পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

অথবা, পরোক্ষ গণতন্ত্রের অসুবিধাগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো
পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তিসমূহ

(1) নৈতিক অবক্ষয় ঘটে: গণতন্ত্র নির্বাচনি সাফল্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। নির্বাচনি প্রচারে রাজনৈতিক দলগুলি জনসাধারণকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে দেখা যায়, নিজেদের অযোগ্যতা সত্ত্বেও মিথ্যাচারী ও বাক্সটু রাজনৈতিক ব্যক্তিরাই সাফল্য পান।

(2) গণতন্ত্র ধ্বংসের সম্মুখীন হয়: পরোক্ষ গণতন্ত্রে ব্যক্তি বা নাগরিকের গুণ অপেক্ষা সংখ্যাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। এই ধরনের শাসনব্যবস্থায় বাক্যবাগীশ রাজনৈতিক নেতা-নেত্রীবৃন্দ অনেকসময় প্রতিশ্রুতি অনুসারে কাজ না করার ফলে গণতন্ত্র ধ্বংসের দিকে এগিয়ে যায়। এর ফলে সংখ্যাগরিষ্ঠের নয়, কতিপয় নেতা-মন্ত্রীর স্বপ্নপূরণ হয়, কিন্তু জনগণের স্বপ্নপূরণ হতে পারে না।

(3) নিম্নস্তরের নেতৃত্ব: নির্বাচনি সাফল্যের নিরিখে অনেকসময় অশিক্ষিত ও চতুর ব্যক্তিবর্গ শাসকের পদে আসীন হন। এমন নিম্নমানের নেতৃত্ব সমগ্র জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে প্রায়শই ব্যর্থ হয়।

(4) জরুরিকালীন পরিস্থিতিতে পরোক্ষ গণতন্ত্র কার্যকর নয়: পরোক্ষ গণতন্ত্রে জনমতের গুরুত্ব থাকায় যে-কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে কালবিলম্ব হয়, তার ফলে জরুরি ভিত্তিতে সিদ্ধান্তগ্রহণ এই ধরনের শাসনব্যবস্থায় অসম্ভব হয়ে পড়ে।

(5) আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়: এই ধরনের গণতন্ত্রে সর্বোচ্চ স্থানে থাকে সাধারণ জনগণ, যাদের কাছে শাসকগোষ্ঠীকে প্রয়োজনে জবাবদিহি করতে হয়। ফলে বৈষম্যমূলক আচরণ এখানে প্রশ্রয় পায় না। এই কারণেই এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়।

(6) আমলাতান্ত্রিক শাসনের কুফল: এইরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আমলাতান্ত্রিক শাসনের কুফল ও জটিলতা চোখে পড়ে। অজ্ঞ ও অশিক্ষিতের শাসন, সুযোগ্য নেতৃত্বের অভাব, সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা, স্থায়িত্বের অভাব ইত্যাদি বিষয় এই ব্যবস্থার সাফল্যের পথে প্রধান অন্তরায়।

(7) সুষ্ঠু ভোটপদ্ধতির অনুপস্থিতি: অনেকসময় নির্দিষ্ট কোনো নির্বাচনি এলাকায় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে সমর্থন জানানোর জন্য জনগণকে বাধ্য করা হয় অথবা উক্ত দলটিকে ক্ষমতায় আসীন করার উদ্দেশ্যে, ভোটগ্রহণের ক্ষেত্রে কারচুপি বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়। যাতে এবারের নির্বাচনেও একই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বহাল থাকে।

(৪) অস্থায়ী নীতি নির্ধারণ: জন প্রতিনিধিগণ সর্বদা পুনর্নির্বাচিত হওয়ার উদ্দেশ্য দীর্ঘমেয়াদি সামাজিক স্বার্থের পরিবর্তে কেবলমাত্র স্বল্পমেয়াদি লক্ষ্যপূরণে দৃষ্টিনিক্ষেপ করে। তাদের এই ধরনের কার্যকলাপ এমন সব প্রীতি নির্ধারণের পথকে প্রশস্ত করে, যা সুস্থায়ী প্রকৃতির হয় না।

(9) দুর্নীতি ও ভ্রষ্টাচার: এইরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের অজ্ঞাতার সুযোগে মুষ্টিমেয় স্বার্থপর নেতা-মন্ত্রীগণ গণতন্ত্রে জনব ল্যাণের নামের অন্তরালে দলগত স্বার্থপূরণে দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত হয়, এর ফলে গণতন্ত্রের আসল উদ্দেশ্য ব্যাহত হয়।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

(10) ব্যয়বহুল শাসনব্যবস্থা: পরোক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থা একটি ব্যয়বহুল শাসনব্যবস্থা। সরকারের বিলাসব্যসন, নানান অনুষ্ঠান, রীতিনীতি পালনে সরকারি কোশাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয়, ফলে জনগণের প্রকৃত কল্যাণ হয় না।

মূল্যায়ন: পরিশেষে বলা যায়, পরোক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অসুবিধা লক্ষ করা গেলেও, গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে এইরূপ গণতন্ত্রের গুরুত্ব অনস্বীকার্য।

১। ব্যাপক ও সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞাগুলি আলোচনা করো

২। গণতন্ত্রের উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো

৩। গণতন্ত্রের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

৪। গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো

৫। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো

৬। গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো

৭। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? এইরূপ গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো

৮। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো

৯। প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? এইরূপ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো

১০। পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ