পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও

দীর্ঘ দুশো বছরব্যাপী সংঘটিত ক্রুসেডগুলিকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়। যথা- ১০৯৯ খ্রিস্টাব্দ), প্রথম পর্যায় (১০৯৫- দ্বিতীয় পর্যায় (১১৪৪- ১১৯৩ খ্রিস্টাব্দ) এবং তৃতীয় পর্যায় (১১৯৩- ১২৯১ খ্রিস্টাব্দ)। চতুর্থ থেকে অষ্টম ক্রুসেড তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত।

(1) পঞ্চম ক্রুসেড (১২১৭-১২২১ খ্রিস্টাব্দ)

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পোপ তৃতীয় ইনোসেন্ট ১২১৫ খ্রিস্টাব্দে ল্যাটেরান ধর্মসম্মেলন (Lateran Council) আহ্বান করেন, যেখানে জেরুজালেম উদ্ধারের জন্য অপর একটি ধর্মযুদ্ধ অর্থাৎ পঞ্চম ক্রুসেডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  পোপের আহ্বানে সাড়া দিয়ে হাঙ্গেরির শাসক অ্যানডু (Andrew II)-র নেতৃত্বে হাঙ্গেরি, জার্মানি ও অস্ট্রিয়ার খ্রিস্টান জনতা জলপথে অভিযান শুরু করে (১২১৭ খ্রিস্টাব্দ)। জেরুজালেম যেহেতু তখনও পর্যন্ত মিশরীয় সুলতানের অধীনে ছিল, সেইজন্য ধর্মযোদ্ধারা প্রথমেই মিশর আক্রমণ করেন। তাঁরা বিখ্যাত বন্দর দামিয়েট্টা (Damietta) দখল করে নেয়। মিশরের সুলতান মালিক আল-কামিল (Malik al-Kamil) সমঝোতার প্রস্তাব দেন, এই বন্দর প্রত্যর্পণের বিনিময়ে জেরুজালেমের অধিকাংশ অঞ্চল খ্রিস্টানদের হাতে তুলে দিতে রাজি হন। কিন্তু ধর্মহীন ধর্মযোদ্ধার দল অকারণে অধিকৃত অঞ্চলে ধ্বংস ও হত্যাকাণ্ড চালালে, মিশরীয় বাহিনী প্রত্যাঘাত করতে বাধ্য হয় এবং ধর্মযোদ্ধারা পরাজিত হয়ে পিছু হটে। শেষপর্যন্ত মিশরের সঙ্গে ক্রুসেডারদের ৮ বছরের শান্তিচুক্তি স্থাপিত হয় (১২২১ খ্রিস্টাব্দ)।

(2) ঘষ্ঠ ক্রুসেড (১২২৮-১২২৯ খ্রিস্টাব্দ)

পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার ফলে পোপ তৃতীয় হনোরিয়াস (Pope Honorius III) পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডরিখ (Frederick II)-কে পরবর্তী ক্রুসেডের দায়িত্বভার অর্পণ করেন (১২২৪ খ্রিস্টাব্দ)। এরপর সম্রাট ফ্রেডরিখের নেতৃত্বে ক্রুসেডাররা পবিত্র জেরুজালেম দখলের উদ্দেশ্যে ১২২৮ খ্রিস্টাব্দে অভিযান শুরু করেন। তিনি একক প্রয়াসে এবং পরম মিত্রতাসুলভ আচরণ দ্বারা মিশরের সুলতান আল-কামিলের সঙ্গে সমঝোতায় সফল হন। ১২২৯ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত জাফা সন্ধি-র ফলে ১০ বছরের জন্য জেরুজালেম, নাজারিথ (Nazareth) ও বেথলেহেম (Bethlehem) খ্রিস্টানদের দখলে আসে। কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা অর্জনে অভিলাষী পোপ নবম গ্রেগরি (Pope Gregory IX) এই চুক্তিকে খ্রিস্টান জগতের পক্ষে অবমাননাকর বলে নিন্দা করেন। ফলে ১২৪৪ খ্রিস্টাব্দে জেরুজালেমের উপর পুনরায় মুসলমানদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

(3) সপ্তম ক্রুসেড (১২৪৮-১২৫৪ খ্রিস্টাব্দ)

১২৪৪ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী কর্তৃক জেরুজালেম দখলের সংবাদ ইউরোপে পৌঁছোনোমাত্র পোপ চতুর্থ ইনোসেন্ট (Pope Innocent IV) এবং ধর্মভীরু ফরাসিরাজ নবম লুই (Louis IX) অত্যন্ত মর্মাহত হন। এর কিছুকাল পরে (১২৪৮ খ্রিস্টাব্দ) নবম লুই [তিনি সেন্ট লুই (Saint Louis) নামে অধিক পরিচিত] বিশুদ্ধ ধর্মীয় প্রেরণা থেকে সপ্তম ক্রুসেডে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। সপ্তম ক্রুসেডে নেতৃত্বদানের জন্য এই ক্রুসেড নবম লুই-এর ক্রুসেড (Crusade of Louis IX) নামেও পরিচিত। সপ্তম ক্রুসেডের জন্য কোনও বিশেষ প্রচার বা প্রস্তুতি ছিল না। শেষপর্যন্ত নবম লুই মুসলিম বাহিনীর কাছে পরাজিত ও বন্দি হন। জেরুজালেমের উপর মুসলিম কর্তৃত্ব বজায় থাকে।

(4) অষ্টম ক্রুসেড (১২৭০ খ্রিস্টাব্দ)

১২৭০ খ্রিস্টাব্দে নবম লুই আবার ফরাসি বাহিনী-সহ জলপথে অভিযান পরিচালনায় উদ্যোগী হন। এবার তিনি মিশরের বদলে টিউনিশিয়া (Tunisia) আক্রমণ করেন। কিন্তু রোগ, ব্যাধি, মরুভূমির তাপে তাঁর বাহিনী ধ্বংস হয়ে যায়। সম্রাট নবম লুইও টিউনিশিয়ায় অসুস্থ হয়ে মারা যান। লুইয়ের মৃত্যুর পর তাঁর বাহিনীর অবশিষ্ট অংশ স্বদেশে ফিরে যেতে বাধ্য হয়। জেরুজালেম মুসলিম অধিকারেই থেকে যায়। অষ্টম ক্রুসেডের অবসানের পরেও দুপক্ষের মধ্যে আরও ছোটো-বড়ো বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছিল- ১২৯১ খ্রিস্টাব্দের পর যার অবসান ঘটে। এই সময় থেকে জেরুজালেমে খ্রিস্টানদের বা ল্যাটিন রাজ্যের অস্তিত্বের লেশমাত্র অবশিষ্ট ছিল না।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?

৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।

৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?

৯। মঠজীবনবাদ বলতে কী বোঝো?

১০। সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো।

১১। ইনভেস্টিচার দ্বন্দ্ব কী?

১২। টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন।

১৩। ওয়ার্মস-এর চুক্তির তাৎপর্য লেখো।

১৪। ক্রুসেড’ কী?

১৫। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো।

১৬। ক্রুসেড সংগঠনে খ্রিস্টান চার্চের ভূমিকা কী ছিল?

১৭। ক্রুসেডের অর্থনৈতিক কারণ আলোচনা করো।

১৮। ক্রুসেডের সামাজিক কারণ আলোচনা করো।

১৯। সামন্ততান্ত্রিক শোষণ ক্রুসেডের অন্যতম কারণ ছিল- ব্যাখ্যা করো।

২০। সাধারণ মানুষ কেন দলে দলে ক্রুসেডে যোগ দিয়েছিল।

২১। ক্রুসেডের প্রত্যক্ষ কারণ উল্লেখ করো।

২২। টীকা লেখো – প্রথম ক্রুসেড

২৩। টীকা লেখো – দ্বিতীয় ক্রুসেড।

২৪। প্রথম চারটি ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও।

২৫। টীকা লেখো- শিশুদের ক্রুসেড

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ