বাংলা সাময়িকপত্রের ধারায় ‘কল্লোল’ পত্রিকার বৈশিষ্ট্য সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ধারায় ‘কল্লোল’ পত্রিকার বৈশিষ্ট্য সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ধারায় 'কল্লোল' পত্রিকার বৈশিষ্ট্য সংক্ষিপ্তাকারে আলোচনা করো
বাংলা সাময়িকপত্রের ধারায় ‘কল্লোল’ পত্রিকার বৈশিষ্ট্য সংক্ষিপ্তাকারে আলোচনা করো

সম্পাদক ও প্রকাশকাল

‘কল্লোল’ পত্রিকাটি ১৯২৩ সালে (১৩৩০ বঙ্গাব্দের ১ বৈশাখ) গোকুলচন্দ্র নাগ ও কবি দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় প্রকাশিত হয়।

বৈশিষ্ট্য

‘কল্লোল’ একটি মাসিক পত্রিকা। এই পত্রিকার বৈশিষ্ট্যগুলি হল-

  • ‘কল্লোল’ পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাময়িকপত্র আধুনিকতার স্পর্শ লাভ করে।
  • এই পত্রিকায় প্রকাশিত সাহিত্যকার্যের মধ্য দিয়ে সবরকম পশ্চাৎপদতার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করা হয়।
  • বিদেশি ভাবাদর্শকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে, নতুন ধরনের সাহিত্যসৃষ্টির প্রচেষ্টা করা হয়।
  • রবীন্দ্রনাথের রোমান্টিক প্রেমচেতনার আদর্শকে এই পত্রিকায় তীব্র বিরোধিতা করা হয়।
  • পত্রিকাটিতে প্রকাশিত বিভিন্ন রচনায় তরুণ, উদ্ধত যৌবনের প্রকাশ লক্ষ করা যায়।
  • কল্পিত ভাবের জগৎ থেকে সরে এসে সাহিত্যের পাতায় কঠিন বাস্তব চিত্রণের সূচনা হয় এই পত্রিকার হাত ধরেই।

এই পত্রিকার পাতায় কলম ধরেছিলেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাশ, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীশ ঘটক, প্রবোধকুমার সান্যাল, অজিত দত্ত প্রমুখ সাহিত্যিকগণ। এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর ‘বন্দীর বন্দনা’, প্রেমেন্দ্র মিত্রের ‘প্রথমা’, জীবনানন্দ দাশের ‘ঝরা পালক’ প্রভৃতি রচনাসমূহ।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা ( Exclusive Answer) Click here
প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment

WhatsApp এখনই পিডিএফ সাজেশন কিনুন