পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

অথবা, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সুবিধাগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো
পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তি বা সুবিধাসমূহ

(1) গণসার্বভৌমিকতা: এইরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থার সপক্ষে প্রধান যুক্তি হল- গণসার্বভৌমিকতার স্বীকৃতি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করা হয়। এই নীতির স্বীকৃতির ফলে রাষ্ট্রের মধ্যে কোন দল সরকার গঠন করবে, জাতীয় ক্ষেত্রে সরকারের নীতি কী হবে তা জনগণই ঠিক করে দেয়।

(2) শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শাসিত শাসককে সমর্থন করে এবং এই সমর্থনের ভিত্তিতেই শাসক ও শাসিতের ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার ও আত্মরক্ষাকে সুনিশ্চিত করা হয়।

(3) স্বৈরাচার প্রতিরোধ: প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ পরবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থাকে। এর ফলে সরকার জনগণের উপর ইচ্ছামতো কোনোপ্রকার আইন চাপিয়ে দিতে পারে না বা জনমত-বিরোধী কোনো কার্যসম্পাদন করতে পারে না।

(4) আইনের অনুশাসন: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আইনের অনুশাসন সুপ্রতিষ্ঠিত হয়। আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। এ ছাড়া আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। এই কারণেই সরকার বা শাসক তার সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে।

(5) বিদ্রোহ বা বিপ্লবের সম্ভাবনা কম: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সপক্ষে একটি যুক্তি হল- এই ধরনের শাসনব্যবস্থায় নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ পথে শাসক পরিবর্তন করা সম্ভব।

(6) দেশপ্রেম জাগ্রত হয়: কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। অনেকসময় দেখা যায়, মানুষ ব্যক্তিস্বার্থ অপেক্ষা সামাজিক স্বার্থকে বেশি গুরুত্ব প্রদান করে।

(7) সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের গুরুত্ব: পরোক্ষ গণতন্ত্রে যে দল শাসক হিসেবে সরকার গঠন করে তারা হল সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, অপরদিকে বিরোধী সংখ্যালঘু রাজনৈতিক দলের গুরুত্বও এইরূপ গণতন্ত্রে লক্ষ করা যায়। স্বাভাবিকভাবেই এইরূপ গণতন্ত্রে উভয়পক্ষেরই গুরুত্ব দেখতে পাওয়া যায়। 

(৪) রাজনৈতিক সামাজিকীকরণ: পরোক্ষ গণতন্ত্র জনগণের সক্রিয় অংশগ্রহণের আবাসস্থল। রাষ্ট্রের উচ্চস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণ রাজনীতি ও প্রশাসনে অংশগ্রহণের সুযোগ পায়, যার ফলে রাজনৈতিক শিক্ষা ও চেতনার প্রসার ঘটে।

(9) যোগ্য নেতৃত্ব নির্ধারণ: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রীয় প্রশাসনের সর্বস্তরে অংশগ্রহণ করে থাকেন। নির্বাচিত প্রতিনিধিরা সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জনগণের কাছে দায়িত্বশীল থাকেন।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

(10) ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নাগরিকগণ আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সুযোগসুবিধা প্রাপ্তির মাধ্যমে তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পায়।

মূল্যায়ন: পরিশেষে বলা যায়, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সুযোগসুবিধা ও সুফলগুলি আরও বেশি করে ভোগ করতে পারবে যদি নির্বাচিত প্রতিনিধি এবং সাধারণ জনগণ উভয়পক্ষই নিজ নিজ দায়িত্ব সক্রিয়ভাবে পালন করে থাকে। এককথায় গণতন্ত্রের সাফল্যের মাধ্যমেই তার সার্থকতা যথার্থ হয়ে ওঠে।

১। ব্যাপক ও সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞাগুলি আলোচনা করো

২। গণতন্ত্রের উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো

৩। গণতন্ত্রের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

৪। গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো

৫। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো

৬। গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো

৭। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? এইরূপ গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো

৮। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো

৯। প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? এইরূপ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ