আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো

আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো

আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো
আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো

আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতা

আন্তর্জাতিক আইনকে আইন বলা যায় কিনা সে বিষয়ে মতপার্থক্য আছে। আন্তর্জাতিকতাবাদীগণ আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন। কিন্তু আন্তর্জাতিক আইন বলে স্বীকৃত হওয়ার ক্ষেত্রে কতকগুলি প্রতিবন্ধকতা লক্ষ করা যায়। এগুলি হল-

[1] শক্তিশালী রাষ্ট্র: আন্তর্জাতিক আইন বলে পরিগণিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা হল শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি মানুষকে শক্তিশালী করে তুলেছে, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত রাষ্ট্রগুলি বিভিন্ন প্রকার মারণাস্ত্রে নিজেদের সজ্জিত করে তুলেছে। শক্তিশালী রাষ্ট্রগুলি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আন্তর্জাতিক আইনকে প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে।

[2] সার্বভৌম রাষ্ট্র: আন্তর্জাতিক আইন বলে গণ্য হওয়ার ক্ষেত্রে সার্বভৌম রাষ্ট্রের ধারণাও একটি বড়ো বাধা। রাষ্ট্রগুলি তাদের সার্বভৌম ক্ষমতার দাবি ছাড়তে নারাজ। ফলে বহু ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্রগুলি আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে বলপ্রয়োগ করে থাকে। ফলে আন্তর্জাতিক আইন অসহায় হয়ে পড়ে।

[3] ঠান্ডা লড়াই: আন্তর্জাতিক আইনের পথে ঠান্ডা লড়াইও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শক্তিশালী রাষ্ট্রগুলি সম্মিলিত জাতিপুঞ্জকে ব্যবহার করে আন্তর্জাতিক আইনকে অমান্য করে চলেছে। সম্মিলিত জাতিপুঞ স্বার্থ রক্ষার প্রয়াস আন্তর্জাতিক আইনের পথে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

[5] আধিপত্য বিস্তারের চেষ্টা: ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যেকার সম্পর্কও আন্তর্জাতিক আইনের অন্তরায় হয়ে উঠেছে। এই সমস্ত রাষ্ট্রগুলির অসম অর্থনৈতিক বিকাশ একজনকে অপরের প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তারের সবসময় সচেষ্ট থাকে। ফলে নিজ স্বার্থসিদ্ধির জন্য আন্তর্জাতিক আইনের যাবতীয় বাধানিষেধকে উপেক্ষা করতে কিছুমাত্র পিছপা হয় না।

[6] অবিধিবদ্ধ: এখনও আন্তর্জাতিক আইনকেও সুনির্দিষ্টভাবে বিধিবদ্ধ করা সম্ভবপর হয়নি। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানের জন্য আন্তর্জাতিক আইন প্রণয়নের কোনো কর্তৃপক্ষ গড়ে ওঠেনি।

[7] বলবৎ করার কর্তৃপক্ষের অনুপস্থিস্থতি: আন্তর্জাতিক আইনের পথে অন্যতম প্রতিবন্ধকতা হল আন্তর্জাতিক আইনকে বলবৎ করার মতো উপযুক্ত কর্তৃপক্ষের অভাব। যদিও আন্তর্জাতিক আদালত আছে তবুও আন্তর্জাতিক আইন অমান্যকারী রাষ্ট্রকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক আদালতের নেই।

[৪] বৃহৎ শক্তিসমূহের মতপার্থক্য: আন্তর্জাতিক আইনের আইন হিসেবে প্রতিপন্ন হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হল বৃহৎ শক্তিগুলির মতপার্থক্য। বৃহৎ শক্তিগুলির পারস্পরিক অবিশ্বাস ও সহযোগিতার অভাব এক্ষেত্রে প্রকট হয়ে উঠেছে। যতদিন না বৃহৎ শক্তিগুলি আন্তর্জাতিক আইনকে আইন হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মতৈক্যে উপনীত হতে পারছে ততদিন আন্তর্জাতিক আইনের আইন পদবাচ্য হওয়ার ক্ষেত্রে সমস্যা দূরীভূত হবে না।

মন্তব্য: মানবজাতির স্বার্থেই আন্তর্জাতিক আইনের প্রতিবন্ধকতাগুলি দূরীভূত হওয়া প্রয়োজন। কেন-না বৃহৎ শক্তিগুলির পারস্পরিক সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করছে। সার্বভৌম রাষ্ট্রগুলি যদি তাদের একটু স্বার্থ ত্যাগ করে আন্তর্জাতিক আইনকে স্বীকৃতি দেয়, তাহলে ভবিষ্যতে পৃথিবীতে সুখ ও শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরও পড়ুন – রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ