পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো

পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো

অথবা,

টীকা লেখো – পোপতন্ত্র

পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো
পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো

পোপতন্ত্র

খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু – ছিলেন পোপ। তাঁর প্রধান কার্যালয় ছিল ভ্যাটিকান সিটি। এই পোপের নেতৃত্বে পরিচালিত রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় শাসনপ্রণালীকেই বলা হয় পোপতন্ত্র (Papacy)।

(1) নামকরণ: পোপ (Pope) শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Papas এবং ল্যাটিন শব্দ Papa থেকে। Papas এবং Papa শব্দ দুটির অর্থ হল পিতা। Papa শব্দটি থেকে প্রথমে Papatia এবং কালক্রমে তা থেকে Papacy শব্দের উৎপত্তি হয়েছে। ইংরেজি এই Papacy শব্দটির বাংলা অর্থ হল পোপতন্ত্র। প্রসঙ্গত উল্লেখ্য যে, পোপকে রোমান ক্যাথলিকরা Papa বলেন।

পোপতন্ত্র বিকাশের কারণসমূহ

পোপতন্ত্র মূলত বিকাশলাভ করেছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের চার্চগুলিকে কেন্দ্র করেই। পোপতন্ত্রের উত্থানের উল্লেখযোগ্য কারণগুলি হল-

(1)  খ্রিস্টান ধর্মের প্রসার: পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতনের সময়কালে সাধারণ মানুষের মনে খ্রিস্ট ধর্ম নতুন আশার সঞ্চার করে। আনুমানিক ৩১২ খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যানটাইন (Constantine the Great) কর্তৃক খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং ৩৯১ খ্রিস্টাব্দে সম্রাট প্রথম থিওডোসিয়াস (Theodosius ।) কর্তৃক খ্রিস্ট ধর্মকে বৈধ ধর্ম হিসেবে স্বীকৃতি দান পরবর্তীকালে পোপতন্ত্রের বিকাশে সাহায্য করেছিল।

(2) পশ্চিম রোমের সিংহাসনে শূন্যতা: সম্রাট কনস্ট্যানটাইন রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলে স্থানান্তরিত করলে পোপের উপর পশ্চিম ইউরোপের মানুষদের নির্ভরশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ, পশ্চিম রোমের সিংহাসনে শূন্যতা পোপতন্ত্রকে শক্তিশালী করেছিল।

(3) পোপ প্রথম গ্রেগরির অবদান: পোপতন্ত্রের বিকাশে পোপ প্রথম গ্রেগরি (Pope Gregory I)-এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বাইজানটাইন সম্রাটের প্রভাবমুক্ত ব্রিটেন, উত্তর ইউরোপ, গল ইত্যাদি এলাকায় ধর্মযাজক প্রেরণ করে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। ফলে এই এলাকার খ্রিস্টানরা রোমান চার্চকেই তাদের নিয়ন্ত্রক ভাবত।

(4) সম্রাট তৃতীয় ভ্যালেন্টিনিয়ান-এর ডিক্রি: রোমান সম্রাট তৃতীয় ভ্যালেন্টিনিয়ান (Valentinian III) এক ডিক্রি জারি করেন, যার মাধ্যমে পোপের ক্রমবর্ধমান ক্ষমতাকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন।

(5) শার্লাম্যান-এর অভিষেক: ৮০০ খ্রিস্টাব্দে পোপ তৃতীয় লিও (Pope Leo III) সেন্ট পিটারস গির্জায় ফ্রাঙ্ক যোদ্ধা শার্লাম্যান (Charlemagne)- এর মাথায় স্বর্ণমুকুট পরিয়ে দিলে শার্লাম্যান পবিত্র রোমান সম্রাট হিসেবে স্বীকৃতিলাভ করেন। শার্লাম্যানের এই রাজ্যাভিষেক পোপতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

পোপতন্ত্রের পতন

খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম থেকে পোপের ক্ষমতা হ্রাস পেতে থাকে। পোপের বিলাসী জীবন ও দুর্নীতি সাধারণ মানুষের মনে পোপতন্ত্রের বিরুদ্ধে জিজ্ঞাসার জন্ম দেয়। ক্রুসেডের ব্যর্থতাও এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেই সময় ইংল্যান্ড ও ফ্রান্সের রাজারা পোপের আধিপত্য অস্বীকার করলে পোপতন্ত্রের ক্ষমতা ম্লান হয়ে যায়। জিশুর শিষ্য সেন্ট সাইমন পিটার (Saint Simon Peter) ছিলেন প্রথম পোপ (৩২ খ্রিস্টাব্দ ৬৭ খ্রিস্টাব্দ)।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ