ইতালীয় রেনেসাঁর প্রভাব আলোচনা করো

ইতালীয় রেনেসাঁর প্রভাব: ইউরোপের সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ইতালীয় রেনেসাঁ, যা আনুমানিক চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্বে সংঘটিত হয়েছিল। নানান ক্ষেত্রেই এই রেনেসাঁর প্রভাব ছিল সুদূরপ্রসারী।
(1) শিল্প-স্থাপত্য: নবজাগরণ পর্বে শিল্প-স্থাপত্যে আসে পরিবর্তনের ছোঁয়া। এক্ষেত্রে ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে দক্ষতা ও কল্পনার সংমিশ্রণ ঘটিয়ে প্রাণবন্ত ও মৌলিক শিল্পকর্ম তৈরি করা হয়। লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো, সানজিও রাফায়েল প্রমুখ শিল্পীরা তাঁদের অসাধারণ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে শিল্প জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। এই সময় চিত্রকলায় বাস্তববাদ এবং পারসপেকটিভ (Perspective)-এর ব্যবহার শুরু হয়।
(2) সাহিত্য: নবজাগরণ সাহিত্যেও নতুন ধারা নিয়ে আসে। দান্তে, পেত্রার্ক, বোকাচ্চিও-সহ অনেকেই তাঁদের রচনার মধ্যে দিয়ে ইউরোপীয় সাহিত্যের ভাষা ও বিষয়বস্তুকে নতুন দিশা দেখান।
(3) বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলি তাঁর দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে, কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মান্ডের বক্তব্যকে প্রমাণ করতে সক্ষম হন। পাশাপাশি জিরোলামো কারদানো (Gerolamo Cardano), রিয়ালদো কলোম্বো (Matteo Realdo Colombo)-র মতো বহু বিশিষ্ট ইতালীয় বিজ্ঞানীরা তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন বিজ্ঞানের ক্ষেত্রে। এই সময়ের গাণিতিক সূত্রাবলি ও বিজ্ঞান গবেষণার পদ্ধতিতেও আধুনিকতা আসে।
(4) মানবতাবাদ: নবজাগরণ-প্রসূত মানবতাবাদ মানুষের সম্ভাবনা, সৃজনশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেয়। ফলে মধ্যযুগের ধর্মনির্ভর চিন্তাধারার বদলে মানবকেন্দ্রিক চিন্তাধারা বিকশিত হয়।
(5) রাজনীতি: ইতালীয় রেনেসাঁর প্রভাব অনুভূত হয়েছিল রাজনৈতিক ক্ষেত্রেও। ইতালীয় চিন্তাবিদ ম্যাকিয়াভেলি তাঁর The Prince গ্রন্থে রাজনৈতিক চিন্তাধারায় এক নতুন মাত্রা যোগ করেন, যা আধুনিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
(6) সামাজিক ক্ষেত্রে বৈষম্য: রেনেসাঁ পর্বে সমাজে অভিজাত শ্রেণির প্রাধান্য গড়ে ওঠে। এতে নিম্নশ্রেণির মানুষদের উপর অত্যাচার ও শোষণের মাত্রা বাড়তে থাকে। এমনকি এসময় নারীদের উন্নতিও বিশেষ ঘটেনি।
(7) ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাধান্য হ্রাস: নবজাগরণের দরুন যুক্তিবাদ, মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি ধারণার প্রসার ঘটে। এর ফলে গির্জার ক্ষমতা ও প্রভাব কমতে থাকলে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রাধান্যও হ্রাস পেতে থাকে।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর
Hm....apni thik bole chen..
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি