ভক্তিবাদী সাধিকা মীরাবাঈ-এর অবদান লেখো

ভক্তিবাদী সাধিকা মীরাবাঈ-এর অবদান লেখো

ভক্তিবাদী সাধিকা মীরাবাঈ-এর অবদান লেখো
ভক্তিবাদী সাধিকা মীরাবাঈ-এর অবদান লেখো

ভক্তিবাদী সাধিকা মীরাবাঈ-এর অবদান

ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন মীরাবাঈ (১৪৯৮-১৫৪৬ খ্রিস্টাব্দ)। তিনি গিরিধারী বা শ্রীকৃষ্ণের আরাধনায় জীবন উৎসর্গ করেছিলেন।

(1) পরিচয়: মীরাবাঈ-এর সঠিক পরিচয় নিয়ে মতভেদ রয়েছে। কারও মতে তিনি রাজপুতানার শিশোদীয় রাজবংশের কূলবধূ ছিলেন, আবার কারও মতে তিনি ছিলেন রাজপুত রানা কুম্ভের স্ত্রী। এমনকি মীরাবাঈ-এর সময়কাল সম্পর্কেও বিতর্ক রয়েছে। তবে মোটামুটিভাবে মনে করা হয় মীরাবাঈ ছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্রবধূ। তিনি অল্প বয়সেই গিরিধারীর প্রেমে বিভোর হয়ে ওঠেন এবং কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করেন। তিনি মথুরা ও বৃন্দাবনে সাধুসঙ্গে কালাতিপাত করেছিলেন।

(2) ভাবাদর্শ: মীরাবাঈ বল্লভাচার্য এবং চৈতন্যের অনুগামী ছিলেন। তিনি মনে করতেন, ভালোবাসা ও ভক্তি থাকলে শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব। তাঁর প্রচারের ফলে সমগ্র রাজপুতানায় কৃষ্ণপ্রেমের জোয়ার আসে। নৃত্য ও গীতের মাধ্যমে মীরাবাঈ গিরিধারী গোপালকে পতিরূপে আরাধনা করেছেন। ব্রজভাষায় রচিত তাঁর ভক্তিমূলক গানগুলি মীরার ভজন নামে আজও ভারতীয় সাহিত্য ও সংগীতের ধারায় সমাদৃত হয়ে আসছে। মীরাবাঈ তাঁর পরিবারের তরফ থেকে শত প্রতিকূলতার সম্মুখীন হলেও কখনও মার্গচ্যুত হননি। তিনি সর্বদা কৃষ্ণের প্রতি অটল ভক্তিকে ধরে রেখেছিলেন। তাঁর প্রচারের প্রভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থেকেছিল। সমাজের নিম্নস্তরের বহু মানুষই এসময় ভক্তিবাদে উদ্বুদ্ধ হয়েছিলেন। সুতরাং মীরাবাঈ-এর জীবনকাহিনি ও মতাদর্শ আজও ভক্তি আন্দোলনের প্রেরণারূপে সমাদৃত হয়ে আসছে। প্রথিতযশা গবেষক কে এন চিটনিস-এর মতে-তিনি ছিলেন এমন এক প্রতিভাবান কবি, যিনি ব্রজভাষা, রাজস্থানি এবং গুজরাটিতে অত্যন্ত চিত্তাকর্ষক ও অটল নিষ্ঠার বেশকিছু জনপ্রিয় ভক্তিমূলক কবিতা রচনা করেন। (“She was also a gifted poetess who composed in Virjabhasa, Rajasthani and Gujrati several popular devotional poems of absorbing interest and enduring devotion.”)

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Our Latest Products

PDF Product 1 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 2 SALE

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 3 SALE

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
PDF Product 4 SALE

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ