তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা
তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

ভূমিকা

যে-কোনো সাহিত্যনির্মিতিরই একটা যথাযথ নামকরণ থাকা দরকার। কারণ এই প্রয়াসের মধ্য দিয়েই উক্ত শৈলীর সঙ্গে পাঠকের প্রাথমিক সম্পর্ক স্থাপিত হয়। ছোটোগল্প সাহিত্যের একটি বিশেষ নির্মিতি, যা পরিকাঠামোগত দিক থেকে নামকরণের গুরুত্বটিকে আরও জোরালো হতে দাবি করে।

নামকরণের প্রকার

ছোটোগল্পের নামকরণের ক্ষেত্রেও আবার কতকগুলি বিষয়ের প্রতি গল্পকারের নজর থাকে। গল্পের মধ্যে নিহিত বক্তব্যের দিকে লক্ষ রেখে লেখক কখনো-কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন। কখনও মুখ্য চরিত্রের নামানুসারে, কখনও কোনো বিষয় অনুসরণে গল্পের নামকরণ করা হয়। প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি ব্যঞ্জনাধর্মী এবং অবশ্যই কাব্যগুণসম্পন্ন ভাব ও ভাষায় পরিবেশিত। এই গল্পে গল্পাংশ খুবই ক্ষীণ-প্রায় নেই বললেই চলে। আবার কাব্যময় ভাষায় যে সামান্য কাহিনিবিন্যাসের বাতাবরণ লেখক এখানে সৃষ্টি করেছেন, তা না থাকলেও প্রবলভাবে আছে।

মূল বিষয়

শহর থেকে ত্রিশ মাইল দূরত্বের এক গ্রাম তেলেনাপোতা। বাংলার প্রতিটি গ্রামের অস্তিত্বই তেলেনাপোতায় নিহিত। তার পরিবেশ, আবহ এবং চরিত্রেরা নাগরিকত্বের বিপরীতে নিজেদের যে রহস্যময় স্বাতন্ত্র্যে বিরাজ করে, তা শহুরে কথকের কাছে অভেদ্য অন্ধকারস্বরূপ ভ্রম তৈরি করে। এই তেলেনাপোতার অস্তিত্ব যেন চেতন এবং অবচেতন লোকের মধ্যবর্তী স্তরে। স্বপ্নের মতো সেই গ্রামের হঠাৎ আবিষ্কার যেন প্রকৃত চেতনার উন্মেষেই বিলুপ্ত হয়ে যায়। তাই গল্পের কথক ও তার দুই সঙ্গী মাছ ধরার অছিলায় শহুরে ব্যস্ততার ঘেরাটোপ ছেড়ে সাময়িক মুক্তি পেতে যে গ্রামে এসে পৌঁছোয়, সেই গ্রাম তেলেনাপোতা কথকের চেতনার জাগরণে হারিয়ে যায়। দিনের আলোয় তেলেনাপোতা যেন অজগর-পুরীর মতো রহস্যময়। তেলেনাপোতা যাত্রার মানসিক প্রস্তুতি, ভগ্ন প্রাসাদের আলো-আঁধারির মায়াময় আবহ, গল্পের প্রতিটি চরিত্র বিশেষত যামিনী এবং তার মায়ের উপস্থিতি যেন স্বপ্নের মতো বায়বীয়।

সার্থকতা বিচার

কাহিনির বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সমগ্র গল্পকাঠামো যেন স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের অন্তর্বর্তী মানসলোককে অনুসরণ করে। তেলেনাপোতার কাহিনি স্বপ্নের মতো আবিষ্কৃত হয় আবার চেতনার জাগরণে স্বপ্নের মতোই বাষ্পীভূত হয়ে যায়। তাই কাহিনির গতিপ্রকৃতির চরিত্র অনুসরণ করে গল্পটির ব্যঞ্জনাধর্মী নামকরণ সার্থক ও যথার্থ হয়েছে।

আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ