বুদ্ধদেব বসুর কবিকৃতিত্ব আলোচনা করো

বুদ্ধদেব বসুর কবিকৃতিত্ব আলোচনা করো

বুদ্ধদেব বসুর কবিকৃতিত্ব আলোচনা করো
বুদ্ধদেব বসুর কবিকৃতিত্ব আলোচনা করো

বিশ শতকের ত্রিশের দশকে ‘কল্লোল’-কে আশ্রয় করে যে রবীন্দ্রবিরোধী আধুনিক কাব্যধারা প্রবাহিত হয়েছিল তার প্রাণপুরুষ হলেন বুদ্ধদেব বসু।

কাব্যগ্রন্থসমূহ: ১৯৩০-এ প্রকাশিত ‘বন্দীর বন্দনা’ কাব্য থেকে কবি তাঁর কবিতায় নিজস্বতার চিহ্ন রাখেন। এরপর প্রকাশ পেয়েছে ‘পৃথিবীর প্রতি’ (১৯৩৩), ‘কঙ্কাবতী’ (১৯৩৭), ‘দময়ন্তী’ (১৯৪৩), ‘দ্রৌপদীর শাড়ি’ (১৯৪৮), ‘শীতের প্রার্থনা: বসন্তের উত্তর’ (১৯৫৫), ‘যে আঁধার আলোর অধিক’ (১৯৫৮), ‘মরচে পড়া পেরেকের গান’ (১৯৬৬) ইত্যাদি। ‘কবিতা’ পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে তরুণ কবিদের অন্তর জয় করেন তিনি এবং রবীন্দ্রপ্রভাবকে সযত্নে অতিক্রম করে নতুন আদর্শের কবিতারচনার ক্ষেত্রেও তিনি বিশিষ্টতা দেখান।

কাব্যদর্শন: বুদ্ধদেব বসু রচিত ‘বন্দীর বন্দনা’ প্রেমের কাব্য হলেও সে প্রেম রোমান্টিক নয়। এদিক থেকে রবীন্দ্র জীবনদর্শনের সঙ্গে বুদ্ধদেবের জীবনদর্শন বিপরীত মেরুতে অবস্থিত। ‘পৃথিবীর প্রতি’ কাব্যের সমস্ত কবিতাই প্রেমের। তাঁর তৃতীয় কাব্য ‘কঙ্কাবতী’-তে আধুনিকতার পরিচয় আছে। শব্দ ও চিত্রের সমন্বয়ে তাঁর কবিতা ভিন্ন ভাবনার হয়ে ওঠে। ‘দময়ন্তী’ কাব্যে কবি মিথকে অবলম্বন করে ভোগের পথ বর্জন করে প্রেমের প্রকৃষ্ট রূপকে দর্শন করতে সচেষ্ট হলেন। তাঁর শেষদিকের কাব্যসমূহে দেহ ও আত্মার, আদর্শ ও বাস্তবের এবং প্রবৃত্তি ও প্রেমের দ্বন্দ্ব দেখা যায়।

কবিকৃতিত্ব: ভাবনার দিক থেকে তিনি অনেকটা আধুনিক হলেও উনিশ শতকের ভাবধারাকে সম্পূর্ণভাবে পরিহার করতে পারেননি। ‘দ্রৌপদীর শাড়ী’ কাব্যে পরিণত বয়সের অনিবার্য পরিচয়কে অঙ্কন করেছেন তিনি। ‘শীতের প্রার্থনা: বসন্তের উত্তর’ কাব্যেও একই ভাবনার অনুরণন এবং সৃষ্টির আদিলগ্নের জিজ্ঞাসা একাত্ম হয়ে আছে। কবিতাকর্ম যথার্থ আধুনিক না হলেও আধুনিক চিন্তার বিকাশ যে তাঁর হাতেই লালিত, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন – নুন কবিতার নামকরণের সার্থকতা

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন