্টীয় বিধি চালু করেন।

(5) প্রভাব: সমকালীন ইউরোপীয় সমাজে মঠজীবনবাদের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রভাব পরিলক্ষিত হয়, যেমন- খ্রিস্ট ধর্মের প্রসারে মঠগুলি বিশেষ ভূমিকা পালন করেছিল। মঠবাসীরা পোপের অবস্থানকে সুদৃঢ় করেছিলেন। মঠবাসী সন্ন্যাসীরা ধর্মচর্চা ও বিদ্যাচর্চাকে অভিন্ন দৃষ্টিতে দেখতেন, তাই তাঁরা প্রাচীন অনেক মূল্যবান দলিলপত্র ও গ্রন্থের অনুলিপি তৈরি করেন। কৃষিকাজ, খাদ্য উৎপাদন, খাদ্য সংরক্ষণ, খাদ্য পরিবহন ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হয়ে মঠবাসী সন্ন্যাসীরা মধ্যযুগের স্থবির অর্থনীতিকে গতিশীল করে তুলেছিলেন। অনাথকে আশ্রয়দান, অসুস্থ মানুষকে সেবা, বৃদ্ধ ও দুঃস্থকে সাহায্য করার মতো মানবতামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন মঠবাসী সন্ন্যাসীরা।

মন্তব্য

তবে মঠবাসী সন্ন্যাসীদের কর্মকাণ্ড পুরোপুরি সমালোচনার ঊর্ধ্বে নয়। তাঁরা অত্যন্ত গোঁড়া ও অসহিষু ছিলেন। এমনকি তাঁরা যে কল্যাণকর কাজগুলি করতেন, তা পুরোপুরি নিঃস্বার্থ ছিল না। সেই কারণেই মঠজীবনবাদের আদর্শকে আবার নতুন করে প্রতিষ্ঠার জন্য দশম শতকে শুরু হয় ক্লুনির সংস্কার আন্দোলন।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?

৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।

৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ