সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো

সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো

সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো
সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো

সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে যুক্তি

জন স্টুয়ার্ট মিল, লেকি, লর্ড অ্যাকটন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সমানুপাতিক প্রতিনিধিত্বের সপক্ষে তাঁদের অভিমত ব্যক্ত করেছেন। আবার ডাইসি, ল্যাস্কি, ফাইনার প্রমুখ সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ত্রুটিবিচ্যুতি সম্পর্কে তাঁদের অভিমত প্রকাশ করেছেন।

পক্ষে যুক্তি

সমানুপাতিক প্রতিনিধিত্বের সপক্ষে যেসব যুক্তি দেখানো হয় সেগুলি হল-

[1] গণতন্ত্রসম্মত

সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থাকে গণতন্ত্রসম্মত বলে অভিহিত করা হয়। এই ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ উভয়প্রকার রাজনৈতিক দল তাদের শক্তির আনুপাতিক হারে আইনসভায় আসন লাভ করতে পারে। সমানুপাতিক হারে প্রতিটি দলের প্রতিনিধিত্বের সুযোগ গণতন্ত্রের বুনিয়াদকে সুদৃঢ় করে।

[2] রাজনৈতিক চেতনা বৃদ্ধির সহায়ক

এই ব্যবস্থায় প্রতিটি ভোটদাতাকে প্রতিনিধি নির্বাচনের জন্য তাঁর পছন্দ প্রকাশ করতে হয়। এর ফলে রাজনৈতিক চেতনার প্রসার ঘটে। প্রতিনিধিত্বের এই ব্যবস্থায় ভোটদাতা সম্যকভাবে এটা উপলব্ধি করতে পারেন যে, তাঁর দেওয়া একটি ভোটের মূল্য অপরিসীম। এই উপলব্ধি নাগরিকদের দায়িত্ববোধ বৃদ্ধি করে।

[3] আইনসভার উৎকর্ষ বৃদ্ধির সহায়ক

সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে আইনসভার গুণগত উৎকর্ষ সাধিত হয় বলে অনেকে মনে করেন। রাষ্ট্রবিজ্ঞানী মিলের মতে, সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায় ছোটো দল বা গোষ্ঠীগুলি যোগ্য প্রার্থী দাঁড় করানোর ফলে প্রকৃতপক্ষে সুযোগ্য ব্যক্তিরা নির্বাচনি দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না। অন্যদিকে, সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায় ছোটো দল বা গোষ্ঠীগুলি যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়। যথেষ্ট আর্থিক সংগতি না থাকলেও, সমানুপাতিক হারে নির্বাচিত হওয়ার সুযোগে গুণী ও বিচক্ষণ ব্যক্তিরা আইনসভায় নির্বাচিত হন।

[4] সাম্যের নীতির অনুসারী

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি সাম্যের আদর্শকে বাস্তবে রূপায়িত করে বলে মনে করা হয়। প্রতিটি নাগরিক এই ব্যবস্থায় তার খুশি মতো প্রার্থী নির্বাচনের সুযোগ পাওয়ায় ব্যাপকভাবে সমতার নীতি রূপায়িত হয়।

[5] জেরিম্যান্ডারিং-এর ত্রুটিমুক্ত

সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি ব্যবস্থায় ক্ষমতাসীন দল বা জোট, নির্বাচনে নিজেদের জয়লাভ সুনিশ্চিত করতে নির্বাচনি এলাকার রদবদল ঘটায়। এই ব্যবস্থাকে ‘জেরিম্যান্ডারিং’ বলে। সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায় জেরিম্যান্ডারিং-এর ত্রুটির আশঙ্কা থাকে না।

[6] সমস্ত মতামতের প্রতিনিধিত্ব

সমানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায় সবরকম মতামতই প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে থাকে। এজন্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত আইনসভাকে সমস্ত মতামতের প্রতিনিধিত্বকারী আইনসভা হিসেবে গণ্য করা যায়।

আরও পড়ুন – ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি উদাহরণ-সহ আলোচনা করো

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ