ইউরোপীয় রেনেসাঁর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো

ইউরোপীয় রেনেসাঁর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো

অথবা, রেনেসাঁ বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো

রেনেসাঁ বা নবজাগরণ

মধ্যযুগীয় কুসংস্কার ও অধবিশ্বাস দূর করে অতীতের জ্ঞানের আলোয় ইউরোপকে উদ্ভাসিত করে তোলার যে প্রচেষ্টা পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে পরিলক্ষিত হয়, তাকেই রেনেসাঁ বা নবজাগরণ বলা হয়। নবজাগরণের ফলে ধ্রুপদি গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য ও দর্শনের চর্চা শুরু হয়।

রেনেসাঁ বা নবজাগরণের বৈশিষ্ট্যসমূহ

নবজাগরণের একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন-

(1) যুক্তিবাদ: নবজাগরণ জন্ম দিয়েছিল যুক্তিবাদের। এই যুক্তিবাদের বিকাশই মানুষকে মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত করে সমস্ত কিছুকে যুক্তিতর্কের মাধ্যমে বিচারবিবেচনা করে গ্রহণ করতে শেখায়।

(2) মানবতাবাদ: নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য হল মানবতাবাদ। মানবতাবাদে পারলৌকিক চিন্তায় গুরুত্ব না দিয়ে এই জীবনে সুখস্বাচ্ছন্দ্য, ভালোবাসা ও আনন্দলাভের কথা প্রচার করা হয়।

(3) প্রাচীন শিক্ষা-সংস্কৃতির পুনরুদ্ধার: নবজাগরণের ফলে প্রাচীন শিক্ষা-সংস্কৃতি পুনরায় চর্চার আলোয় আসে। মানুষ উপলব্ধি করে যে, প্রাচীন গ্রিস ও রোমে মানুষ ছিল স্বাধীন। তারা যুক্তিবুদ্ধি দ্বারা পরিচালিত হত। মধ্যযুগে প্রাকৃতিক জগৎ ও সৌন্দর্য সম্পর্কে চিন্তা ছিল ধর্মবিরুদ্ধ। নবজাগরণ এই ধারণায় পরিবর্তন আনে।

(4) অনুসন্ধিৎসা: নবজাগরণ মানুষের মনে অনুসন্ধিৎসার জন্ম দেয়। ফলে অজানাকে জানার ও অদেখাকে দেখার আগ্রহ তৈরি হয়। শুরু হয় ভৌগোলিক অভিযানের প্রয়াস।

(5) ধর্মনিরপেক্ষতা: ধর্মনিরপেক্ষ চিন্তা রেনেসাঁর অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁ ধর্মকে অস্বীকার করেনি কিন্তু মানুষকে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত করেছিল। মধ্যযুগে মানুষ পরলোকে সুখভোগের স্বপ্ন দেখত। নবজাগরণের ফলে মানুষ ইহজগতে ধর্মনিরপেক্ষ জীবনযাপনের নতুন পথ খুঁজে পায়, উপলব্ধি করে যে, দৈব বা অলৌকিক কোনও শক্তি নয়, সে নিজেই নিজের ভাগ্যনিয়ন্তা।

(6) দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি: নবজাগরণ একদিনে ঘটেনি অর্থাৎ এটি কোনও আকস্মিক ঘটনা নয়। পঞ্চদশ ও ষোড়শ শতকে সুদীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে নবজাগরণ নিজরূপ ধারণ করেছিল।

(7) ব্যক্তিস্বাতন্ত্র্যতা: রেনেসাঁর অপর বৈশিষ্ট্য হল ব্যক্তিস্বাতন্ত্র্যতা। ইতালীয় পণ্ডিত মিরানদোলা (Mirandola) বলেছেন যে, ঈশ্বরের তৈরি পৃথিবীতে মানুষই একমাত্র নিজের ইচ্ছায় তার জীবনকে গড়ে তুলতে পারে। জ্ঞানার্জন, তার অনুশীলন ও আত্মসমীক্ষার দ্বারা মানুষ জীবনে সফলতা লাভ এবং নিজ স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করে।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

(8) বিজ্ঞানচেতনা: রেনেসাঁ যুগে মানুষের মনে যুক্তিবাদ ও অনুসন্ধিৎসার ফলে জন্ম নেয় বিজ্ঞানচেতনার। এই সময় থেকেই বিজ্ঞানচর্চার অগ্রগতি ঘটতে থাকে, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার পরিলক্ষিত হয়।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ