রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer)

রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 5th Chapter

রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর

১। দলব্যবস্থা অপরিহার্য–
(ক) গণতন্ত্রে
(খ) একনায়কতন্ত্রে
(গ) রাজতন্ত্রে
(ঘ) অভিজাততন্ত্রে
উত্তর: (ক) গণতন্ত্রে

২। রাজনৈতিক দল গঠন করতে পারে–
(ক) নাগরিকরা
(খ) বিদেশিরা
(গ) নাগরিক ও বিদেশিরা
(ঘ) নির্বাচন কমিশন
উত্তর: (ক) নাগরিকরা

৩। ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে–
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) সংসদ
(ঘ) নির্বাচন কমিশন
উত্তর: (ঘ) নির্বাচন কমিশন

৪। সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে–
(ক) ভারতে
(খ) আমেরিকায়
(গ) ইংল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তর: (গ) ইংল্যান্ডে

৫। একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পরিলক্ষিত হয়–
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) চিনে
(গ) ভারতে
(ঘ) কানাডায়
উত্তর: (খ) চিনে

৬। দুটি রাজনৈতিক দল সরকারি ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করলে তাকে বলে–
(ক) প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা
(খ) একদলীয় ব্যবস্থা
(গ) দ্বিদলীয় ব্যবস্থা
(ঘ) আধিপত্যশীল দলীয় ব্যবস্থা
উত্তর: (গ) দ্বিদলীয় ব্যবস্থা

৭। দ্বিদলীয় ব্যবস্থা কী প্রকারের?
(ক) ক্ষণস্থায়ী
(খ) আকস্মিক
(গ) অস্থায়ী
(ঘ) দীর্ঘস্থায়ী
উত্তর: (ঘ) দীর্ঘস্থায়ী

৮।  ব্রিটেনে দেখা যায়–
(ক) একদলীয় ব্যবস্থা
(খ) দ্বিদলীয় ব্যবস্থা
(গ) বহুদলীয় ব্যবস্থা
(ঘ) নির্দলীয় ব্যবস্থা
উত্তর: (খ) দ্বিদলীয় ব্যবস্থা

৯।  দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়–
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ভারতে
(গ) ফ্রান্সে
(ঘ) চিনে
উত্তর: (ক) মার্কিন যুক্তরাষ্ট্রে

১০।  সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়–
(ক) ফ্রান্স
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) ব্রিটেন যুক্তরাজ্য
(ঘ) থাইল্যান্ডে
উত্তর: (গ) ব্রিটেন যুক্তরাজ্য

১১।  অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়–
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) গ্রেট ব্রিটেনে
(গ) মায়ানমারে
(ঘ) ইজরায়েলে
উত্তর: (ক) মার্কিন যুক্তরাষ্ট্রে

১২। যদি কোনো দেশে দুই-এর বেশি রাজনৈতিক দলের প্রাধান্য দেখা যায়, তখন তাকে বলে–
(ক) জোট ব্যবস্থা
(খ) বহুদলীয় ব্যবস্থা
(গ) দলব্যবস্থা
(ঘ) একদলীয় ব্যবস্থা
উত্তর: (খ) বহুদলীয় ব্যবস্থা

১৩। বহুদলীয় ব্যবস্থা দেখা যায়-
(ক) নিউজিল্যান্ড
(খ) কানাডা
(গ) ফ্রান্স
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক।

১৪। রাজনৈতিক দলের একটি কাজ-
(ক) সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা
(খ) দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করা
(গ) নির্বাচন পরিচালনা করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা।

১৫। রাজনৈতিক দলের একটি গুণ হল-
(ক) নির্বাচন পরিচালনা করা
(খ) সরকারি নীতি ও কর্মসূচিকে দলীয় স্বার্থে চালনা করা
(গ) সরকারের উপর চাপসৃষ্টি করে স্বার্থ রক্ষা করা
(ঘ) রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো।
উত্তর: (ঘ) রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো।

১৬। রাজনৈতিক দলের একটি ত্রুটি হল-
(ক) সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে
(খ) জনগণ ও সরকারের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্যর্থ হয়
(গ) সরকারের উপর চাপ সৃষ্টি করে স্বার্থরক্ষার চেষ্টা করে
(ঘ) সরকার গঠনে ব্যর্থ হয়।
উত্তর: (ক) সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে।

১৭। ভারতে একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হল–
(ক) ভারতের কমিউনিস্ট পার্টি
(খ) জনতা দল
(গ) ভারতীয় জনতা দল
(ঘ) জাতীয় কংগ্রেস।
উত্তর: (ঘ) জাতীয় কংগ্রেস।

১৮।  ভারতের রাজনৈতিক দলবাবস্থা–
(ক) দ্বিদলীয়
(খ) বহুদলীয়
(গ) একদলীয়
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়।
উত্তর: (খ) বহুদলীয়।

১৯। ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে–
(ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে।

২০। ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কী?
(ক) জাতীয় কংগ্রেস
(খ) সিপিআই (এম)
(গ) আম আদমি পার্টি
(ঘ) সিপিআই
উত্তর: (ক) জাতীয় কংগ্রেস।

২১। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল–
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে।

২২। রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক দান করে–
(ক) নির্বাচন কমিশন
(খ) প্রধানমন্ত্রী
(গ) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন
(ঘ) রাষ্ট্রপতি।
উত্তর: (ক) নির্বাচন কমিশন।

২৩। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়–
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) নির্বাচন কমিশন
(ঘ) লোকসভার স্পিকার।
উত্তর: (গ) নির্বাচন কমিশন।

২৪। ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য হল–
(ক) জোটসরকার গঠনের প্রবণতা
(খ) দলত্যাগ
(গ) বহুদলীয় ব্যবস্থা
(ঘ) সবকটিই সঠিক
উত্তর: (ঘ) সবকটিই সঠিক।

২৫। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
(ক) ১৯৫৩–৫৪
(খ) ১৯৫১–৫২
(গ) ১৯৪৯–৫০
(ঘ) ১৯৪৮–৪৯
উত্তর: (খ) ১৯৫১–৫২

২৬। ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়—
(ক) ২০১০ সালে
(খ) ২০১১ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৫ সালে
উত্তর: (গ) ২০১৪ সালে

২৭। ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—
(ক) ২২ টি
(খ) ১৫ টি
(গ) ১৭ টি
(ঘ) ১৮ টি
উত্তর: (ঘ) ১৮ টি

২৮। ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হল—
(ক) কংগ্রেস
(খ) সমাজবাদী পার্টি
(গ) সিপিআই (এম)
(ঘ) বিজেপি
উত্তর: (ক) কংগ্রেস

২৯।  সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হল—
(ক) ভারতীয় জনতা পার্টি
(খ) সমাজবাদী পার্টি
(গ) অকালি দল
(ঘ) মুসলিম লিগ
উত্তর: (ক) ভারতীয় জনতা পার্টি

৩০। ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়—
(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন : আদরিণী গল্পের বিষয়বস্তু

 

৩১।  ভারতের মার্কসীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হল—
(ক) সমাজতন্ত্রী দল
(খ) জনতা দল
(গ) সিপিআই (এম)
(ঘ) লোকদল
উত্তর: (গ) সিপিআই (এম)

৩২।  ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়—
(ক) মহারাষ্ট্রে
(খ) ত্রিপুরায়
(গ) তামিলনাডুতে
(ঘ) কেরলে
উত্তর: (ঘ) কেরলে

৩৩। NDA-এর পুরো কথা হল—
(ক) New Development Alliance
(খ) National Democratic Alliance
(গ) National Development Alliance
(ঘ) New Democratic Alliance
উত্তর: (খ) National Democratic Alliance

৩৪। তেলুগু দেশম হল একটি-

(ক) চাপসৃষ্টিকারী গোষ্ঠী

(খ) জাতীয় দল

(গ) স্বীকৃত রাজনৈতিক দল

(ঘ) আঞ্চলিক দল

উত্তর: (ঘ) আঞ্চলিক দল

৩৫। ডিএমকে-

(ক) তামিলনাডু-এর প্রধান রাজনৈতিক দল

(খ) কর্ণাটক-এর প্রধান রাজনৈতিক দল

(গ) মহারাষ্ট্র-এর প্রধান রাজনৈতিক দল

(ঘ) পাঞ্জাব-এর প্রধান রাজনৈতিক দল

উত্তর: (ক) তামিলনাডু-এর প্রধান রাজনৈতিক দল

৩৬। ভারতে প্রথম আঞ্চলিক দলের নাম-

(ক) ডিএমকে

(খ) এআইএডিএমকে

(গ) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

(ঘ) শিবসেনা

উত্তর: (ক) ডিএমকে

৩৭। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন-

(ক) মহাত্মা গান্ধি

(খ) সুভাষচন্দ্র বসু

(গ) চিত্তরঞ্জন দাশ

(ঘ) জওহরলাল নেহরু

উত্তর: (খ) সুভাষচন্দ্র বসু

৩৮। পাঞ্জাবের অকালি (Akali) দল হল-

(ক) রাজনৈতিক দল

(খ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী

(গ) আঞ্চলিক দল

(ঘ) ভাষাভিত্তিক দল

উত্তর: (গ) আঞ্চলিক দল

৩৯। ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল-

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

৪০। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয়-

(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৫ খ্রিস্টাব্দে

(ঘ) ২০০০ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে

 

 

===========================

File Details :

PDF Name : রাজনৈতিক দলসমূহ এবং দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর

Size : 701 KB

No. of Pages : 4

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

 

আরও পড়ুন প্রয়োজনে
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
বিশ্বায়ন (তৃতীয় অধ্যায়) রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার Click here

Leave a Comment