বাংলা প্রবন্ধে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো

বাংলা প্রবন্ধে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো

প্রমথ চৌধুরীর অবদানভ
প্রমথ চৌধুরীর অবদান

গদ্যরীতি: রবীন্দ্রনাথের পরম স্নেহভাজন, বিলাতফেরত ব্যারিস্টার এবং ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক, ‘বীরবল’ ছদ্মনামধারী প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬) ছিলেন নাগরিকতার ভাষ্যকার। বাংলা চলিত গদ্যরীতির অন্যতম মুখ্য প্রবক্তা বীরবল বুদ্ধিদীপ্ত প্রবন্ধে অসাধারণ নৈপুণ্যের কারণে স্মরণীয় হয়ে আছেন। তিনি সাহিত্য ও সংস্কৃতিতে সংস্কারযুক্ত প্রগতিবাদের পরিচয় দেন। তাঁর গদ্যরীতি ‘বীরবলী ঢঙ’ নামে পরিচিত।

রচনাসমূহ: ‘ভারতচন্দ্র’, ‘বঙ্গসাহিত্যে নবযুগ’, ‘বঙ্গসাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়’ ইত্যাদি প্রবন্ধে প্রমথ চৌধুরীর গঠনমূলক সাহিত্য ভাবনার প্রকাশ ঘটেছে। ‘চিত্রাঙ্গদা’ প্রবন্ধে রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’ বিষয়ে Thomson-এর সমালোচনার বিরোধিতা করেছেন লেখক। ‘আমাদের শিক্ষা’, ‘বইপড়া’, ‘শিক্ষার নব আদর্শ’ ইত্যাদি প্রবন্ধে জাতীয় শিক্ষার ত্রুটিবিচ্যুতি ও শিক্ষাসংস্কারের পথনির্দেশ রয়েছে। ‘তেল-নুন-লকড়ি’, ‘বীরবলের হালখাতা’, ‘নানাকথা’, ‘নানাচর্চা’, ‘রায়তের কথা’ প্রভৃতি প্রবন্ধগুলি রাষ্ট্র, রাজনীতি, সামাজিক জীবন গবেষণার দৃষ্টিভঙ্গিতে রচিত। বঙ্কিমচন্দ্র – ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধে কৃষকের যন্ত্রণার যে চিত্র এঁকেছেন, বিশ শতকে এসে কৃষকের সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি দেখে বীরবল রাষ্ট্রনেতা, অর্থ বিভাজন নীতিকে দায়ী করেছেন। বিশুদ্ধ বুদ্ধি ও শাণিত ব্যঙ্গ-এই হল প্রমথ চৌধুরীর প্রধান হাতিয়ার। তাঁর অধিকাংশ প্রবন্ধই তাঁর সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আঙ্গিকের ঠাসবুনোট, সংস্কারের দাসত্ব থেকে বাংলা প্রবন্ধের মুক্তি ঘোষিত হয়েছে প্রমথ চৌধুরীর হাতে। বৈঠকি আলাপের ঢং-এ তাঁর সাহিত্যের অন্তঃপুর হয়ে উঠেছে বৈচিত্র্যময়। বাংলা গদ্যসাহিত্যকে চলিত রীতির সন্ধান দিয়ে, প্রবন্ধের আঙ্গিকে বিপ্লব আনার সূত্রে প্রাবন্ধিক হিসেবে বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব বা ফলাফল (ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান) Click here
The Model Millionaire MCQ (Assertion & Reasoning Type) Questions and Answers (Class 11 Exclusive Answer) Click here
৯৫ দফা প্রতিবেদন’ বা ‘Ninety Five Theses’ কী Click here
বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ