অছিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

অছিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

অছিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো
অছিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

অছিবাদের বৈশিষ্ট্যসমূহ

গান্ধিজির অছিবাদের ধারণাটি ছিল একটি নৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব, যা সম্পদের ন্যায়সঙ্গত বণ্টনের ধারণা দিয়েছিল। এর কতকগুলি বৈশিষ্ট্য হল-

[1] সাম্যবাদ প্রতিষ্ঠায় বিশ্বাসী: গান্ধিজির অছিবাদের ধারণাটিতে পুঁজিবাদের কোনো স্থান নেই। এই ব্যবস্থা অনুযায়ী সমাজের মালিকশ্রেণি তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে অতিরিক্ত সম্পদ সমাজের মঙ্গলের জন্য অছি হিসেবে দান করবে। অছিবাদ হল পুঁজিবাদের অবসান ঘটিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করার একটি কৌশল।

[2] ব্যক্তি মালিকানার অবসান: অছিবাদের মূল বৈশিষ্ট্য হল ত্যাগের মাধ্যমে ভোগ করা। অর্থাৎ এই ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার অধিকারকে স্বীকার করে নেওয়া হয়নি। কেবলমাত্র সামাজিক কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত অধিকারের কথা এখানে বলা হয়েছে।

[3] অছিবাদ বিকল্প ব্যবস্থা: পুঁজিবাদ এবং সাম্যবাদ উভয়েরই বিকল্প ব্যবস্থা হিসেবে অছিবাদ গড়ে উঠেছে। এই তত্ত্ব ব্যক্তির ব্যক্তিগত মালিকানার সঙ্গে সামাজিক স্বার্থকে একত্রিত করে।

[4] অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা: সমাজ থেকে অর্থনৈতিক শোষণ দূর করার উদ্দেশ্যে এবং অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সমাজের সকলের জন্য সর্বনিম্ন মজুরি এবং সর্বোচ্চ আয়ের সীমা নির্দিষ্ট করার কথা বলা হয়েছে।

[5] অতিরিক্ত সম্পদের বণ্টন: সামাজিক কল্যাণের স্বার্থে কোনো ব্যক্তি যাতে নিজেদের মুনাফা লাভের জন্য অতিরিক্ত সম্পদ কুক্ষিগত না করে, সার্বিক কল্যাণে তা দান করে সে কথাই বলা হয়েছে।

[6] ব্যক্তিগত সম্পত্তির বিলোপসাধন: অছিবাদ অনুযায়ী, ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু থাকবে না, সব সম্পত্তিই হল সামাজিক সম্পত্তি। সমাজের সকলেই নিজেদেরকে সম্পত্তির Trustee বা অভিভাবক হিসেবে মান্যতা দেবে।

[7] আইন কর্তৃক নিয়ন্ত্রণ: গান্ধিজির অছিবাদে অছি ব্যবস্থাকেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সামাজিক স্বার্থের প্রয়োজনে রাষ্ট্র আইন প্রণয়ন করে এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে।

[৪] উৎপাদনের প্রকৃতি: এই ব্যবস্থায় বলা হয়েছে উৎপাদনের চরিত্র সামাজিক চাহিদা ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত লোভ বা ইচ্ছা একে প্রভাবিত করতে পারবে না।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

উক্ত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বলা যায় অছিব্যবস্থার মাধ্যমে গান্ধিজি মূলত আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থার সংস্কার-সাধন এবং জনসাধারণের মানসিকতার উন্নতিবিধান করতে চেয়েছিলেন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ