বিড়াল প্রবন্ধের নামকরণের সার্থকতা

বিড়াল প্রবন্ধের নামকরণের সার্থকতা

বিড়াল প্রবন্ধের নামকরণের সার্থকতা

ভূমিকা

সাহিত্যে নামকরণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। নামহীন সৃষ্টি অনেকটা মস্তিষ্কহীন মানবদেহের মতো। যদিও উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন, ‘What’s in a name?’, নামে কী আসে যায়? তবুও সাহিত্যিক যখন তাঁর সাহিত্যকর্মের নামকরণ করেন তখন একটি গভীর সত্যের প্রতি অঙ্গুলি সংকেত করেন। নামকরণের নির্দিষ্ট কোনো রীতি না থাকলেও আলংকারিকরা নামকরণের ত্রিবিধ সূত্রের কথা বলেছেন- (ক) চরিত্রকেন্দিক বা নামকেন্দ্রিক (খ) বিষয়ধর্মী বা ঘটনাধর্মী (গ) গূঢ়ার্থধর্মী বা ব্যঞ্জনাধর্মী। আমরা এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিড়াল’ প্রবন্ধের বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখব এর নামকরণ কতখানি সার্থক হয়েছে।

ব্যাখ্যা

‘বিড়াল’ নামক প্রবন্ধে সাহিত্যসম্রাট বিড়াল ও কমলাকান্তের কথোপকথনের মধ্য দিয়ে সাম্যবাদের আদর্শগত দিকটি পরিস্ফুট করেছেন। প্রবন্ধের মূল বক্তব্য এই যে, এ সংসারের ভোগ্যদ্রব্যে সকলেরই সমান অধিকার। যা কিছু উৎকৃষ্ট ভোগ্য, তা যদি সমাজের এক শ্রেণির অধিকারে থাকে, তাহলে সেটা যেমন ন্যায়নীতিবিরুদ্ধ তেমনি প্রকৃতির নিয়মবিরুদ্ধও বটে। এ পৃথিবীতে কেউই অনাহারে মৃত্যুবরণ করতে আসেনি। ক্ষুধা সকলেরই আছে, সকলেরই খাদ্য চাই, অথচ সকলে খাদ্য পায় না-এর কারণ ধনবৈষম্য ও শ্রেণিবিদ্বেষ।

ধনের অসম বণ্টনের ফলে ধনীর ঘরে প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চিত হয়, আর তার ফলেই সৃষ্টি হয় দরিদ্র শ্রেণি। যদি ভোগী সম্প্রদায় প্রয়োজনের অতিরিক্ত ভোগ্য অকারণে ভাণ্ডারে আবদ্ধ না রেখে দরিদ্রের অভাবমোচনে ব্যয় করে তবেই সমস্যা দূরীভূত হবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায়, ধনীরা প্রকৃতিতে কৃপণ ও স্বার্থান্বেষী। পরের দুঃখে কাতর হওয়া তাদের প্রকৃতিবিরুদ্ধ। একদিকে উপরতলার মানুষদের মধ্যে চলে তোষণ, মোসাহেবি, তেলা মাথায় তেল দেওয়া, অপরদিকে অভাবের তাড়নায় এক শ্রেণির মানুষ দুর্নীতি, অন্যায়, অধর্ম করে। ধনী ও ভোগী সম্প্রদায়ের মুখে শোনা যায় সমাজ- বিশৃঙ্খলার অভিযোগের কথা আর অপর সম্প্রদায় নিজেদের বঞ্চিত- লাঞ্ছিত-শোষিত মনে করে ওই শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এই যে সামাজিক-অর্থনৈতিক (Socio Economic) সমস্যা- এরই উপর আলোকপাতের উদ্দেশ্যে কিংবা সাম্যবাদ-আদর্শের প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা জাগানোর উদ্দেশ্যে ‘বিড়াল’ প্রবন্ধটি রচিত হয়েছে।

নামকরণের যাথার্থ্য

সমগ্র পাঠ আলোচনা করে দেখা গেল, পৃথিবীর এই প্রধান সমাজসমস্যাকে বঙ্কিমচন্দ্র যেভাবে সামান্য একটি বিড়ালের বক্তব্যের মাধ্যমে উপস্থিত করেছেন, তাতে একদিকে তাঁর প্রতিভা ও অন্যদিকে গভীর সমাজচেতনার পরিচয় পরিস্ফুট। বিড়ালের পরিবর্তে অন্য কোনো প্রাণীর জবানীতে সাম্যবাদের কথা ব্যক্ত হলে ওই বিষয়বস্তু এত জীবন্তও হয়ে উঠত না। তাই বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধের ‘বিড়াল’ নামকরণ সার্থক ও সর্বাঙ্গসুন্দর হয়েছে।

আরও পড়ুন – একটি ছুটির দিন রচনা

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

1 thought on “বিড়াল প্রবন্ধের নামকরণের সার্থকতা”

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ